Ranji Trophy: কেরল ম্যাচে দলে হচ্ছে বদল, ফিরছেন ঋদ্ধিমান, বৃষ্টির মধ্যেই অঙ্ক কষছে বঙ্গ শিবির

বৃষ্টি যেন পিছু ছাড়ছে না বাংলার। বৃষ্টি এবং খারাপ মাঠের জন্য বিহারের বিরুদ্ধে খেলা না হওয়ায় ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট খাকতে হয়েছে বঙ্গ ব্রিগেড। কল্যাণীতে থেকে সল্টলেকে এসেও বৃষ্টির হাত খেকে নিস্তার নেই অনুষ্টুপ মজুমদারদের। বৃষ্টির জন্য শনিবার থেকে শুরু হতে চলা কেরল ম্যাচ নিয়ে প্রবল অনিশ্চয়তা।

ঘূর্ণিঝড় দানার জন্য শনিবার থেকে শুরু হতে চলা বাংলা কেরল ম্যাচের সময়সূচিতে বদল করার আবেদন বোর্ডের কাছে করেছিল সিএবি। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়ে বিসিসিআই। ফলে শনিবার থেকেই এই ম্যাচ শুরু হবে। কিন্তু বৃহস্পতিবার রাত থেকে প্রবল বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে। শুক্রবার সারাদিন প্রবল বৃষ্টি হয়েছে। শনিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়ার যা অবস্থা তাতে শনিবার টস হওয়ার সম্ভাবনাও কম। রবিবার ম্যাচের দ্বিতীয় দিনেও খেলা শুরু হওয়া নিয়ে সংশয় আছে। যদিও বিগত কয়েকদিন ধরেই সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মাঠে সম্পূর্ণ ঢাকা আছে। ফলে কল্যাণীক মতো অবস্থা সল্টলেকে হবে না এটা পরিস্কার। কিন্তু বৃষ্টি থামার পরও ম্যাচ শুরু করা যাবে তো?

নাম প্রকাশে অনিচ্ছুক এই মাঠের সঙ্গে যুক্ত থাকা এক ব্যক্তি জানিয়েছেন, যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে মাঠ বেশ কয়েকদিন ধরেই ঢাকা। ফলে বৃষ্টি থামার পর অন্তত দেড় ঘণ্টা রোদ উঠতে হবে,তবে ম্যাচ শুরু করা যাবে। কারণ মাঠ স্যাতস্যাতে থাকবে। কিন্তু বৃষ্টি থামার পর আকাশে মেঘ থাকলে ম্যাচ শুরু করা কঠিন।'

বৃষ্টির জন্য ম্যাচের আগের বাংলা দলের প্রস্তুতিও পণ্ড হয়েছে। কারণ শুক্রবার সারাদিন প্রবল বৃষ্টি চলেছে। ইডেনে শুধু জিমই করেন বাংলার ক্রিকেটাররা। এই ম্যাচে বাংলা পাবে না তিন ক্রিকেটাররকে। অভিমন্যু ঈশ্বরণ, অভিষেক পোরেল এবং মুকেশ কুমার ভারতীয় এ দলে যোগ দিয়েছেন। ফলে কেরল ম্যাচে বাংলা দলের বদল হচ্ছে।

দ্বিতীয় ম্যাচে বিহারের বিরুদ্ধে দলে ছিলেন না ঋদ্ধিমান সাহা। এই ম্যাচে ঋদ্ধি দলে ফিরছেন। অন্যদিকে ঈশ্বরণ না থাকায় ওপেনিংয়েও বদল হতে পারে। শুভম দে হয়ত সুদীপ চট্টোপাধ্যায়েরর সঙ্গী হবেন।
বিহারের পর কেরল ম্যাচ ঘিরে অনিশ্চয়তা। তৃতীয় ম্যাচ শুরুর আগের দিন বাংলা অধিনায়ক অনুষ্টুপ মজুমদার ফোনে ওয়ান ইন্ডিয়াকে বলেন, 'যা পরিস্থিতি কাল হয়ত খেলা হবে না, পরশু হয়ত হতে পারে। কিন্তু যত ওভার কমবে ততই বেশি পয়েন্ট পাওয়ার সুযোগও কমবে। কিন্তু আবহওয়াতে তো কারোর হাত নেই।'

একইসঙ্গে অনুষ্টুপ বলেন, 'এই ধরনে‌র সমস্যা থাকবে। এখান থেকেও আমাদের সামনে সুযোগ আছে নকআউটে যাওয়ার, আমরা গ্রুপে তিন নম্বর আছি। এই ম্যাচের উপর অনেক কিছু নির্ভর করছে। এখনও পাঁচ ম্যাচ বাকি। সেখান থেকে তিন ম্যাচ আমাদের পুরো পয়েন্ট পেতেই হবে। বাকি দুই ম্যাচে প্রথম ইনিংসে এগিয়ে থাকতে হবে। এরআগে ২০১৯-২০ সালে শেষ তিন ম্যাচ জিতে আমরা নক আউটে গিয়েছিলাম।'

এদিকে বঙ্গ শিবিরে সুখবর, অস্ট্রেলিয়ার সিরিজের আগে বাংলার হয়ে খেলবেন মহম্মদ শামি। বাংলার চতুর্থ ম্যাচে কর্ণাটকের সঙ্গে। সেই ম্যাচে শামি খেলবেন বলে একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+