Ranji Trophy: পিছিয়ে গেল কোহলির রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তন, চোটের সমস্যাতে খেলবেন না আরও এক তারকা ক্রিকেটার

চোটের জন্য বিরাট কোহলির রঞ্জি ট্রফির ম্যাচ খেলা নিয়ে সংশয় ছিল, অবশেষে পাওয়া গেল বিরাটের রঞ্জি ট্রফি খেলা নিয়ে ফাইনাল আপেডট। শুক্রবার দিল্লি ক্রিকেট সংস্থা বিরাট কোহলিকে রেখেই স্কোয়াড ঘোষণা করেছিল। কিন্তু বিরাটের রঞ্জি ম্যাচে প্রত্যাবর্তন আরও পিছিয়ে গেল।

শনিবার সকালে ক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে জানা গেল, চোটের জন্য আসন্ন রঞ্জি ট্রফির ম্যাচে খেলবেন না কোহলি। এমনকি চোটের কারণে ভারতীয় দলের আরও এক তারকা ক্রিকেটার কেএল রাহুলও কর্ণাটকের হয়ে পরের রাউন্ডের রঞ্জি ম্যাচে খেলবেন না। তবে ঋষভ পন্থ, শুভমান গিল এবং রবীন্দ্র জাদেজারা নিজ নিজ রাজ্য দলের হয়ে পরের রাউন্ডের রঞ্জি ম্যাচ খেলেবন।

শুক্রবার জাতীয় স্তরের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছিল, বিরাট কোহলি চোটের সমস্যায় ভুগছেন ঘাড়ের ব্যথায় কাবু হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। এমনকি ব্যথা কমাতে তাঁকে ইনজেকশন পর্যন্ত নিতে হচ্ছে। এই পরিস্থিতিতে আগামী সপ্তাহে শুরু হতে চলা সৌরাষ্ট্রের বিরুদ্ধে দিল্লির হয়ে রঞ্জি ট্রফির ম্যাচে খেলতে পারবেন না কোহলি। তিনি ইতিমধ্যেই তাঁর চোটের অবস্থা বিসিসিআই এবং ডিডিসিএ-কে জানিয়েও দিয়েছেন।

অন্যদিকে আগামী ২৩ জানুয়ারি থেকে পাঞ্জাবের বিরুদ্ধে নামছে কর্ণাটক। কনুইয়ে চোটের জন্য এই ম্যাচে নামতে পারবেন না কেএল রাহুল। অস্ট্রেলিয়া সফরে গিয়েই চোটের সমস্যার মধ্যে পরেন। কিন্তু পুরো সিরিজই খেলেন। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অতিরিক্ত ঝুঁকি নিতে চাইছেন না রাহুল।

ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি, শেষবার ২০১২ সালে দিল্লির হয়ে রঞ্জি ট্রফি ম্যাচ খেলেছিলেন। আগামী সপ্তাহে ফের তাঁকে রঞ্জি ট্রফির ম্যাচে খেলতে দেখা যেতে পারে এমন জল্পনা তৈরি হলেও শেষ পর্যন্ত তা বাস্তব হচ্ছে না। প্রসঙ্গত ২০১২ সালে শেষবার রঞ্জি ট্রফি খেলেছিলেন কোহলি। গাজিয়াবাদের মাঠে উত্তরপ্রদেশের বিরুদ্ধে দুই ইনিংসে করেন যথাক্রমে ১৪ ও ৪৩।

দিল্লির হয়ে পরবর্তী রঞ্জি ট্রফি ম্যাচে মাঠে নামছেন ঋষভ পন্থ। পন্থ ২০১৭ সালে শেষবার দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে খেলেছেন। দিল্লি ডিস্ট্রিক্ট অ্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (ডিডিসিএ) ইতিমধ্যে খেলার ব্যাপারে সম্মতির কথা জানিয়েও দিয়েছেন। সৌরাষ্ট্রের বিরুদ্ধে এই ম্যাচে দিল্লির কাছে ডু অর ডাই।

দিল্লির ২৩ জানুয়ারি থেকে সৌরাষ্ট্রের বিরুদ্ধে খেলার পর ৩০ জানুয়ারি থেকে শুরু হবে রেলওয়েজর ম্যাচ। পরের ম্যাচটি হয়তো খেলতে পারবেন না বিরাট বা পন্থ কেউই। কারণ তখন ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের প্রস্তুতি শুরু হয়ে যাবে। সেই দলে থাকতে পারেন কোহলি এবং পন্থ।

আগামী মাসে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি বিরাটের কেরিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু যেভাবে বিরাটের চোটের খবর প্রকাশে এসেছে তা কিন্তু ভারতীয় থিঙ্ক ট্যাংকের উদ্বেগ বাড়াবে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+