Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ranji Trophy: জোড়া ত্রিশতরানে রঞ্জিতে গোয়ার ব্যাটারদের অবিশ্বাস্য কীর্তি, ইনিংস ডিক্লেয়ারে অক্ষত বিশ্বরেকর্ড

Ranji Trophy: রঞ্জি ট্রফিতে গোয়ার দুই ব্যাটার অবিশ্বাস্য কীর্তি গড়লেন। রঞ্জি ট্রফি-সহ ভারতের ঘরোয়া ক্রিকেটে সর্বাধিক রানের পার্টনারশিপ গড়ার পর ভেঙে যেতে পারত বিশ্বরেকর্ড।

গোয়ার অধিনায়ক দর্শন মিসাল যদি আরেকটু সময় অপেক্ষা করতেন তাহলেই ভারতের মাটি সাক্ষী থাকতো বিশ্বরেকর্ডের। কিন্তু ১৯ রানের জন্য অক্ষত থেকে গেল প্রথম শ্রেণির ক্রিকেটে জুটিতে বিশ্বরেকর্ডটি।

Ranji Trophy

পরভরিমে অরুণাচল প্রদেশকে ৮৪ রানে বেঁধে ফেলেছিল গোয়া। গতকাল প্রথম দিনের শেষে গোয়ার স্কোর ছিল ৫৪ ওভারে ২ উইকেটে ৪১৪। আজ গোয়ার স্কোর ৯২ ওভারে ২ উইকেটে ৭২৭ রানে পৌঁছতেই ইনিংস ডিক্লেয়ার করে দেন অধিনায়ক।

সেই সময় তিনে নামা কাশ্যপ বাকলে অপরাজিত ছিলেন ২৬৯ বলে ৩০০ রানে, ৩৯টি চার ও ২টি ছয়ের সৌজন্যে। স্নেহাল কৌথানকর তখন অপরাজিত ২১৫ বলে ৩১৪ রানে। তাঁর ইনিংসে রয়েছে ৪৫টি চার ও চারটি ছয়।

১৭.২ ওভারে ১২১ রানে গোয়ার দ্বিতীয় উইকেট পড়েছিল। ফলে তৃতীয় উইকেটে অবিচ্ছেদ্য জুটিতে স্নেহাল ও কাশ্যপ যোগ করেন ৬০৬ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় দ্রুততম ত্রিশতরান করলেন স্নেহাল। তাঁর লাগল ২০২ বলে।

গত মরশুমে অরুণাচলের বিরুদ্ধেই হায়দরাবাদের তন্ময় আগরওয়াল ১৪৭ বলে ত্রিশতরান করেছিলেন। সেটিই এখনও অবধি রেকর্ড। দ্রুততম ত্রিশতরান করার তালিকায় নয়ে রইলেন কাশ্যপ বাকলে। প্রথম শ্রেণির ক্রিকেটে একই ইনিংসে দুজনের ত্রিশতরান এই নিয়ে দেখা গেল দ্বিতীয়বার।

১৯৮৮-৮৯ মরশুমে তামিলনাড়ুর হয়ে ডব্লিউভি রামন ৩১৩ করেছিলেন, সেই ইনিংসেই অর্জন কৃপাল সিং ৩০২ রানে অপরাজিত ছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বাধিক রানের পার্টনারশিপের রেকর্ডটি রয়েছে শ্রীলঙ্কার ব্যাটারদের দখলে।

২০০৬ সালে কলম্বো টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা ও মাহেলা জয়বর্ধনে তৃতীয় উইকেট জুটিতেই ৬২৬ রানের পার্টনারশিপ গড়েছিলেন। গোয়ার অধিনায়ক আর ১৯ রানের জন্য অপেক্ষা করলেই সঙ্গকারা ও মাহেলার রেকর্ডটি ভেঙে যেত এদিনই।

২ উইকেট হারিয়ে সর্বাধিক রান তোলার নিরিখে ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড ভাঙল গোয়া। ১৯৫০ সালে গ্রেস রোডে লেস্টারশায়ারের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেটে ৬৮২ তুলে ইনিংস ডিক্লেয়ার করেছিল। ১৯৪৮-৪৯ মরশুমে পুণেয় কাঠিয়াওয়াড়ের বিরুদ্ধে মহারাষ্ট্র ৪ উইকেটে ৮২৬ তুলেছিল। সেবার তাদের তৃতীয় উইকেট পড়েছিল ৭৭৮ রানে।

রঞ্জির প্লেট গ্রুপে গোয়ার স্নেহাল আগের ম্যাচেই ২৫০ রান করেছিলেন মিজোরামের বিরুদ্ধে। অরুণাচলের বিরুদ্ধে প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি অষ্টম শতরান পূর্ণ করে ৩১৪ রানে অপরাজিত থাকলেন। এদিনই দ্বিতীয় ইনিংসে অরুণাচল ২২.৩ ওভারে ৯২ রানে গুটিয়ে গিয়েছে। ফলে ৫৫১ রানে জয় ছিনিয়ে নিয়েছে গোয়া।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+