Ranji Trophy: দিল্লি দলের অধিনায়ক পদে নেই কোহলি, বিরাটের আগমনে নিজেকে ব্রাত্য করলেন আরও এক তারকা ক্রিকেটার
অবশেষে যাবতীয় জল্পনার অবসান। আসন্ন রঞ্জি ট্রফির ম্যাচের জন্য দিল্লি দলে সুযোগ পেলেন বিরাট কোহলি। আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হতে চলা ম্যাচে রেলওয়েজের বিরুদ্ধে মাঠে নামছেন কিং কোহলি। ১৩ বছর পর আবার রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে নামছেন বিরাট কোহলি। তবে খেললেও বিরাট দিল্লি দলকে নেতৃত্ব দেবেন না।
সোমবার সন্ধ্যায় ডিডিসিএ-র পক্ষ থেকে রেলওয়েজর বিরুদ্ধে ম্যাচের জন্য দল বেছে নেওয়া হয়েছে। বিরাট কোহলি যে খেলবেন আসন্ন রঞ্জি ম্যাচে, তা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। অবশেষে সোমবার সন্ধ্যা তাতে পরল সরকারি সিলমোহর। যদিও নেতৃত্বের ভার বিরাট পাননি। তিনি থাকছেন ক্রিকেটার হিসেবেই। দিল্লি দলকে নেতৃত্ব দেবেন আয়ূশ বাদোনি। বিরাট দলে এলেও শেষ ম্যাচে খেলবেন না ঋষভ পন্থ।

সৌরাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে খেলেছিলেন ঋষভ পন্থ। কিন্তু সেই ম্যাচে দুই ইনিংসেই ব্যাট হাতে কার্যকরী ভূমিকা নিতে পারেননি পন্থ। মনে করা হয়েছিল রেলওয়েজের বিরুদ্ধে ম্যাচে খেলবেন পন্থ। কিন্তু দিল্লি দলের তালিকায় নেই পন্থের নাম। ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজের আগে রোহিত শর্মা, শুভমান গিলদের মতোই নিজেকে লাল বলের ক্রিকেট থেকে দূরে রাখলেন পন্থও।
বিরাট দিল্লির হয়ে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি। সেই সময় রঞ্জি ট্রফিতে তাঁর খেলা নিয়েও জল্পনাও তৈরি হয়। আগামী ৩০ জানুয়ারি থেকে দিল্লির হয়ে রেলওয়েজের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে খেলতে নামবেন বিরাট কোহলি। ইতিমধ্যেই কোহলি দিল্লি পৌঁছে গিয়েছেন। আগামী দুই দিন দিল্লি দলের সঙ্গে অনুশীলনও করবেন তিনি।
দিল্লি ক্রিকেট সংস্থার সচিব অশোক শর্মা বলেছেন, বিরাট কোহলি ১২বছর পর রঞ্জি ট্রফির ম্যাচে খেলতে চলেছেন। এরফলে ক্তদের মধ্যে অনেক উন্মাদনা রয়েছে। এমনকি দিল্লির খেলোয়াড়রাও বিরাট কোহলির সঙ্গে ম্যাচে খেলতে আগ্রহী। এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ বৃদ্ধি পাচ্ছে। আমরা আশাবাদী এই ম্যাচ দেখতে প্রতিদিন ৮ থেকে ১০ হাজার মানুষ আসবেন। আমরা সেই মতোই ব্যবস্থা রাখছি।
ভালো প্রস্তুতি নিয়েই রঞ্জি ট্রফিতে নামছেন কোহলি। রঞ্জি ট্রফির প্রস্তুতির মু্ম্বইয়ের একটি মাঠের নেটে অনুশীলন করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। তবে একা নয় তাঁর সঙ্গে ছিলেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। প্রাক্তন কোচকে সঙ্গে নিয়ে দীর্ঘক্ষন নেটে ব্যাটিং অনুশীলন করেন বিরাট। ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি, শেষবার ২০১২ সালে দিল্লির হয়ে রঞ্জি ট্রফি ম্যাচ খেলেছিলেন।












Click it and Unblock the Notifications