Ranji Trophy: তৃতীয় দিনেও পণ্ড খেলা, কল্যাণীতে কপাল পুড়ল বাংলার, কী শিক্ষা নিল সিএবি?
বিহারের মতো দুর্বল দলকে ঘরের মাঠে পেয়েও পুরো পয়েন্ট তোলার স্বপ্ন অধরাই থাকল বাংলার। সৌজন্যে সিএবির ব্যর্থতা। হরিয়ানার মতো দলও বিহারের বিরুদ্ধে সাত পয়েন্ট ঘরে তুলেছে সেখানে বাংলার প্রাপ্তি হতে পারে ১ পয়েন্ট। কল্যাণীতে মাঠের আউট ফিল্ড ভিজে থাকায় রবিবার বাংলা বনাম বিহারের ম্যাচের তৃতীয় দিনের খেলাও ভেস্তে গেল।
শেষ দিন খেলার শুরুর একটা হালকা সম্ভাবনা আছে, কিন্তু তাতে বাংলার লাভ কিছুই হবে না। সাত পয়েন্টের স্বপ্ন রবিবারই বৃষ্টির জলে ধুয়ে গিয়েছে, শেষ দিনে খেলা হলে সিএবির মানরক্ষা হবে বাংলার প্রাপ্তি হবে ১ পয়েন্ট। যা দ্বিতীয় ম্যাচেই বাংলার জন্য বড় ধাক্কা।

বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাপক বৃষ্টির জন্য শুক্রবার সারাদিনে ১ ওভার খেলা করা সম্ভব হয়নি। বরুণ দেবের কৃপা থেকে বঞ্চিত হল বাংলা দল। শুক্রবার রাত এবং শনিবার ভোরে বৃষ্টিপাতের জন্য কল্যাণীক মাঠ ভিজে থাকল ফলে দ্বিতীয় দিনেও টস করাই সম্ভব হল না।আশা করা হয়েছিল আর বৃষ্টি না হলে রবিবার তৃতীয় দিনে খেলা শুরু করা সম্ভব। কিন্তু আউটফিল্ড ভিজে ঢোল, এখনও মাঠ শুকনোই করতে পারল না সিএবি। এই ঘটনা বঙ্গ ক্রিকেট কর্তাদের ব্যর্থতা কম লজ্জা বেশি।
ফলে রবিবার দুপুর তিনটের সময় শেষ বার আম্পায়ার মাঠ পর্যবেক্ষণ করে খেলা দিনের মতো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত জানান। ইডেনে বোর্ড পরিচালিত মহিলাদের টুর্নামেন্ট থাকায় আগেই চূড়ান্ত হয়েছিল কল্যাণীতে বাংলা দলকে রঞ্জি ম্যাচ খেলতে হবে। ফলে শুধু বিহার নয় আগামী কেরল ম্যাচও বাংলাকে এই মাঠেই খেলতে হবে।
কিন্তু বিহার ম্যাচ থেকে কী শিক্ষা নিল সিএবি? বঙ্গ ক্রিকেটের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে আগামী মরশুম থেকে অক্টোবর মাসে ঘরের মাঠে রঞ্জি ট্রফির ম্যাচ না দেওয়ার আবেদন করতে পারে সিএবি। কারণ অক্টোবর মাসে পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বিদায়ী বর্ষার বৃষ্টিপাত হয়, ফলে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা থাকে। বাংলা দল চাইছে শুরুতে অ্যাওয়ে ম্যাচ খেলে শীত পড়লে ঘরের মাঠে খেলতে।
যা খবর তাতে বাংলা দলের এই ভাবনার সঙ্গে সহমত সিএবি। তারা বিষয়টি বোর্ডের কাছে তুলে ধরতে পারে। শুধু তাই নয় বিহার ম্যাচ থেকে শিক্ষা আরও হল সিএবি। শুধু ইডেনের পরিকাঠামোকেই দেশের সেরা করলে হবে না। বাকি মাঠগুলোর মানোন্নয়ন ঘটাতে হবে। যাতে ইডেনের বিকল্প মাঠেও সমমানের পরিকাঠামো থাকে এবং বৃষ্টির পর দ্রুত ম্যাচ শুরু করা সম্ভব হয় সেই ব্যবস্থা করতে হবে।
সিএবির যুগ্ম সচিব নরেশ ওঝা এই বিষয়ে জানিয়েছেন, 'আমরা যাদবপুর ক্যা্ম্পাস, ভিডিওকন এবং কল্যাণীর মাঠের আরও উন্নতির পরিকল্পনা নিচ্ছি। সভাপতি বাইরে আছেন তিনি ফিরলে বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। আমরা অবশ্যই বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করব।'
IND vs NZ: ভারতীয় দলে যুক্ত হলেন নতুন সদস্য, পন্থ-গিলকে নিয়েও বড় আপডেট দিলেন রোহিত
কিন্তু সিএবির ভাবনা চিন্তা শুরুর আগেই কপাল পুড়ল বাংলা দলের। উত্তরপ্রদেশ ম্যাচ থেকে তিন পয়েন্ট পাওয়ার এই ম্যাচ থেকে ভাগ্য জুটবে ১ পয়েন্ট। পরের ম্যাচ শক্তিশালী কেরলের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications