Ranji Trophy: বিধ্বংসী ত্রিশতরানে একাধিক রেকর্ড ভাঙলেন তন্ময়, ৪৪ ওভারেই পাঁচশো হায়দরাবাদের
Ranji Trophy: রঞ্জি ট্রফিতে প্রথম শ্রেণির ক্রিকেটে রেকর্ডের ফুলঝুরি ছুটল হায়দরাবাদ বনাম অরুণাচল প্রদেশ ম্যাচে। প্লেট গ্রুপের লিগ পর্বের ম্যাচটি চলছে হায়দরাবাদেই।
অরুণাচলকে ১৭২ রানে থামিয়ে প্রথম দিনের শেষে হায়দরাবাদের স্কোর ৪৮ ওভারে ১ উইকেটে ৫২৯। অবিশ্বাস্য এই স্কোর সম্ভব হয়েছে তন্ময় আগরওয়ালের ব্যাটিং তাণ্ডবে। রেকর্ডের পর রেকর্ড ভেঙে ত্রিশতরান হাঁকিয়ে যিনি অপরাজিত রয়েছেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম দ্বিশতরান ও ত্রিশতরানের রেকর্ডটি নিজের দখলে নিয়ে নিয়েছেন ওপেনার তন্ময়। দ্রুততম চারশো করার হাতছানিও সামনে। ৪৯ বলে ৫০, ৮০ বলে ১০০, ১০৩ বলে ১৫০, ১১৯ বলে ২০০, ১৩৫ বলে ২৫০, ১৪৭ বলে ৩০০ রান পূর্ণ করেছেন ২৮ বছরের তন্ময়।
ওপেনিং জুটিতে তন্ময় ও রাহুল সিং ৪০.২ ওভারে তুলে ফেলেন ৪৪৯ রান। এই রানের মাথায় ওপেনিং জুটি ভাঙতে সক্ষম হন অরুণাচলের বোলাররা। রাহুল ৬২ বলে ১০০ ও ৮৬ বলে ১৫০ রান পূর্ণঁ করেন। ২৬টি চার ও তিনটি ছয়ের সৌজন্যে তিনি ১০৫ বলে ১৮৫ রান করে আউট হন।
তন্ময় ৩৩টি চার ও ২১টি ছক্কার সাহায্যে ১৬০ বলে ৩২৩ রানে অপরাজিত রয়েছেন। স্ট্রাইক রেট ২০১.৮৭। লাল বলের ক্রিকেটে দ্রুততম ত্রিশতরানের রেকর্ডটি ২০১৭ থেকে ছিল মার্কো মারাইসের দখলে। সেটির দখল নিলেন তন্ময়। প্রথম শ্রেণির ক্রিকেটে কোনও ইনিংসে সর্বাধিক ছক্কার নিরিখে ঈশান কিষাণের রেকর্ডটিও ভেঙে দিয়েছেন তিনি।
স্বাভাবিকভাবেই রঞ্জি ট্রফির ইতিহাসে কোনও ইনিংসে সর্বাধিক ছক্কা মারার ঈর্ষণীয় রেকর্ডটিও তন্ময়ের দখলে চলে এলো। হায়দরাবাদও দলগত রান তোলার নিরিখে ইতিহাস গড়ল। প্রথম দিনের শেষে হায়দরাবাদের স্কোর ১ উইকেটে ৫২৯। ৪৪তম ওভারে পঞ্চম বলেই পাঁচশো রানে পৌঁছে যায় হায়দরাবাদ।
হায়দরাবাদের ৫০ রান এসেছিল ৭.৩ ওভারে। ১০০ রান আসে ১৩.৩ ওভারে, ২০০ রানে হায়দরাবাদ পৌঁছে যায় ১৮.৪ ওভারে। ২৩.১ ওভারে হয় ২০০, ২৭.৪ ওভারে ২৫০, ৩০.২ ওভারে ৩০০, ৩৩.৩ ওভারে ৩৫০, ৩৭.১ ওভারে ৪০০, ৪০.৪ ওভারে ৪৫০ ও ৪৩.৫ ওভারে ৫০০ রানে পৌঁছে যায় হায়দরাবাদ।
তন্ময় আগরওয়ালের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল ২০১৪ সালে। এই ম্যাচের আগে অবধি ৫৫ ম্যাচে ৩৫৩৩ রান করেছিলেন। ১১টি শতরান ও ১১টি হাফ সেঞ্চুরির সৌজন্যে। গড় ৩৮.৮২, স্ট্রাইক রেট ৪৫.৪০। সেই তন্ময়ই আজ ২০০-র উপর স্ট্রাইক রেট রেখে তাণ্ডব চালালেন নিজামের শহরে। ২০১৮ সালের আইপিএলে তন্ময়কে ২০ লক্ষ টাকায় কিনেছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে আইপিএলে অভিষেক হয়নি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications