Ranji Trophy: ঋদ্ধিমানের বিদায়ী ম্যাচে নেই মুকেশ, ইডেনে পাঞ্জাব দ্বৈরথে অভিষেক বাংলার ২ ক্রিকেটারের
Ranji Trophy: কাল থেকে ইডেনে পাঞ্জাবের মুখোমুখি হচ্ছে বাংলা। অঙ্কের জটিল অঙ্কে সরু সুতোয় টিকে বাংলার নক আউটে যাওয়ার সম্ভাবনা।
বাস্তব হচ্ছে, বাংলা চলতি মরশুমের শেষ ম্যাচটি খেলতে নামছে কাল খেকেই। সৈয়দ মুস্তাক আলি, বিজয় হাজারের পর রঞ্জি ট্রফিতেও সঙ্গী ব্যর্থতা।

পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ খেলেই অবসর নেবেন ঋদ্ধিমান সাহা। গত নভেম্বরেই ঘোষণা করে দিয়েছিলেন। সৌরভ ও স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলে ত্রিপুরা থেকে বাংলায় ফিরে ক্রিকেটার জীবনে ইতি টানতে চলেছেন ঋদ্ধিমান।
ভারতের হয়ে ৪০টি টেস্ট খেলেছেন ঋদ্ধি। ১৩৫৩ রান করেছেন। শতরান তিনটি, হাফ সেঞ্চুরি ৬টি। ক্যাচ ধরেছেন ৯২টি, স্টাম্পিং ১২টি। ৯টি ওডিআইয়ে করেছেন ৪১ রান। ১৭টি ক্যাচ ধরেছেন, স্টাম্পিং ১টি।
১৪১টি প্রথম শ্রেণির ম্যাচে ৭১৬৯ রান করেছেন। ১৪টি শতরান ও ৪৪টি অর্ধশতরানের মালিক ঋদ্ধিমান ৩৪৪টি ক্যাচ ধরেছেন, স্টাম্পিং ৩৮টি। ১১৬টি লিস্ট এ ম্যাচে ৩০৭২ রান রয়েছে, তিনটি শতরান ও ২০টি হাফ সেঞ্চুরি। ১৩৮টি ক্যাচ ধরেছেন, স্টাম্পিং ১৮টি। ২৫৫টি টি২০ ম্য়াচে ৪৬৫৫ রান করেছেন, তিনটি শতরান ও ২৪টি হাফ সেঞ্চুরি-সহ। ১৪২টি ক্যাচ ধরার পাশাপাশি স্টাম্পিং ৩৯টি।
২০০৭ সালে ইডেনে হায়দরাবাদ ম্যাচে রঞ্জি অভিষেক হয়েছিল ঋদ্ধিমানের। তিনি বলেন, বাংলার অনূর্ধ্ব ১৯ দল থেকে শুরু করে সিনিয়র দলে খেলা আমার কাছে স্বপ্নপূরণ। বাংলা, ভারতীয় দলে স্মরণীয় সফরের নানা স্মৃতি, নানা ঘটনার কথা আজীবন মনে থাকবে।
বাংলা দলে ব্যাটিং, কিপিং ও নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ঋদ্ধিমানের অবদানের প্রশংসা করেছেন হেড কোচ লক্ষ্মীরতন শুক্লা। ঋদ্ধিকে কেরিয়ারের শেষ ম্যাচে খোলা মনে ব্যাটিং করারও পরামর্শ দিয়েছেন লক্ষ্মী। অভিষেক পোড়েল কিপিং করবেন। শেষের দিকে দস্তানা হাতে উঠতে পারে ঋদ্ধিমানের।
অঙ্কিত চট্টোপাধ্যায় হরিয়ানা ম্যাচে অভিষেকে দলের আস্থা অর্জন করেছেন। অনূর্ধ্ব ১৯ দলে তাঁর সতীর্থ বিশাল ভাটির কালকের ম্যাচে রঞ্জি অভিষেক হবে। চোট সারিয়ে ফিট হয়ে ফেরা সুদীপ চট্টোপাধ্যায়কে ওপেন করতে দেখা যেতে পারে।
মিডল অর্ডারে ভরসা সুদীপ কুমার ঘরামি, অনুষ্টুপ মজুমদার, অভিষেক পোড়েল, ঋদ্ধিমান সাহা। বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন সুরজ সিন্ধু জয়সওয়াল। মুকেশ কুমার কাঁধে আড়ষ্টভাবের কারণে কালকের ম্যাচে খেলতে পারছেন না। ডানহাতি বোলার সুমিত মোহন্তর রঞ্জি অভিষেকের সম্ভাবনা রয়েছে পাঞ্জাব ম্যাচেই।
পাঞ্জাব ম্যাচের জন্য ঘোষিত বাংলা দল- অনুষ্টুপ মজুমদার (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা, সুদীপ কুমার ঘরামি, সুদীপ চট্টোপাধ্যায়, অভিষেক পোড়েল, ঋত্ত্বিক চট্টোপাধ্যায়, সুমন্ত গুপ্ত, শুভম চট্টোপাধ্যায়, করণ লাল, অঙ্কিত চট্টোপাধ্যায়, প্রদীপ্ত প্রামাণিক, বিশাল ভাটি, মহম্মদ কাইফ, সুরজ সিন্ধু জয়সওয়াল, ঋষভ বিবেক, রোহিত কুমার, সায়ন ঘোষ, সুমিত মোহন্ত, সৌম্যদীপ মণ্ডল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications