Ranji Trophy: মুম্বইয়ের বিরুদ্ধে বড় রান করতে ব্যর্থ নায়ার, বল হাতে নজর কাড়লেন শিবম দুবে
সোমবার থেকে শুরু হয়েছে রঞ্জি ট্রফির সেমিফাইনাল পর্ব। নাগপুরের বিদর্ভের মুখোমুখি হয়েছে মুম্বই। আহমেদাবাদে গুজরাত খেলতে নেমেছে কেরলের বিরুদ্ধে।
প্রথমে আসা যাক মুম্বই বনাম বিদর্ভ ম্যাচের কথায়। ঘরের মাঠে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বিদর্ভ। চোটের জন্য মুম্বইয়ের হয়ে এই ম্যাচ খেলতে পারছেন না যশস্বী জয়সওয়াল। প্রথম দিনের শেষে বড় রান তোলার পথে বিদর্ভ। শুরুর চাপ কাটিয়ে দিনের শেষে বিদর্ভের স্কোর ৫ উইকেটে ৩০৮।

ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার অথর্ব তাইডের উইকেট হারায় বিদর্ভ। এরপর ধ্রুব এবং পার্থ জুটি বিদর্ভের রানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। ধ্রুব ১০৯ বলে ৭৪ রান করে আউট হলেন। পার্থ ৬৪ বলে ২৩ রান করে আউট হলেন। প্রথম দিনে বিদর্ভের হয়ে বড় রান করলেন দানিশ মালেয়ার। তিনি ১৫৭ বলে ৭৯ রান করলেন।
বড় রানের দিকে এগোতে থাকলেও অর্ধশতরান করার আগেই আউট হলেন করুণ নায়ার। তাঁকে ৪৫ রানে আউট করলেন শিবম দুবে। দিনের শেষে বিদর্ভের হয়ে যশ ৪৭ এবং অক্ষয় ১৩ রানে অপরাজিত আছেন। মু্ম্বইয়ের হয়ে প্রথম দিনে বল হাতে দুটি করে উইকেট নিয়েছেন শিবম দুবে এবং শামস মুলানি। দিয়াস একটি উইকেট নিয়েছেন। প্রথম দিনে বল হাতে নজর কাড়লেন শিবম দুবে। ৯ ওভার বল করে ৩৫ রান খরচ করে ২ উইকেট নিয়েছেন।
মুম্বইয়ের ব্যাটিং লাইন আপ অত্যন্ত শক্তিশালী। ১২ ম্যাচে তাঁর রান ৪৩৭ রান করেছেন রাহানে। রঞ্জি ট্রফিতে ভালো খেলে যে জাতীয় দলে প্রত্যাবর্তনই এখন পাখির চোখ রাহানের কাছে। এই ম্যাচ শুরুর আগে রাহানে জানিয়েছেন, আমার মধ্যে এখনও আগুন বেঁচে আছে। রঞ্জি ট্রফির ম্যাচে মুম্বইয়ের নিজের সেরাটা উজার করে দিচ্ছি। আমার লক্ষ্য পরিষ্কার, জাতীয় দলে ফের জায়গা করে নিতে হবে। আমি চিরকালই লাজুক, আমার হয়ে প্রচার করার কেউ নেই।
আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাতের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে কেরল। প্রথম দিনের শেষে কেরলের রান ৪ উইকেটে ২০৬। সচিন বেবি ৬৯ রানে অপরাজিত আছেন।












Click it and Unblock the Notifications