Ranji Trophy: রঞ্জি ম্যাচে নামার আগে স্বস্তি বাংলার, কেরল পাচ্ছে না সঞ্জু স্যামসনকে

Ranji Trophy: শনিবার থেকে বাংলার বিরুদ্ধে রঞ্জি ম্যাচ রয়েছে কেরলের। ঘূর্ণিঝড় দানার কারণে ম্যাচ পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিল সিএবি। যদিও তা মানেনি বিসিসিআই।

কেরল ম্যাচে বাংলা দলের শক্তি কমেছে অনেকটাই। তবে তারই মধ্যে এলো কিছুটা স্বস্তির খবর। কেরলের হয়ে বাংলার বিরুদ্ধে নামছেন না তারকা সঞ্জু স্যামসন।

Ranji Trophy

ভারতীয় এ দলের হয়ে খেলতে অস্ট্রেলিয়া রওনা হয়েছেন অভিমন্যু ঈশ্বরণ, মুকেশ কুমার, অভিষেক পোড়েল। আকাশ দীপ রয়েছেন টেস্ট দলে। মহম্মদ শামিও এখনও ম্যাচ খেলার অনুমতি পাননি। এই পরিস্থিতিতে সঞ্জু স্যামসনের উপস্থিতি দুই দলের মধ্যে ফারাক গড়ে দিতে পারতো।

নভেম্বরে ভারত চারটি ম্যাচের টি২০ সিরিজ খেলতে যাবে দক্ষিণ আফ্রিকায়। সে কথা মাথায় রেখে সঞ্জু বাংলার বিরুদ্ধে ম্যাচ না খেলে নীচের ঠোঁটে মিউকাস সিস্টের চিকিৎসা করিয়ে নিতে চাইছেন। উল্লেখ্য, বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজে ওপেন করতে নেমে সঞ্জু শতরানও পেয়েছেন।

সঞ্জুর মারকাটারি শতরানের সৌজন্যে ভারত শেষ টি২০ আন্তর্জাতিকে ৬ উইকেটে ২৯৭ তুলেছিল। যা আপাতত টি২০ আন্তর্জাতিকে দলগত সর্বাধিক রানের তালিকার তিন নম্বরে রয়েছে। গতকালের আগে অবধি ছিল ২ নম্বরে। এই ম্যাচের পর সঞ্জু ঠিক করেন কর্ণাটকের বিরুদ্ধে রঞ্জি ম্যাচ খেলবেন।

কিন্তু বৃষ্টির কারণে আলুরে কর্ণাটক বনাম কেরল ম্যাচটি ড্র হয়ে যায়। শুধু ৫০ ওভার খেলা হয়েছিল। কেরল ৫০ ওভারে ৩ উইকেটে ১৬১ করেছিল। বৃষ্টিবিঘ্নিত ওই ম্যাচের শেষ ২ দিন খেলাই হয়নি। সচিন বেবির নেতৃত্বাধীন কেরলের হয়ে সঞ্জু পাঁচে ব্য়াট করতে নেমে ১৩ বলে ১৫ রানে অপরাজিত ছিলেন।

এলিট গ্রুপ সি-তে কেরল রয়েছে দ্বিতীয় স্থানে। ২ ম্যাচে তাদের ঝুলিতে ৭ পয়েন্ট। হরিয়ানা ২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে। বাংলা ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে। বাংলা-বিহার ম্যাচটিতে একটিও বল খেলা হয়নি। দুর্বল বিহারের বিরুদ্ধে সাত পয়েন্ট তোলা লক্ষ্য ছিল বাংলার। যা কোয়ার্টার ফাইনালে ওঠার পক্ষে অন্তরায় হতে পারে।

সঞ্জু দক্ষিণ আফ্রিকা সফরে গেলে কেরল তাঁকে উত্তরপ্রদেশ ও হরিয়ানা ম্যাচেও পাবে না। ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের ম্যাচগুলি রয়েছে নভেম্বরের ৮ থেকে ১৩ তারিখের মধ্যে। কেরলের উত্তরপ্রদেশ ম্যাচ নভেম্বরের ৬ তারিখ থেকে, হরিয়ানা ম্যাচ ১৩ তারিখ থেকে।

বাংলা ১১ বছর পর ফাইনালে

এদিকে, আজ রাজকোটে ছত্তিশগড়কে ১৩১ রানে হারিয়ে ভিনু মাঁকড় ট্রফির ফাইনালে উঠল বাংলা। অনূর্ধ্ব ১৬ এই ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল বাংলা খেলবে ১১ বছর পর। শনিবার বাংলার প্রতিপক্ষ গুজরাত। ১১৭ বলে ১১১ রান করার পাশাপাশি বল হাতে ২২ রানে তিন উইকেট তুলে ম্যাচের সেরা বিশাল ভাটি। অঙ্কিত চট্টোপাধ্যায় করেন ১০২ বলে ৯২।

আশুতোষ কুমার ৩০ রান খরচ করে চার উইকেট নেন। বাংলা প্রথমে ব্য়াট করে ৮ উইকেটে ২৮৫ তোলে। জবাবে ৪১.২ ওভারে ছত্তিশগড় ১৫৪ রানেই গুটিয়ে যায়। বাংলা অনূর্ধ্ব ১৬ দলের কোচ সৌরাশিস লাহিড়ী দলের পারফরম্যান্সে উচ্ছ্বসিত। যেভাবে চাপের মুখে দল সেমিফাইনালে জিতেছে তা প্রশংসনীয়, দলগত সংহতিতেই জয় এসেছে, উপলব্ধি সৌরাশিসের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+