Ranji Trophy: দিল্লি দলের সঙ্গে প্রস্তুতি শুরু কোহলির, বিরাটের জন্য কোটলায় কঠোর নিরাপত্তা, দেখুন ভিডিও
রঞ্জি ট্রফির ম্যাচের জন্য দিল্লি দলের সঙ্গে প্রস্তুতি শুরু করে দিলেন বিরাট কোহলি। সোমবারই রঞ্জি ট্রফির ম্যাচ খেলার জন্য রাজধানী শহরে পৌঁছে গিয়েছিলেন সকিং কোহলি। মঙ্গলবার সাত সকালেই অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিলেন বিরাট। কোহলির জন্য দিল্লি পুলিশকে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েনে আর্জি জানিয়েছে দিল্লি ক্রিকেট সংস্থা।
মঙ্গলবার সকালে ব্যক্তিগতভাবে একটি কালো রঙের গাড়িতে অরুণ জেটলি স্টেডিয়ামে আসেন কোহলি। এরপর সতীর্থদের সঙ্গে মাঠে নামেন। অনুশীলনে খোস মেজাজেই দেখা গেল কিং কোহলিকে। মাঠে নেমে দিল্লি দলের সতীর্থদের সঙ্গে প্রথম ফিজিক্যাল ট্রেনিং করেন। এরপর ফুটবল খেলায় মাতেন কোহলি। বেশ কিছুক্ষণ ফুটবল খেলেন কোহলি। এরপর ফিল্ডিং, ব্যাটিং অনুশীলন করেন কোহলি।

১৩ বছর পর আবার কোহলি রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তন করছেন। তাঁর আগমনে আরও উজ্জীবিত হয়েছে দিল্লি দল। কোহলিকে আসন্ন রেলওয়েজের বিরুদ্ধে ম্যাচে দিল্লি দলের অধিনায়কত্ব করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু দলকে নেতৃত্ব দিতে রাজী হননি কোহলি। সোমবারই রেলওয়েজ ম্যাচের জন্য দিল্লি দল ঘোষণা করা হয়। সেখানে দেখা গিয়েছে কোহলি দলে রয়েছেন একজন ক্রিকেটার হিসেবেই। দলকে নেতৃত্ব দেবেন আয়ূষ বাদোনি।
একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে, ডিডিসিএ-র পক্ষ থেকে বিরাট কোহলিকে এই ম্যাচে নেতৃত্ব দেওয়ার জন্য বলা হয়। কিন্তু দলকে নেতৃত্ব দিতে রাজি হননি কোহলি। এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ বৃদ্ধি পাচ্ছে। দিল্লি ক্রিকেট সংস্থা আশাবাদী এই ম্যাচ দেখতে প্রতিদিন ৮ থেকে ১০ হাজার মানুষ আসবেন। নর্থ এন্ড এবং ওল্ড ক্লাব হাউস এই দুটি ব্লক ভক্তদের জন্য উন্মুক্ত করা হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, অতিরিক্ত বসার ব্যবস্থা প্রয়োজন হলে বাকি স্ট্যান্ডগুলি খুলে দেওয়া হবে।
দিল্লি ক্রিকেট সংস্থার পক্ষ থেকে দিল্লি পুলিশরে কাছে ম্যাচে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েনের আর্জি জানানো হয়েছে। ডিডিসিএ সচিব অশোক শর্মা জানিয়েছেন, আমরা দিল্লি পুলিশের কাছে চিঠি লিখে জানিয়েছি এই ম্যাচের জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করার জন্য। কোন দর্শক যাতে মাঠে ক্রিকেটারদের কাছে চলে যেতে না পারেন তার জন্য কঠোর নিরাপত্তা রাখা হচ্ছে।
Virat Kohli in the practice session with the Delhi Ranji team at Arun Jaitley stadium today. 👑 (Daya Sagar/Espn).
— Tanuj Singh (@ImTanujSingh) January 28, 2025
- THE GOAT IS BACK..!!!! 🐐pic.twitter.com/1VuPkiLusl
। ডিডিসিএ সচিব অশোক শর্মা বলেছেন, দিল্লি পুলিশের পক্ষ থেকে আমাদের নিশ্চয়তা দেওয়া হয়েছে, নিরাপত্তার কোনও ত্রুটি থাকবে না। সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হতে চলা ম্যাচের জন্য। দিল্লি বনাম রেলওয়েজ ম্যাচের সরাসরি সম্প্রচার হবে জিও সিনেমাতে।
উল্লেখ্য, সম্ম্প্রতি মুম্বই এবং জম্মু-কাশ্মীর ম্যাচে দেখা গিয়েছে নিরাপত্তার ঢিলেঢালা চিত্রটা। নিয়ম লঙ্ঘন করে যুবককে মাঠে ঢুকেতে দেখে নিরাপত্তারক্ষীরাও ছুটে যান। তাঁরা ধরার আগেই রোহিতের কাছে পৌঁছে যান সেই যুবক।












Click it and Unblock the Notifications