Ranji Trophy: সূর্য, রাহানেরা ব্যর্থ! ইডেনে হরিয়ানার বিরুদ্ধে মুম্বইয়ের পরিত্রাতা লোয়ার অর্ডার

Ranji Trophy: রঞ্জি ট্রফির ম্যাচে মুম্বইকে লড়াইয়ের জায়গায় রাখল লোয়ার অর্ডার। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে মুম্বইয়ের স্কোর ৮১ ওভারে ৮ উইকেটে ২৭৮ রান।

মুম্বই অধিনায়ক অজিঙ্ক রাহানে, সূর্যকুমার যাদবরা ব্যর্থ। অষ্টম উইকেট জুটিতে ১৬৫ রান যোগ করে গতবারের চ্যাম্পিয়ন্সদের সম্মানজনক জায়গায় রাখলেন শামস মুলানি ও তনুশ কোটিয়ান।

Ranji Trophy

অংশুল কম্বোজ এদিন প্রথম বলেই আঘাত হানেন। আয়ুষ মাত্রে সাজঘরে ফেরেন গোল্ডেন ডাক নিয়ে। এরপর ষষ্ঠ ওভারের শেষ বল ও সপ্তম ওভারের প্রথম বলে ১৪ রানের মাথায় দ্বিতীয় ও তৃতীয় উইকেট হারায় মুম্বই। আকাশ আনন্দ ১০ ও সিদ্ধেশ লাড ৪ রান করেন।

অষ্টম ওভারের তৃতীয় বলে সূর্যকুমার যাদব বোল্ড হয়ে যান সুমিত কুমারের বলে। ২৫ রানে পড়ে চতুর্থ উইকেট। শিবম দুবে ৩২ বলে ২৮ রানের বেশি করতে পারেননি। ১৬.৩ ওভারে ৬৫ রান ওঠার ফাঁকে মুম্বইয়ের অর্ধেক ব্যাটিং লাইন আপ সাজঘরে ফিরে যায়।

অংশুল কম্বোজের তৃতীয় শিকার হন অজিঙ্ক রাহানে। তিনি পাঁচটি চারের সাহায্যে ৫৮ বলে ৩১ রান করেন। ২৯.৫ ওভারে ১১৩ রানে পড়ে সপ্তম উইকেট। ১৫ রান করে আউট হন শার্দুল ঠাকুর। এরপর পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন শামস মুলানি ও তনুশ কোটিয়ান।

মুলানি শতরান থেকে ৯ রান দূরে থামলেন। তিনি সাত নম্বরে খেলতে নেমে ১০টি বাউন্ডারির সাহায্যে ১৭৮ বলে ৯১ রানের ইনিংস খেললেন। তনুশ কোটিয়ান দিনের শেষে অপরাজিত আছেন ১৫৪ বলে ৮৫ রানে। মেরেছেন ১১টি চার। মোহিত অবস্থি ৯ বলে ০ রানে ক্রিজে।

আয়ুষ ও সিদ্ধেশকে বোল্ড করেন কম্বোজ, রাহানে কট বিহাইন্ড হন। কম্বোজ তিনটি মেডেন-সহ ১৮ ওভারে ৫৮ রান খরচ করে তিনটি উইকেট দখল করেছেন। ১টি মেডেন-সহ ১৩ ওভারে ৫৭ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন সুমিত কুমার। অনুজ ঠাকরাল, অজিত চাহাল ও জয়ন্ত যাদব ১টি করে উইকেট পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+