BEN vs HP: শাহবাজের ঘূর্ণিতে ধসের শিকার হিমাচল প্রদেশ, রঞ্জিতে টানা দ্বিতীয় জয়ের স্বপ্ন দেখছে বাংলা

রঞ্জি ট্রফিতে গ্রুপশীর্ষে যাওয়ার হাতছানি এখন বাংলার সামনে। অনুষ্টুপ মজুমদারের শতরান, সেই সঙ্গে ব্যাট হাতে শাহবাজ আহমেদ ও আকাশ দীপের যোগ্য সঙ্গত খাদের কিনারা থেকে তুলে নিয়ে গিয়েছিল বাংলাকে। এবার বল হাতে বিধ্বংসী মেজাজে শাহবাজ। যার নিট ফল ইডেনে রঞ্জিতে হিমাচল প্রদেশের বিরুদ্ধেও জয়ের স্বপ্ন দেখছে মনোজ তিওয়ারির দল।

 শাহবাজের ঘূর্ণিতে ধসের শিকার হিমাচল প্রদেশ

(ছবি- সিএবি মিডিয়া)

বাংলা প্রথম দিনের শেষে ৭৮ ওভারে ৯ উইকেটে ৩১০ রান তুলেছিল। আজ খেলা শুরুর পর দ্বিতীয় বলেই অনুষ্টুপ মজুমদারের উইকেটটি তুলে নেন বৈভব অরোরা। বাংলার প্রথম ইনিংসে যবনিকা পতন হয় ৩১০ রানেই। অনুষ্টুপ আউট হন ব্যক্তিগত ১৫৯ রানে। এরপর ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়ে হিমাচল প্রদেশ। ৩৮ রানের মধ্যে অর্ধেক ব্যাটিং লাইন আপ সাজঘরে ফিরে যায়। ৯৯ রানে পড়ে সপ্তম উইকেট। শেষ অবধি ৪৬.৫ ওভারে ১৩০ রানেই গুটিয়ে যায় ঋষি ধাওয়ানের হিমাচল। ওপেনার প্রশান্ত চোপড়া ৭১ রানে অপরাজিত থাকেন।

ঈশান পোড়েলের সঙ্গে বোলিং ওপেন করে শাহবাজ আহমেদ ২টি মেডেন-সহ ১৩ ওভারে ৩২ রান খরচ করে পাঁচ উইকেট দখল করেন। ঈশান ও আকাশ দীপ দুটি করে উইকেট পেয়েছেন। সায়ন মণ্ডল নেন একটি উইকেট। অনেকটা দৌড়ে গিয়ে আকাশ বশিষ্ঠের দুরন্ত ক্যাচও ধরেন সায়ন। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৯ রান তুলেছে বাংলা। এগিয়ে রয়েছে ২৬৯ রানে।

এদিন বাংলা রান তুলতে শুরু করে ঝড়ের গতিতে। ৪.৫ ওভারে ৩৬ রানের মাথায় আউট হন অভিষেক দাস। পাঁচটি চার ও ২টি ছয়ের সাহায্যে তিনি করেন ২০ বলে ৩৫ রান। কৌশিক ঘোষ ৬০ বলে ২১ ও সুদীপ ঘরামি ৩৪ বলে ৩২ রানে অপরাজিত রয়েছেন। একমাত্র উইকেটটি পেয়েছেন বৈভব অরোরা। খেলার যা গতিপ্রকৃতিতে তাতে হিমাচল প্রদেশের সরাসরি জয় ছিনিয়ে নেওয়া অসম্ভব। বাংলা চাইবে লিড বাড়িয়ে নিরাপদ জায়গায় গিয়ে ৬ পয়েন্ট আদায়ের চেষ্টা করতে। তবে যদি ম্যাচের ফয়সালা নাও হয় তবুও গ্রুপের শীর্ষে বাংলা চলে যাবে ইতিমধ্যেই প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ লিড নিয়ে ফেলায়। সবমিলিয়ে মনোজ তিওয়ারির নেতৃত্বে বাংলার রঞ্জি অভিযান এখনও অবধি চমকপ্রদই। হেড কোচ লক্ষ্মীরতন শুক্লা দলের মধ্যে যে লড়াইয়ের বীজমন্ত্র ছড়িয়ে দিয়েছেন তাতে এককাট্টা হয়ে দাপুটে পারফরম্যান্স উপহার দিচ্ছে বাংলা। শুধু অস্বস্তি কাটছে না ওপেনিং জুটি নিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+