Ranji Trophy: শতরান হাতছাড়া শাহবাজের, মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলাকে চাপে রাখল ব্যাটিং ব্যর্থতাই, ভরসা শামি

Ranji Trophy: ইন্দোরে মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্য়াচে বাংলাকে চাপে রাখল ব্যাটিং ব্যর্থতাই। যার জেরে ২২৮ রানের বেশি তুলতে পারল না অনুষ্টুপ মজুমদারের দল।

হোলকার স্টেডিয়ামের উইকেটে ঘাস আছে। মধ্যপ্রদেশ অধিনায়ক শুভম শর্মা টস জিতে বাংলাকে ব্যাট করতে পাঠিয়েছিলেন। প্রথম ওভার থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলা।

Ranji Trophy

প্রথম ওভারের প্রথম বলে আউট হন ওপেনার শুভম দে। আরিয়ান পাণ্ডের বলে গোল্ডেন ডাক সঙ্গী করে তিনি সাজঘরে ফেরেন। তার আগে অতিরিক্ত ১ রান যোগ হয়েছিল বাংলার স্কোরকার্ডে। এরপর দ্বাদশ ওভারের তৃতীয় ও চতুর্থ উইকেটে আরও দুটি উইকেট পড়ে।

দিল্লি ছেড়ে মধ্যপ্রদেশে আসা পেসার কুলবন্ত খেজরোলিয়া দ্বাদশ ওভারে জোড়া ধাক্কা দেন। সুদীপ ঘরামি (৩৬ বলে ১০) ও রোহিত কুমার (১ বলে ০)-কে পরপর ফিরিয়ে। ৩৩ রানে দুটি উইকেট হারায় বাংলা। ১৫.১ ওভারে দলের ৪২ রানে সুদীপ চট্টোপাধ্য়ায় (৪২ বলে ১৫) কেকেআরের প্রাক্তনী কুলবন্তের তৃতীয় শিকার।

২১.৩ ওভারে ৭৯ রানে পড়ে পঞ্চম উইকেট। ৩১ বলে ১৯ রানে পাণ্ডের শিকার ঋত্ত্বিক চট্টোপাধ্যায়। এরপর অবস্থা কিছুটা সামাল দেন অধিনায়ক অনুষ্টুপ মজুমদার ও শাহবাজ আহমেদ। ৪১.৩ ওভারে ১৭৫ রানে বাংলার ষষ্ঠ উইকেটের পতন হয়।

৬টি চার ও ১টি ছয়ের সাহায্যে অনুষ্টুপ ৬৯ বলে ৪৪ রান করেন, তিনি খেজরোলিয়ার চতুর্থ শিকার। ১২ বলে ১০ রান করে মুম্বই ইন্ডিয়ান্সে খেলা কুমার কার্তিকেয়র বলে বোল্ড হয়ে যান ঋদ্ধিমান সাহা। ৪৪.১ ওভারে ১৮৮ রানে পড়ে সপ্তম উইকেট। সেখান থেকে বাংলার ইনিংস গুটিয়ে যায় ৫১.২ ওভারে ২২৮ রানে।

১৬টি চার ও ১টি ছয়ের সৌজন্যে শাহবাজ আহমেদ ৮০ বলে ৯২ রানের ইনিংস খেলেন। শতরান পেলেন না ৮ রানের জন্য। শাহবাজ আউট হন দলের ২০৯ রানের মাথায়। সুরজ সিন্ধু জয়সওয়াল ২১ বলে ১৯ রান করেন। মহম্মদ শামি ২ রানে আউট হন। তাঁর ভাই মহম্মদ কাইফ ১০ বলে ৬ রান করে অপরাজিত থাকেন।

আরিয়ান পাণ্ডে ৪৭ রানে চারটি এবং কুলবন্ত ৮৪ রান খরচ করে চার উইকেট নেন। অনুভব আগরওয়াল ও কুমার কার্তিকেয় পেয়েছেন ১টি করে উইকেট। এই ম্যাচে যা পরিস্থিতি তাতে সরাসরি জয়-পরাজয় নির্ধারিত হতেই পারে। মহম্মদ শামির প্রত্যাবর্তনের ম্যাচে সকলের নজর রয়েছে। শামি ও তাঁর ভাই কাইফ একসঙ্গে এই ম্যাচটি খেলছেন। তাঁদের সঙ্গে জোরে বোলিংয়ে ভরসা সুরজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+