Ranji Trophy: কোহলির রঞ্জি খেলা নিয়ে পাওয়া গেল বিরাট আভাস, সৌরাষ্ট্রের হয়ে খেলতে পারেন তারকা অল-রাউন্ডারও
বিরাট কোহলি কি শেষ পর্যন্ত রঞ্জি ট্রফির ম্যাচে নামতে চলেছেন? বিগত কয়েকদিন ধরেই কিং কোহলির ঘরোয়া ক্রিকেট খেলা নিয়ে জোর জল্পনা চলছে। সৌরাষ্ট্রেরর বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রাথমিক স্কোয়াডেও আছেন কোহলি। তবে বিরাট তাঁর খেলা নিয়ে কোনও নিশ্চয়তা দেননি। তবে শুক্রবার সকালে পাওয়া গেল বিরাট আপডেট।
ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি, শেষবার ২০১২ সালে দিল্লির হয়ে রঞ্জি ট্রফি ম্যাচ খেলেছিলেন। আগামী সপ্তাহে ফের তাঁকে রঞ্জি ট্রফির ম্যাচে খেলতে দেখা যেতে পারে। ক্রিকবাজের একটি প্রতিবেদন অনুসারে, রাজকোটে দিল্লি দলের সঙ্গে অনুশীলনে দেখা যেতে পারে বিরাটকে। ফলে এখান থেকেই তাঁর রঞ্জি খেলার জল্পনা বৃদ্ধি পেয়েছে।

দিল্লির হয়ে পরবর্তী রঞ্জি ট্রফি ম্যাচে মাঠে নামছেন ঋষভ পন্থ। দিল্লি ডিস্ট্রিক্ট অ্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (ডিডিসিএ) ইতিমধ্যে খেলার ব্যাপারে সম্মতির কথা জানিয়েও দিয়েছেন। সৌরাষ্ট্রের বিরুদ্ধে এই ম্যাচে দিল্লির কাছে ডু অর ডাই। পরবর্তী পর্বে পৌঁছনোর জন্য এই ম্যাচ কার্যত 'মাস্ট উইন' সাত বারের চ্যাম্পিয়নদের জন্য। ইতিমধ্যেই ৩৮ জন ক্রিকেটারকে নিয়ে অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হয়েছে অনুশীলন শিবির।
পন্থ ২০১৭ সালে শেষবার দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে খেলেছেন। প্রসঙ্গত ২০১২ সালে শেষবার রঞ্জি ট্রফি খেলেছিলেন কোহলি। গাজিয়াবাদের মাঠে উত্তরপ্রদেশের বিরুদ্ধে দুই ইনিংসে করেন যথাক্রমে ১৪ ও ৪৩। সৌরাষ্ট্র ম্যাচে খেললে ১৩ বছর পর রঞ্জি ট্রফির আঙিনায় ফিরবেন কোহলি।অস্ট্রেলিয়া সফরের পর তাঁর ফর্ম নিয়েও প্রশ্ন উঠেছে।
দিল্লি বিরুদ্ধে ম্যাচে তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও মাঠে নামতে পারেন সৌরাষ্ট্র দলের হয়ে। বর্ডার-গাভাসকর ট্রফির শেষ তিন টেস্টে বল হাতে তেমন কিছু করতে ব্যর্থ হওয়া জাদেজা, পরিবারের সঙ্গে কিছু সময় কাটিয়ে অস্ট্রেলিয়া থেকে ফিরেছেন।
মুম্বইয়ের হয়ে খেলবেন যশস্বী জয়সওয়ালও। রোহিত মুম্বইয়ের অনুশীলনে যোগ দেওয়ায় খেলার আভাসই মিলেছে। ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, রোহিত নিশ্চিত করেছেন আগামী ম্যাচে তিনি মুম্বইয়ের খেলবেন। তবে পুরো ম্যাচ নয়, এক বা দুই দিন তিনি খেলবেন। অর্থ্যাত দলের ব্যাটিংয়ে তিনি অংশ নিতে পারেন। সব মিলিয়ে রঞ্জিতে ফের তারকা সমাবেশ হতে চলেছে।












Click it and Unblock the Notifications