Ranji Trophy: নিরাপত্তার বাধা টপকে বিরাটের পা ছুঁলেন ভক্ত, কোহলির টানে রঞ্জি ম্যাচে আইপিএলের মেজাজ

Ranji Trophy: বিরাট কোহলি যে দেশের ক্রিকেট মহলে এক নম্বর ক্রাউড পুলার, তা ফের স্পষ্ট হয়ে গেল দিল্লিতে। ২০১২ সালের পর এই প্রথম বিরাট রঞ্জি ম্যাচ খেলছেন।

একে আজ বৃহস্পতিবার। ছুটির দিন নয়। প্রথমে ব্যাট করছে রেলওয়েজ। কিন্তু বিরাট কোহলির টানেই সব পথ মিশল অরুণ জেটলি স্টেডিয়ামে।

Ranji Trophy

বিরাট কোহলি খেলছেন বলে দিল্লি বনাম রেলওয়েজ ম্যাচের লাইভ সম্প্রচারের বন্দোবস্ত করেছে বিসিসিআই। দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা আশা করেছিলেন, আজ হাজার দশেক দর্শক মাঠে আসবেন। কিন্তু সেই ধারণা সঠিক ছিল না।

ম্যাচ শুরুর আগে থেকেই স্টেডিয়ামের গেটের সামনে পড়ে লম্বা লাইন। একটা সময় টানা ২ কিলোমিটার এলাকা জুড়ে দর্শকরা ঠায় দাঁড়িয়ে থাকেন গেট খোলার অপেক্ষায়। প্রথমে গৌতম গম্ভীরের নামাঙ্কিত স্ট্যান্ডে দর্শকদের বসার বন্দোবস্ত করা হয়।

ওই স্ট্যান্ডে ৬ হাজার দর্শক বসে খেলা দেখতে পারেন। যদিও তাতে ভিড় সামাল দেওয়া যায়নি। এরপর বিষেণ সিং বেদীর নামাঙ্কিত স্ট্যান্ডটিও খুলে দেওয়া হয়। তাতে ১৪ হাজার দর্শকের খেলা দেখা সুনিশ্চিত হয়। কিন্তু বেলা গড়াতেই ভিড় আরও বাড়তে থাকে।

জানা যাচ্ছে, টসের সময়ই মাঠে হাজির ছিলেন হাজার ১২ দর্শক। স্টেডিয়ামের ভিতরে এবং স্টেডিয়ামের বাইরে আরসিবি, আরসিবি এবং বিরাট, বিরাট ধ্বনি দিতে থাকেন কোহলির ভক্তরা। কার্যত নিয়মরক্ষার রঞ্জি ম্য়াচে বিরাট কোহলির জন্যই আইপিএল বা আন্তর্জাতিক ম্যাচের মেজাজ পরিলক্ষিত হচ্ছে।

এরই মধ্যে বিরাট কোহলির পা ছুঁতে মাঠে ঢুকে পড়েন এক ভক্ত। তিনি নিজের লক্ষ্যে সফলও হন। নিরাপত্তাবেষ্টনী ভেঙে ওই ভক্ত ঢুকে পড়ে বিরাটকে প্রণাম করার পর তাঁকে বের করে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা। মাঠের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিরাট হাত নেড়ে বিপুল সমর্থনের জন্য ধন্যবাদও জানান।

দিল্লি আজ টস জিতে ফিল্ডিং নিয়েছে। ফিল্ডিং সাজাতে বিরাট কোহলি পরামর্শ দিচ্ছেন অধিনায়ক আয়ুষ বাদোনিকে। ১৯.৪ ওভারে ৬৬ রান ওঠার ফাঁকেই রেলওয়েজের অর্ধেক ব্য়াটিং লাইন আপ সাজঘরে ফিরেছে। মহম্মদ সইফ ২৪ রান করেছেন। এই প্রতিবেদন লেখা অবধি রেলওয়েজের স্কোর ২৭ ওভারে ৫ উইকেটে ৮৭ রান। উপেন্দ্র যাদব ২৭ রানে অপরাজিত। সিদ্ধান্ত শর্মা ও মানি গ্রেওয়াল ২টি করে ও নভদীপ সাইনি একটি উইকেট নিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+