Ranji Trophy: শামির চার উইকেট, রঞ্জিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে অ্যাডভান্টেজ বাংলা

Ranji Trophy: মহম্মদ শামি রঞ্জিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলার হয়ে খেলছেন। প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন ৩৬০ দিন পর। গতকাল প্রথম দিন হতাশ করেছিলেন।

যদিও ইন্দোরের হোলকার স্টেডিয়ামে আজ ম্যাচের দ্বিতীয় দিন বল হাতে জ্বলে উঠলেন শামি। গতকাল ১০ ওভার হাত ঘুরিয়ে তিনি একটি উইকেটও পাননি। আজ ৯ ওভারে তুলে নিলেন চার উইকেট।

Ranji Trophy

বাংলার ২২৮ রানের জবাবে গতকাল দিনের শেষে মধ্যপ্রদেশের স্কোর ছিল ৩১ ওভারে ১ উইকেটে ১০৩। আজ মধ্যপ্রদেশ গুটিয়ে গেল ৫৯ ওভারে ১৬৭ রানেই। শামি ১৯ ওভারে ৫৪ রান দিয়ে চারটি উইকেট দখল করেছেন।

গতকাল শামি প্রথম স্পেলে চার ওভারে ১৬ রান দিয়েছিলেন। এরপর দ্বিতীয় স্পেলে তিনি ১টি মেডেন-সহ ৬ ওভারে ১৮ রান দেন। শামির শিকার অধিনায়ক শুভম শর্মা (১৯ বলে ৮), সারাংশ জৈন (১৫ বলে ৭)। এরপর ৫৯তম ওভারের শেষ ২ বলে শামি ফেরান কুমার কার্তিকেয় ও কুলবন্ত খেজরোলিয়াকে।

আজ দিনের তৃতীয় ওভারের চতুর্থ বলে রজত পাটীদারকে আউট করেন সুরজ সিন্ধু জয়সওয়াল। ১০৬ রানে দ্বিতীয় উইকেট পড়ে মধ্যপ্রদেশের। রজত ৮টি চারের সাহায্যে ৫৯ বলে ৪১ করে কট বিহাইন্ড হন। ওপেনার শুভ্রাংশু সেনাপতি (১২১ বলে ৪৭) সুরজের দ্বিতীয় শিকার।

১০৯ রানের মাথায় আউট হন শুভ্রাংশু। দলের ১২৩ রানের মাথায় শুভম বোল্ড হয়ে যান শামির বলে। ১৪৫ রানে পঞ্চম উইকেট পড়ে মধ্যপ্রদেশের। ৩১ বলে ১৮ করে হরপ্রীত সিং রোহিত কুমারের শিকার হন। ১৫০ রানে আরও দুটি উইকেট হারায় মধ্যপ্রদেশ।

আরিয়ান পাণ্ডে ৩৫ বলে ১২ করে রান আউট হন। বেঙ্কটেশ আইয়ার ৮ বলে ৩ রান করে শামির ভাই কাইফের ডেলিভারিতে কট বিহাইন্ড হন। দলের ১৬৪ রানের মাথায় সারাংশ জৈনকে বোল্ড করে দেন শামি। কুমার কার্তিকেয় শামির বলেই কট বিহাইন্ড হন ২৯ বলে ৯ রান করে।

শামির ১৯ ওভারে চারটি মেডেন, ৫৪ রান দিয়ে তিনি নেন চার উইকেট। আজ শামির ৯ ওভারে ৩টি মেডেন, ২০ রানের বিনিময়ে চারটি উইকেট দখল করলেন। সুরজ সিন্ধু জয়সওয়াল ২টি মেডেন-সহ ১৪ ওভারে ৩৫ ও মহম্মদ কাইফ ১৩ ওভারে ৪১ রান দিয়ে ২টি করে উইকেট দখল করলেন। রোহিত কুমার পেলেন ১ উইকেট। তাঁর ১২ ওভারে ২টি মেডেন, ২৭ রান খরচ করেছেন। শাহবাজ আহমেদকে আজ আর বল করতে হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+