Ranji Trophy: ঘরের মাঠে প্রত্যাশা পূরণে ব্যর্থ বিরাট, রঞ্জিতেও কোহলির ব্যাট থেকে এল না বড় রান

লাল বলে খারাপ ফর্ম অব্যাহত বিরাট কোহলির। বর্ডার-গাভাসকর ট্রফিতে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেননি। ১৩ বছর রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে নেমেও সুপার ফ্লপ বিরাট কোহলি। রেলওয়েজের বিরুদ্ধে ম্যাচে ১৫ বলে কোহলির সংগ্রহ ৬!

বিরাট প্রত্যাশা নিয়ে ১৩ বছর দিল্লির হয়ে রঞ্জি ম্যাচ খেলতে নেমেছিলেন কোহলি। তাঁর আগমনে উন্মাদনার জোয়ার বইছিল গত কয়েকদিন ধরেই। কোটলায় সাধারণ একটা রঞ্জি ম্যাচে দেখা গিয়েছিল জনপ্লাবন। শুক্রবার দ্বিতীয় দিনে বিরাটের ব্যাটিং দেখার জন্য অরুণ জেটলি স্টেডিয়ামের পুরো গ্যালারি ছিল ভর্তি। কিন্তু প্রত্যাশার ফানুশটা ফুটো হতে বেশি সময় লাগল না।

শুক্রবার সকাল থেকেই বিরাটের মাঠে নামার অপেক্ষায় প্রহর গুনছিল গোটা কোটলার স্টেডিয়াম। যশ ধুল ৬৯ বলে ৩২ রান করে আউট হওয়ার পরই ব্যাট হাতে নামলেন কোহলি। গোটা অরুণ জেটলি স্টেডিয়ামে তখন শুধুই বিরাট গর্জন। কোহলি রঞ্জি ম্যাচ খেলতে নামছেন না ভারতীয় দলের হয়ে খেলতে নামছেন সেটা বোঝা উপায় ছিল না। কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারলেন না। একটা চার মারলেন। গ্যালারি কোহলি কোহলি চিৎকারের মাত্রা বৃদ্ধি পেল।

কিন্তু ১৫ বল খেলেই হিমাংশু সাঙ্গয়ানের বলে বোল্ড হলেন বিরাট। তাঁর নামের পাশে তখন মাত্র ৬ রান! অনামী হিমাংশু সাঙ্গয়ানের বলে যেভাবে বোল্ড হলেন তাতে কোহলির ব্যাটিং নিয়ে ফের একবার প্রশ্ন উঠে গেল। অফ স্টাম্প পুরো ছিটকে গেল। খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না কোহলির। অনেক প্রস্তুতি নিয়েই কোহলি রঞ্জি খেলতে নেমেছিলেন। কিন্তু কিং কোহলি ব্যর্থ হলেন অধিনায়ক রোহিতের মতোই।

সাম্প্রতিক সময়ে ব্যাটে রানের খরা চলছে। সমালোচন চলছে তাঁকে ঘিরে। তবে রঞ্জি ট্রফিতে রান পেলে নিজে যেমন আত্মবিশ্বাস পেতেন তেমনই সমালোচকদেরও বার্তা দিতে পারতেন কোহলি। কিন্তু প্রথম ইনিংসের নিরিখে দুটি কাজই অসমাপ্ত থাকল। হয়ত দ্বিতীয় ইনিংসে আরও একটা সুযোগ পাবেন। যদি পান সেটা বিরাটের জন্য অগ্নিপরীক্ষা হবে।

ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি, শেষবার ২০১২ সালে দিল্লির হয়ে রঞ্জি ট্রফি ম্যাচ খেলেছিলেন। গাজিয়াবাদের মাঠে উত্তরপ্রদেশের বিরুদ্ধে দুই ইনিংসে করেন যথাক্রমে ১৪ ও ৪৩। ১৩ বছর প্রত্যাবর্তন করে প্রথম ইনিংসে করলেন ছয় রান।


কোহলি আউট হতেই ভিড় কমতে শুরু করে দিল কোটলা স্টেডিয়ামে। দ্বিতীয় দিনে কোহলির ব্যাটিং দেখতেই এসেছিলেন দর্শকরা। কিন্ত কোহলি আউট হতেই মাঠে দর্শকরাও স্টেডিয়াম ছাড়তে শুরু করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+