Shreyas Iyer: অস্ট্রেলিয়া সফরের দলে সুযোগ পাননি, আইপিএল নিলামের আগে রঞ্জিতে দ্বিশতরান শ্রেয়সের

Shreyas Iyer: শ্রেয়স আইয়ার রঞ্জি ট্রফিতে দুরন্ত ছন্দে। মহারাষ্ট্রের বিরুদ্ধে খেলেছিলেন ১৪২ রানের ইনিংস। বিশ্রাম নিয়ে দলে ফিরে এবার দ্বিশতরান হাঁকালেন শ্রেয়স।

মুম্বইয়ের বিকেসিতে শরদ পওয়ার ক্রিকেট আকাদেমির মাঠে শ্রেয়স খেললেন প্রথম শ্রেণির কেরিয়ারের সেরা ইনিংস। যার জেরে ওডিশার বিরুদ্ধে রানের পাহাড় গড়ল মুম্বই।

Shreyas Iyer

গতকালই শতরান পূর্ণ করেছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে যা শ্রেয়সের পঞ্চদশ সেঞ্চুরি। ১৫২ রানে অপরাজিত অবস্থায় আজ খেলা শুরু করেন শ্রেয়স। দ্বিশতরান পূর্ণ করেন ২০১ বলে। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর এতদিন সর্বাধিক ব্যক্তিগত স্কোর ছিল ২০২, যা পার করতেই বেশি সময় নেননি।

শেষ অবধি শ্রেয়স ২২৮ বলে ২৩৩ রান করে সাজঘরে ফেরেন। তাঁর ইনিংস সাজানো ২৪টি চার ও ৯টি ছয় দিয়ে। গত মরশুমে রঞ্জি খেলতে অনীহা দেখানোয় শ্রেয়স বাদ পড়েছিলেন বোর্ডের বার্ষিক চুক্তি থেকে। আপাতত তিনি ভারতের টেস্ট দলেও ব্রাত্য।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল ভারত। সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে। চাপ বাড়ছে রোহিত শর্মা, বিরাট কোহলিদের উপর। তাঁরা চেনা ছন্দে নেই। মনে করা হচ্ছে, অস্ট্রেলিয়া সফরের পর ভারতের টেস্ট দলেও বেশ কিছু পরিবর্তন হবে।

ভারতীয় দলে সুযোগ পাওয়ার প্রতিযোগিতাও এখন অনেক বেশি। আগামী বছর ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পাঁচ টেস্টের সিরিজ রয়েছে। শ্রেয়স রঞ্জি ট্রফিতে ভালো পারফর্ম করে টেস্ট দলে প্রত্যাবর্তন সুনিশ্চিত করতে চাইবেন। নিশ্চিতভাবেই টানা দুটি শতরান, যার একটি ডাবল সেঞ্চুরি, তাঁর আত্মবিশ্বাস বাড়াবে।

শ্রেয়স আইয়ারকে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ধরে রাখেনি। আইপিএল-জয়ী অধিনায়ককে নিয়ে আইপিএল নিলামে দর কষাকষির ভালোই সম্ভাবনা রয়েছে। তার আগে মুম্বইকে ভরসা দিচ্ছেন শ্রেয়স। চতুর্থ উইকেট জুটিতে তিনি সিদ্ধেশ লাডকে নিয়ে যোগ করলেন ৪৪০ বলে ৩৫৪ রান।

মুম্বই এদিন ১২৩.৫ ওভারে ৪ উইকেটে ৬০২ রান তুলে প্রথম ইনিংস ডিক্লেয়ার করল। রান রেট ৪.৮৬। রোহিত শর্মার ছোটবেলার কোচ দীনেশ লাডের পুত্র সিদ্ধেশ অপরাজিত থাকেন ৩৩৭ বলে ১৬৯ রানের ইনিংস খেলে। তিনি ১৭টি চার মেরেছেন। জবাবে শেষ পাওয়া খবরে ওডিশার স্কোর ১ উইকেটে ২৩।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+