Ranji Trophy: ইনিংসে ৯ উইকেট সিদ্ধার্থের! গুজরাতের স্পিনারের আগে রঞ্জিতে এমন কীর্তি আছে কাদের?

Ranji Trophy: রঞ্জি ট্রফির ম্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে গেল গুজরাত। আমেদাবাদের গুজরাত কলেজ গ্রাউন্ড এদিন সাক্ষী থাকল নয়া ইতিহাসের।

রঞ্জি ট্রফির ইতিহাসে গুজরাতের বোলারদের মধ্যে সর্বকালীন সেরা বোলিংয়ের রেকর্ড নিজের দখলে নিলের সিদ্ধার্থ দেশাই। বছর ২৪-এর বাঁহাতি স্পিনার একাই তুলে নিলেন ৯ উইকেট।

Ranji Trophy

টস জিতে উত্তরাখণ্ড ব্যাটিং নিয়েছিল। ৩০ ওভারে ১১১ রানেই শেষ হয়ে যায় রবিকুমার সমর্থের দল। বোলিং ওপেন করেন সিদ্ধার্থ। তিনি ৫টি মেডেন-সহ ১৫ ওভার হাত ঘুরিয়ে ৩৬ রানের বিনিময়ে তুলে নিলেন ৯ উইকেট।

একটি উইকেট পান বিশাল জয়সওয়াল। বিশালের বলে হর্ষ পাটওয়াল আউট হতেই উত্তরাখণ্ডের ইনিংসে যবনিকা পতন ঘটে। তার আগে উত্তরাখণ্ডের প্রথম ৯টি উইকেটই গিয়েছে সিদ্ধার্থের ঝুলিতে। ৩০ ওভারের মধ্যে তিনিই ১৫ ওভার বল করেছেন।

সিদ্ধার্থের বলে আউট হয়েছেন অবনীশ সুধা, প্রিয়াংশু খাণ্ডুরি, রবিকুমার সমর্থ, যুবরাজ চৌধুরী, কুণাল চাণ্ডেলা, ময়াঙ্ক মিশ্র, শাশ্বত ডাঙ্গওয়াল, আদিত্য তারে, অভয় নেগি ও দীপক ঢাপোলা। রঞ্জি ট্রফিতে কোনও ইনিংসে অন্তত ৯টি উইকেট পাওয়া বোলারদের তালিকায় সিদ্ধার্থ অষ্টম।

রঞ্জি ট্রফির ইতিহাসে সেরা বোলিং ফিগার অংশুল কম্বোজের। গত নভেম্বরে তিনি কেরলের বিরুদ্ধে ৯টি মেডেন-সহ ৩০.১ ওভারে ৪৯ রান খরচ করে ১০ উইকেট নিয়েছিলেন। রঞ্জি ট্রফির ইতিহাসে আর কোনও বোলার ইনিংসে ১০ উইকেট পাননি।

ইনিংসে ৯টি উইকেট পেয়েছেন সাতজন বোলার। অঙ্কিত চ্যবন ২০১২ সালে মুম্বইয়ের হয়ে পাঞ্জাবের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২টি মেডেন-সহ ১১.৫ ওভারে ২৩ রান দিয়ে নেন ৯ উইকেট। সিদ্ধার্থের বোলিং ফিগার রঞ্জির ইতিহাসে সেরার তালিকায় তিনে রইল।

উত্তরপ্রদেশের আশিস জাইদি ১৯৯৯ সালে বিদর্ভের বিরুদ্ধে, ২০১৯ সালে মেঘালয়ের রামসিং সঞ্জয় যাদব নাগাল্যান্ডের বিরুদ্ধে, গত বছর কেরলের জলজ সাক্সেনা বাংলার বিরুদ্ধে, ২০২২ সালে মণিপুরের ফেইরোইজাম যতীন সিং সিকিমের বিরুদ্ধে ও রেলওয়েজের আকাশ পাণ্ডে গত বছর গোয়ার বিরুদ্ধে ইনিংসে ৯ উইকেট দখল করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+