Ranji Trophy: বিরাট, পন্থকে রেখেই দিল্লির রঞ্জি ট্রফির সম্ভাব্য দল! কোহলির উদ্দেশে বড় বার্তা ডিডিসিএ-র

Ranji Trophy: রঞ্জি ট্রফিতে বিরাট কোহলি কি খেলবেন? এই প্রশ্নের নিশ্চিত উত্তর এখনও অধরা। যদিও বিরাট কোহলি ও ঋষভ পন্থের নাম রাখা হলো রঞ্জি ট্রফির জন্য দিল্লির সম্ভাব্য দলে।

যদিও একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কোহলি বা পন্থের সঙ্গে দিল্লির নির্বাচকরা কথাই বলেননি। ফলে পরিস্থিতি কোন দিকে যায় সেদিকেই সকলে তাকিয়ে।

Ranji Trophy

বিরাট কোহলি শেষ রঞ্জি ট্রফিতে খেলেছেন ২০১২ সালে। ২০১৭ সালে শেষবার রঞ্জি ট্রফি খেলতে দেখা গিয়েছে ঋষভ পন্থকে। হেড কোচ গৌতম গম্ভীর ভারতীয় ড্রেসিংরুমে সুপারস্টার সংস্কৃতি তুলে দিতে চান। সাফ জানিয়েছেন, কোনও ফরম্যাটে দেশের হয়ে খেলতে হলে ঘরোয়া ক্রিকেটেও খেলতে হবে।

অস্ট্রেলিয়া সফরে বিপর্যয়ের পর বিরাট কোহলির কেরিয়ার নিয়েও প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। ২০২৭ সালে পরবর্তী আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সেই ফাইনাল খেলার লক্ষ্যে আগামী ২ বছরের জন্য বিরাট কোহলি-সহ সিনিয়রদের নিয়ে বোর্ডের পরিকল্পনা স্পষ্ট হতে খুব বেশি সময় লাগবে না বলেই মনে করা হচ্ছে।

আগামী ২৩ জানুয়ারি থেকে শুরু হবে রঞ্জি ট্রফির দ্বিতীয় ধাপের খেলা। প্রথমে কিছু ম্যাচ হয়েছে। তারপর সৈয়দ মুস্তাক আলি ট্রফি হয়েছে। বিজয় হাজারে ট্রফি শেষের মুখে। তারপর ফের রঞ্জির গ্রুপ ও নক আউট পর্বের খেলা হবে। রোহিত ও বিরাট তাতে খেললে নিশ্চিতভাবেই তা বড় বিষয় হবে।

রোহিত আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই দলের অনুশীলনে নেমে পড়েছেন। অজিঙ্ক রাহানের সঙ্গে জুটি বেঁধে ব্যাট করলেও মুম্বইয়ের হয়ে রোহিত খেলবেন কিনা সেটা স্পষ্ট নয়। তবে খেলার সম্ভাবনা ভালোরকমই রয়েছে বলে জানা যাচ্ছে।

২০২০ সাল থেকে ধরলে কোহলির টেস্টের পারফরম্যান্স মোটেই ভালো নয়। ৩৯টি টেস্টে ৬৯ ইনিংসে ৩০.৭২ গড়ে রান করেছেন ২০২৮। ২০১৯ সালে তাঁর টেস্টে গড় যেখানে ছিল ৫৪.৯৭, তা এখন কমে হয়েছে ৪৬.৮৫-এ। পারথ টেস্টের শতরান বাদ দিলে বাকি ইনিংসগুলিতে চূড়ান্ত ব্যর্থ কোহলি। বার আটেক অফ-স্টাম্পের বল তাড়া করতে গিয়ে আউট হয়েছেন।

অস্ট্রেলিয়ায় কোহলি ৫ টেস্টের ৯ ইনিংসে ১৯০ রান করেছেন, গড় ২৩.৭৫। ডিডিসিএ সচিব অশোক শর্মা একটি সর্বভারতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বিরাট ও পন্থের নাম সম্ভাব্য তালিকায় রয়েছে। রঞ্জির শিবির চলছে। মুম্বইয়ের ক্রিকেটারদের থেকে অনুপ্রাণিত হয়ে বিরাটেরও রঞ্জিতে খেলা উচিত।

অশোকের কথায়, মুম্বইয়ের ক্রিকেটে এমন সংস্কৃতি রয়েছে যেখানে দেখা যায় ভারতীয় দলের ক্রিকেটাররা যখনই সুযোগ পান রাজ্য দলের হয়ে রঞ্জি বা ঘরোয়া ক্রিকেটে খেলেন। কিন্তু উত্তর ভারতে, বিশেষ করে দিল্লিতে এই সংস্কৃতি দেখা যায় না।

এদিকে, বিরাট, পন্থের সঙ্গে দিল্লির ৪১ সদস্যের সম্ভাব্য় দলে রাখা হয়েছে হর্ষিত রানাকেও। তবে এরই মধ্যে বিতর্ক শুরু হয়েছে অনুজ রাওয়াতকে নিয়ে। তিনি দিল্লির শিবিরে না থেকে আইপিএলে গুজরাত টাইটান্সের শিবিরে অনুশীলন করছেন। সেই ছবি ও ভিডিও সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। রাজ্য দলের হয়ে ঘরোয়া ক্রিকেটকে প্রাধান্য না দিয়ে আইপিএল দলকে প্রাধান্য দিয়ে অনুজ কতটা বিপাকে পড়েন তা বলবে সময়ই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+