Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ranji Trophy: ভিলেন প্রকৃতি! ইডেনে হাতছাড়া মূল্যবান পয়েন্ট, কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই কঠিন বাংলার

Ranji Trophy: রঞ্জি ট্রফিতে বাংলার কাছে পরপর দুটি ম্যাচে প্রকৃতিই হয়ে দাঁড়াল ভিলেন। কুয়াশার কারণে বিঘ্নিত হয়েছিল বাংলা-উত্তরপ্রদেশ ম্যাচ। সেই ম্যাচে জয়ের আশা জাগিয়েও তিন পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল।

গ্রুপ বি-তে দুর্বল দলগুলির অন্যতম ছত্তিশগড়ের বিরুদ্ধে ইডেনে নিজেদের প্রথম হোম ম্যাচ থেকে পুরো পয়েন্ট সংগ্রহ করা লক্ষ্য ছিল বাংলার। কিন্তু সেই কুয়াশা, মেঘলা আকাশ, আলোর অভাবে নষ্ট হলো অনেক সময়। অবশেষে ১ পয়েন্টই এলো ঝুলিতে।

Ranji Trophy: ভিলেন প্রকৃতি! ইডেনে হাতছাড়া মূল্যবান পয়েন্ট

বাংলা প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩৮১ রান তুলে তৃতীয় দিন ব্যাট করতে নামিয়েছিল ছত্তিশগড়কে। কিন্তু মেঘলা আকাশের কারণে গতকাল ৯ ওভারের বেশি খেলা হয়নি, ছত্তিশগড়ের স্কোর ছিল ২ উইকেটে ২৭। আজ সারাদিনে খেলা হলো ৮৩ ওভার। ছত্তিশগড় ৬ উইকেটে ২১৪ রান তোলার পর আলো কমে আসায় খেলায় যবনিকা পতন হয়।

ছত্তিশগড়ের হয়ে ১০টি চারের সাহায্যে ২৪০ বলে ৮৮ রান করেন আশুতোষ সিং। সঞ্জিত দেশাই ৩৭ ও জীবেশ বাট্টে করেন ২৬। ১৩টি মেডেন-সহ ২৩ ওভারে ২৯ রান দিয়ে চারটি উইকেট নেন সুরজ সিন্ধু জয়সওয়াল। করণ লাল ৩২ রান দিয়ে এবং শ্রেয়াংশ ঘোষ ২৩ রানের বিনিময়ে একটি করে উইকেট নেন। ঈশান পোড়েল ও মহম্মগদ কাইফ উইকেট পাননি।

ছত্তিশগড়ের ১০ উইকেট ফেলতে না পারায় ড্র হওয়া ম্যাচ থেকে বাংলা পেল ১ পয়েন্ট, ছত্তিশগড়ও ১ পয়েন্ট পেয়ে গেল। ফলে ৩ ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়াল ১১, বাংলার ৩ ম্যাচে ৫ পয়েন্ট। মুম্বই ৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। অসমকে হারিয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তিনে অন্ধ্র। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চারে রয়েছে উত্তরপ্রদেশ।

ম্যাচের শেষে লক্ষ্মীরতন শুক্লা বলেন, সারা ম্যাচেই আলোর সমস্যা আমাদের কাজটা কঠিন করে দিল। সুরজ দারুণ বোলিং করেছেন। কাইফ, ঈশানও নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করেছেন। আশা করি, আগামী ম্য়াচগুলি থেকে আমরা যত বেশি সম্ভব পয়েন্ট সংগ্রহ করতে পারব। দলগতভাবে আমরা আত্মবিশ্বাসী।

কেরিয়ারের শেষ মরশুমে মনোজ তিওয়ারির বাংলাকে রঞ্জি জেতার স্বপ্নও এবারও অধরা থাকার মতোই পরিস্থিতি। দরকার মিরাকল। অধিনায়ক মনোজ তিওয়ারি বলেন, লো লাইটের কারণেই মূল্যবান পয়েন্ট হাতছাড়া হলো। আগামী ম্যাচগুলি থেকে পুরো পয়েন্ট সংগ্রহ করার বিষয়ে আমরা আত্নবিশ্বাসী। বোলাররা আপ্রাণ চেষ্টা করেছিলেন, তবে আলোর কারণে ম্যাচের সময় নষ্টই প্রতিবন্ধকতা তৈরি করল।

বাংলার পরের ম্যাচ গুয়াহাটিতে অসমের বিরুদ্ধে। অন্ধ্র ডিব্রুগড়ে অসমকে ১৭২ রানে হারিয়ে দিয়েছে। থুম্বায় কেরলকে দ্বিতীয় ইনিংসে ৯৪ রানে গুটিয়ে দিয়ে ২৩২ রানে জয় ছিনিয়ে নিয়েছে মুম্বই। মেরঠে বিহারের ২৬০ রানের জবাবে উত্তরপ্রদেশের ইনিংস শেষ হয়নি। ফলে এই ম্যাচ থেকেও দুই দল ১ পয়েন্ট করেই পেয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+