Shreyas Iyer: শ্রেয়স আইয়ার রঞ্জি-বিমুখ হতেই জোর বিতর্ক ভারতীয় ক্রিকেটে, বিসিসিআইকে খোঁচা পাঠানের
Shreyas Iyer: শ্রেয়স আইয়ার খারাপ ফর্মের কারণে এই মুহূর্তে টেস্ট দলের বাইরে। একইসঙ্গে তিনি চোটের অজুহাত দেখিয়ে সরে দাঁড়ালেন রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনাল থেকে।
কাল থেকে মুম্বইয়ে বরোদার বিরুদ্ধে মুম্বই কোয়ার্টার ফাইনাল খেলতে নামছে। কিন্তু শ্রেয়সের সিদ্ধান্ত নিতেই তৈরি হয়েছে ধোঁয়াশা।

বিসিসিআই থেকে ইতিমধ্যেই স্পষ্ট বার্তা দেওয়া হয়েছিল, জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের প্রথম শ্রেণির ক্রিকেট খেলতেই হবে। যদি না তিনি চোট পেয়ে ন্যাশনাল ক্রিকেট আকাদেমির চিকিৎসক, ফিজিওদের তত্ত্বাবধানে থাকেন। কিন্তু বোর্ডের কড়া বার্তাতেও কাজ হচ্ছে না।
ক্রিকেটাররা আইপিএলকে গুরুত্ব দিয়ে রাজ্য দলের হয়ে খেলছেন না, এই ইস্যুতে বিরক্তি প্রকাশ করেন বোর্ড সচিব জয় শাহ। বোর্ডের নির্দেশ ঈশান কিষাণ অমান্য করায় প্রশ্ন উঠতে শুরু করেছিল। তিনি ঝাড়খণ্ডের হয়ে খেলেননি। এবার যোগ হলো শ্রেয়স আইয়ারের নাম।
মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, শ্রেয়স পিঠে চোটের কারণে বরোদা ম্যাচে খেলবেন না বলে জানিয়েছেন। যদিও একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এনসিএর স্পোর্টস সায়েন্স ও মেডিসিনের প্রধান নীতিন প্যাটেলের রিপোর্টের সঙ্গে শ্রেয়সের বক্তব্যে অসঙ্গতি রয়েছে।
প্যাটেল নির্বাচকদের কাছে যে রিপোর্ট দিয়েছেন তাতে লেখা রয়েছে, শ্রেয়স আইয়ারের নতুন করে চোট লাগার কথা জানে না এনসিএ। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পর ভারতীয় দলকে জানানো হয়েছিল, শ্রেয়স ফিট রয়েছেন। যদিও তাঁকে বাদ দিয়েই তিন টেস্টের দল ঘোষণা করেন নির্বাচকরা।
শ্রেয়স ইংল্যান্ড সিরিজে প্রথম দুটি টেস্টে ৩৫, ১৩, ২৭ ও ৩৯ রান করেছিলেন। দ্বিতীয় টেস্ট চলাকালীন শ্রেয়স ব্যাক স্প্যাজমের কথা জানিয়েছিলেন। গত বছর পিঠে অস্ত্রোপচারের কারণে শ্রেয়স আইপিএলেও খেলতে পারেননি। এবার রঞ্জি না খেলার কারণ হিসেবেও শ্রেয়স জানিয়েছেন পিঠে চোটের কথা।
শ্রেয়সের চোট নিয়ে এনসিএ-র দাবি যদি সত্যি হয় তাহলে তা বড় বিষয়। অনেকেই মনে করছেন, আইপিএলে যাতে পুরোটা খেলতে পারেন সেটা নিশ্চিত করতেই চোটের ছুতোয় কিছু ক্রিকেটার লাল বলের ক্রিকেট থেকে সরে থাকতে চাইছেন। যদিও এ বিষয়ে বোর্ডের কড়া পদক্ষেপের পক্ষে সওয়াল করছেন অনেকে।
Is there a different rules for different players for not playing Indian first class cricket in the name of looking after the body?
— Irfan Pathan (@IrfanPathan) February 22, 2024
ইরফান পাঠান কারও নাম না নিয়ে এক্স হ্যান্ডলে লিখেছেন, শরীরের কথা বলে প্রথম শ্রেণির ক্রিকেট না খেলার ক্ষেত্রে আলাদা ক্রিকেটারের জন্য কি আলাদা আলাদা নিয়ম রয়েছে? পাঠানের ইঙ্গিত কি তাহলে শ্রেয়সের দিকেই? প্রশ্ন ক্রিকেট মহলে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications