Ranji Trophy: অতি আগ্রাসী ব্যাটিংয়ের জন্যই আউট হচ্ছেন, রঞ্জিতে রোহিত-যশস্বীদের খেলার সমালোচনায় গাভাসকর

আন্তর্জাতিক ম্যাচ হোক বা রঞ্জি ট্রফি, খারাপ ফর্ম যেন কিছুতেই কাটছে না রোহিত শর্মার। রোহিত ১০ বছর পর মুম্বইয়ের হয়ে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জি খেলতে নেমে রান করতে পারেননি রোহিত। তিনি প্রথম ইনিংসে ৬ ও দ্বিতীয় ইনিংসে ২৮ রান করেই আউট হন। পাশাপাশি যশস্বী জয়সওয়াল ৪ ও ২৬ রান করে আউট হন। শ্রেয়স আইয়ারও আউট হয়ে যান ১১ ও ১৭ রানে। মুম্বইয়ের ব্যাটারদের মানসিকতা নিয়েই প্রশ্ন তুললেন সুনীল গাভাসকর।

জন্ম-কাশ্মীরের বিরুদ্ধে ম্যাচে মুম্বই দলের হয়ে একাধিক তারকা ক্রিকেটার খেলেন। কিন্ত তাতেও জয় পায়নি মুম্বই দল। জম্মু-কাশ্মীরের মতো দলের কাছে হেরে নক আউট উঠার সমীকরণ কঠিন করে ফেলেছে মুম্বই দল। এই পরিস্থিতিতে জন্মু-কাশ্মীরের বিরুদ্ধে যে মানসিকতা নিয়ে রোহিত এবং যশস্বীরা ব্যাট করেছেন তাঁর তীব্র সমালোচনা করলেন কিংবদন্তি সুনীল গাভাসকর।

একটি সর্ব ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে নিজের কলামে সুনীল গাভাসকর লিখছেন, মুম্বইয়ের ব্যাটারদের আক্রমণাত্মক ব্যাটিংয়ের দলের জন্য বিপদ ডেকে এনেছে। প্রথম থেকেই অতি আক্রমণাত্বক খেলতে শুরু করেন তাঁরা। এই ধরনের পরিকল্পনা ফ্ল্যাট পিচের ক্ষেত্রে কার্যকর হতে পারে কিন্তু যে পিচ থেকে বোলাররা সুবিধা পাচ্ছেন সেখানে এই পরিকল্পনা করা ঠিক নয়।

ভারতীয় দলের টেস্ট ব্যাটাররা যেভাবে মুম্বইয়ে হয়ে খেলতে এসে অতি আগ্রাসী খেললে গিয়ে উইকেট খুইয়েছেন তার সমালোচনা করেছেন। তিনি বলেছেন, অভ্যন্ত নয় এমন স্টাইলে খেলতে গিয়ে সাম্প্রতিক সময়ে বার বার আউট হচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। এর আগে টেস্ট ম্যাচগুলিতেও দেখা গিয়েছে ভিন্নধর্মী খেলা খেলতে গিয়ে আউট হয়ে দলকে বিপদে ফেলছেন ক্রিকেটাররা। কিন্তু ধৈর্য্য নিয়ে খেললে ৫০ রান করা যায়। তাতে দলের অনেক সুবিধা হয়।

বিসিসিআইয়ের নির্দেশিকা মানার জন্যই যে তারা (রোহিত, যশস্বী) এই ম্যাচে খেলতে নেমেছিলেন তাও পরোক্ষভাবে উল্লেখ করেন সানি। তিনি বলেন, এই ম্যাচে তাদের হৃদয় হয়ত ছিল না। বিসিসিআইয়ের চুক্তি থেকে যাতে ব্রাত্য না হয়ে যান তার জন্যই খেলতে নেমেছিলেন। কারণ গত বছর ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়ার ঘরোয়া ক্রিকেট না খেলার জন্য চুক্তির তালিকা থেকে বাদ গিয়েছিলেন। রোহিতের খেলার জন্য আয়ূশ মাত্রেকে বাদ যেতে হয়েছিল। উল্লেখ্য আগামী ম্যাচে রোহিত,যশস্বী বা শ্রেয়স কেউই মুম্বইয়ের খেলবেন না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+