Ranji Trophy: রাজ্য এক, দল দুই, নজিরবিহীন কাণ্ড বিহারের রঞ্জি ট্রফির ম্যাচে, আসরে নামতে হল পুলিশকেও

রাজ্য এক, দল দুই। নজিরবিহীন কাণ্ড রঞ্জি ট্রফিতে। শুক্রবার রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে ঘরের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নামে বিহার দল। কিন্তু ম্যাচের আগেই কয়েক ঘণ্টার নাটক চলে মাঠে। যা রঞ্জি ট্রফি কেন, পাড়া ক্রিকেটেও দেখা যায় না। রঞ্জি দল নিয়ে ভয়ঙ্কর কাণ্ড বিহারে। বোর্ডের প্রেসিডেন্ট ও সেক্রেটারি নির্বাচন করেন দুটি সম্পূর্ণ আলাদা টিম।

বিহার ক্রিকেট সংস্থাতে আভ্যন্তরীন কোন্দল কোন পর্যায়ে পৌঁছেছে তার প্রমাণ পাওয়া গেল রঞ্জি ট্রফির প্রথম ম্যাচেই। একটি রাজ্যকে প্রতিনিধিত্ব করতে হাজির দুটি ক্রিকেট দল। বিহারের যে ২টি দল সকালে মাঠে পৌঁছেছিল, তার মধ্যে একটি বিসিএ সভাপতি রাকেশ তিওয়ারি বাছাই করা। অন্যটি সচিব অমিত কুমারের বাছাই করা দল ছিল। কোন দল খেলবে তা নিয়ে শুরু হয় বিবাদ।

Ranji Trophy

২ গোষ্ঠীর বিবাদের জেরে শুক্রবার নির্ধারিত সময়ে খেলা শুরু করাই সম্ভব হয়নি। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে বেশ কয়েক ঘণ্টা ধরে চলে ডামাডোল। যেহেতু প্রেসিডেন্টের দল আগে পাটনা এসে পৌঁছায়, তাই তারা মুম্বাইয়ের বিরুদ্ধে প্রথম রঞ্জি ট্রফি ম্যাচ খেলার সুযোগ পায়।

বিহার ক্রিকেট সংস্থার (বিসিএ) দুই গোষ্ঠীর মধ্যে লড়াইয়ের জেরে এমন ঘটনা ঘটেছে। এমন কী শুক্রবার খেলার শুরুতে এই ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্টীর কর্মকর্তাদের মধ্যে উত্তপ্ত বাক্য-বিনিময় শুরু হয়। যা ছোটখাটো হাতাহাতিতেও পৌঁছে যায়। অবশেষে, স্থানীয় পুলিশের হস্তক্ষেপে বিহার-মুম্বই রঞ্জি মরশুমের প্রথম ম্যাচটি শুরু হয় প্রায় বেলা ১টার দিকে।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের রাকেশ তিওয়ারি জানিয়েছেন, 'আমরা যোগ্যতার ভিত্তিতে দল বেছে নিয়েছি এবং এটাই সঠিক দল। আপনি বিহার থেকে যে প্রতিভা আসছে তা দেখুন। আমাদের একজন ক্রিকেটার (শাকিব হুসেন) আছে, যাকে আইপিএলে নেওয়া হয়েছে।' সচিব অমিত তিওয়ারি অবশ্য সভাপতি এই বক্তব্য মান‌তে নারাজ। তাঁর কথায়, তিনি নির্বাচিত সচিব। ফলে দল গঠনের অধিকার তাঁরই আছে। সভাপতির নেই।

বিহার টস জিতে মুম্বইকে ব্যাট করতে পাঠিয়েছে। প্রথম দিনের শেষে মুম্বইয়ের স্কোর ৬৭ ওভারে ৯ উইকেটে ২৩৫ রান। ভূপেন লালওয়ানি ৬৫, সুবেদ পার্কার ও তনুশ খৈতান দুজনেই ৫০ রান করেছেন।

এই ম্যাচে ১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হল মিডল অর্ডার ব্যাটার সূর্যবংশীর। ২১১ দিনের জন্য রেকর্ড হল না তাঁর।সেই বয়সে বিহারের হয়ে রঞ্জি খেলতে নেমেছে বৈভব। এই খুদে ক্রিকেটার গত দু'বছর ধরেই আলোয় ছিল। ধারাবাহিকভাবে রান করছিল ঘরোয়া ক্রিকেটে। এর মধ্যেই অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের হয়েও খেলে ফেলেছে এই প্রতিভাধর ব্যাটার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+