Virat Kohli: রঞ্জি অভিষেক থেকে প্রথম শতরান, বাবার মৃত্যুর পরও দায়িত্বশীল ইনিংস, বিরাটের স্মরণীয় মুহূর্তগুলি

Virat Kohli: বিরাট কোহলি কাল দিল্লির হয়ে রঞ্জি ম্যাচ খেলবেন অরুণ জেটলি স্টেডিয়ামে। প্রতিপক্ষ রেলওয়েজ। ৬ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে রেলওয়েজ রয়েছে গ্রুপ ডি-র চতুর্থ স্থানে।

দিল্লির ঝুলিতে রয়েছে ৬ ম্যাচে ১৪ পয়েন্ট। পয়েন্ট তালিকার ছয়ে রয়েছে আয়ুষ বাদোনির দল। গ্রুপ পর্বের নিয়মরক্ষার ম্যাচে সকলের নজর রয়েছে বিরাট কোহলির উপস্থিতির জন্য।

Virat Kohli

বিরাট চার নম্বরে ব্যাটিং করবেন বলে জানিয়েছেন অধিনায়ক আয়ুষ বাদোনি। সকলকে ইতিবাচক থেকে নিজেদের সেরাটা আত্মবিশ্বাস সহকারে মেলে ধরার বার্তা দিয়েছেন কোহলি। বিরাটের উপস্থিতিই তাতিয়ে দিয়েছে দিল্লিকে।

২০১২ সালের নভেম্বরে বিরাট কোহলি শেষবার রঞ্জি ট্রফির ম্যাচ খেলেছিলেন। গাজিয়াবাদে ম্যাচ ছিল উত্তরপ্রদেশের বিরুদ্ধে। উত্তরপ্রদেশ টস জিতে ফিল্ডিং নিয়েছিল। বিরাট দুই ইনিংসে করেন যথাক্রমে ১৪ ও ৪৩। দুই ইনিংসেই বিরাটকে ফেরান ভুবনেশ্বর কুমার।

২০০৬ সালে কোহলির রঞ্জি অভিষেক হয়েছিল তামিলনাড়ুর বিরুদ্ধে। মিঠুন মানহাসের নেতৃত্বাধীন সেই দলে ছিলেন গৌতম গম্ভীর, আকাশ চোপড়া, শিখর ধাওয়ান, আশিস নেহরা, ইশান্ত শর্মা। ইশান্ত ও বিরাটের ওই ম্য়াচেই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল।

ওই ম্যাচে কোহলি পাঁচে নেমে প্রথম ইনিংসে দুটি চার মেরে ২৫ বলে ১০ রান করেছিলেন। বিরাটকে আউট করেছিলেন ইয়ো মহেশ। তামিলনাড়ুর ৩৪৭ রানের জবাবে দিল্লি ৭ উইকেটে ৪৯১ তুলে ইনিংস ডিক্লেয়ার করে। শিখর ধাওয়ান, রজত ভাটিয়া ও বিজয় দাহিয়া শতরান করেন।

রঞ্জিতে নিজের প্রথম মরশুমেই বাবাকে হারান বিরাট। বিরাটের বাবা প্রেম প্রয়াত হন ২০০৬ সালের ১৮ ডিসেম্বর। বিরাট তখন কর্ণাটকের বিরুদ্ধে রঞ্জি ম্যাচ খেলছেন। দিনের শেষে তিনি অপরাজিত ৪০ রানে। বাবার মৃত্যুসংবাদ পাওয়ার পর বিরাট ব্যাটিং চালিয়ে যান।

কর্ণাটকের ৪৪৬ রানের জবাবে দিল্লি ১৪ রানে চার উইকেট হারায়। এরপর স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৫৯। বিরাট কোহলি ও পুনিত বিস্তের ১৫২ রানের পার্টনারশিপে ভর করে দিল্লি শেষ অবধি পৌঁছয় ৩০৮ রানে। হার বাঁচিয়ে ম্যাচ ড্র রাখতে সক্ষম হয় দিল্লি।

বাবার মৃত্যুর খবর পেয়েও পরের দিন সকালে ব্য়াটিং চালিয়ে বিরাট ২৩০ বলে ৯০ রান করেছিলেন। বিস্ত করেন ২৮৩ বলে ১৫৬। বিরাট আউট হওয়ার পর গিয়ে বাবার শেষকৃত্যে যোগ দিয়েছিলেন। তাতেই তাঁর মনোবল, চারিত্রিক দৃঢ়তা, দায়িত্বশীলতার পরিচয় মিলেছিল।

রঞ্জি ট্রফিতে বিরাট কোহলি প্রথম শতরান পেয়েছিলেন রাজস্থানের বিরুদ্ধে। ২০০৭-০৮ মরশুমে। প্রথম ইনিংসে আউট হন ১৯ রানে। দিল্লির প্রথম ইনিংসে ১১৯ রানের জবাবে রাজস্থান গুটিয়ে যায় ৮৯ রানে। দ্বিতীয় ইনিংসে বিরাট শতরান হাঁকান। ১৯২ বলে ১০৬ রানের ইনিংস খেলেন। দিল্লি ২ উইকেটে ২৪, সেই পরিস্থিতি থেকে বিরাট ও আকাশ চোপড়া ৭৮ রানের পার্টনারশিপ গড়েন। অধিনায়ক মিঠুন মানহাস সেঞ্চুরি করেছিলেন। রজত ভাটিয়া করেন ৮৩। সেই ম্য়াচ দিল্লি জেতে ১৭২ রানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+