Ranji Trophy: শতরান করে দুরন্ত প্রত্যাবর্তন সুদীপের, ইউপির বিরুদ্ধে বেলাশেষে চাপে বাংলা

মরশুম আসে মরশুম যায়, কিন্তু বাংলা দলের ধারাবাহিকতার অভাবের রোগটা কিছুতই সারছে না। মহাষ্টমীর দিনই উত্তরপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চলতি মরশুমে রঞ্জি অভিযান শুরু করল বাংলা দল। সুদীপ চট্টোপাধ্যায়ের সৌজন্যে শুরুটা ভালো হলেও প্রথম দিনের শেষে চাপে বাংলা।

অ্যাওয়ে ম্যাচ দিয়ে এবার রঞ্জি ট্রফির ম্যাচে অভিযান শুরু করল বঙ্গ ব্রিগেড। লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে উত্তরপ্রদেশের বিরুদ্ধে টসে জিতে প্রথেম ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলা অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। দলীপ বা ইরানি কাপে দুরন্ত পারফৱম্যান্স করলেও বাংলার হয়ে ব্যাট হাতে ব্যর্থ হলেন অভিমন্যু ঈশ্বরণ। ৫ রান করেই আউট হলেন ঈশ্বরণ। তাঁর সঙ্গে ওপেন করতে নামানো হয় বাংলার জার্সিতে প্রত্যাবর্তনকারী সুদীপ চট্টোপাধ্যায়কে।

তিন ন‌ম্বরে নামা সুদীপ ঘরামির সঙ্গে সুদীপ চট্টোপাধ্যায় দুরন্ত একটা পার্টনারশিপ গড়ে বাংলাকে বড় রানের স্বপ্ন দেখান। ১৯৮ রানের পার্টনারশিপ তৈরি করেন দুই সুদীপ। ১৬১ বেল ৯০ রান করে আউট হলেন সুদীপ ঘৱামি। একটুর জন্য শতরান হাতছাড়া হল তাঁর। তবে বাংলার জার্সিতে প্রত্যাবর্তনটা রঙিন করে রাখলেন সুদীপ চট্টোপাধ্যায়।

২২৭ বলে ১১৬ রানের দুরন্ত একটা ইনিংস খেললেন। তাঁর ইনিংসে ছিল ৯টি চার এবং একটি ছক্কা। কিন্তু দুই সুদীপ ছাড়া প্রথম দিনে ‌ব্যর্থ বাংলার ব্যাটাররা।৫১ রানে পড়ল ৬ উইকেট। ফলে দিনের শেষে খেলায় ফিরল ইউপি। চা পানের বিরতির পরই ছন্দ হারাল বাংলা। অধিনায়ক অনুষ্টুপ মজুমদার ১ রানে আউট হলেন। , অভিষেক পোড়েল (২), ঋত্বিক চট্টোপাধ্যায়েরা (১২) ব্যর্থ হলেন।

এই ম্যাচে বাংলার জার্সিতে প্রত্যাবর্তন হল ঋদ্ধিমান সাহার। কিন্তু ঋদ্ধি ০ রান করেই আউট হলেন। কঠিন সময়ে দলকে রানের দিশা দেখাতে পারলেন না পাপালিও। দিনের শেষে বাংলার স্কোর ৭ উইকেটে ২৬৯। শাহবাজ আহমেদ ২৬ এবং সুরজ সিন্ধু ০ রানে ক্রিজে আছেন। দ্বিতীয় দিনে শাহবাজই বড় ভরসা বাংলা দলের। দ্বিতীয় দিনের সকালে বড় পরীক্ষা বাংলার সামনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+