আইপিএল মঞ্চ মাতাবেন 'খিলজি' রণবীর, কত নিচ্ছেন জানেন

রণবীর সিং বিশাল বড় টাকা পাচ্ছেন আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার জন্য।

বলিউডের এখন হার্টথ্রব তিনি। কখনও পাশের বাড়ির ছেলে তো কখনও বাজীরাও- আলাউদ্দিন খিলজির মতো ঐতিহাসিক চরিত্র। যাতেই হাত দিচ্ছেন সোনা হয়ে যাচ্ছে। তাই রনবীর সিং-ই যেন এবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন চেয়েছিলেন আয়োজকরা। আর তাই তাঁকেই রাখা হয়েছে তালিকায়।

আইপিএল মঞ্চ মাতাবেন খিলজি রণবীর, কত নিচ্ছেন জানেন

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে ১৫ মিনিটের পারফরম্যান্স করবেন রকিং রনবীর। আর এই পারফরম্যান্সের জন্য তাঁকে কত দর দিতে চলেছে আয়োজকরা আন্দাজ করতে পারেন। ৫ কোটি টাকা। যা পড়লেন তাই লেখা হয়েছে বলেই পড়েছেন, কোনও প্রিন্টিং মিসটেক বা টাইপো কোনটাই নেই। বলিউডে-র একটা ছবি করতে হিরোরা যে দর হাঁকেন তাদের অনেকের চেয়েও এই ১৫ মিনিটের পারফরম্যান্সে বেশি পাচ্ছেন রনবীর। এমনকি পদ্মাবত গোটা সিনেমায় অভিনয় করে রনবীর সিং পেয়েছিলেন ১০ কোটি টাকার কাছাকাছি।

আইপিএল মঞ্চ মাতাবেন খিলজি রণবীর, কত নিচ্ছেন জানেন

আসলে আয়োজকরা রণবীরের বিপুল জনপ্রিয়তাকে উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবহার করে কাজে লাগাতে চাইছেন। আয়োজকরা জানিয়েছেন, 'উনি ১৫ মিনিটের জন্য নাচবেন,আয়োজক কমিটি ভীষণভাবেই চেয়েছিল ও পারফর্ম করুক। তার জন্যেই ওকে এত বড় টাকা অফার করা হয়েছিল। '

পদ্মাবত-এ খলনায়ক আলাউদ্দিন খিলজিই বাজিমাত করেছেন। এরপর থেকে ছবির বাজারে রণবীর সিংয়ের চাহিদা আকাশছোঁয়া। ইতিমধ্যেই সিম্বা, গালি বয় এবং ৮৩-এর মতো ছবি নিয়ে ব্যস্ত তিনি। তাই যাতে কোনওভাবেই না বলতে না পারেন রনবীর তাই এই মেগা অফার। আসলে ফেল কড়ি মাখো তেলের প্রবাদটি বিভিন্ন যুগেই একইরকমের সফল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+