Ranji Trophy: রঞ্জিতে রাহানের সঙ্গে ওপেন করবেন রোহিত? তারকাদের ঘরোয়া ক্রিকেট খেলার সিদ্ধান্তকে স্বাগত সৌরভের

রোহিত শর্মা আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি রঞ্জি ট্রফিতে মাঠে নামতে চলেছেন। সোমবার সন্ধ্যায় তাতে পড়ল সরকারি সিলমোহর। মুম্বই ক্রিকেট সংস্থার পক্ষ থেকে সোমবারই রঞ্জি ট্রফিতে পরবর্তী জম্ম-কাশ্মীর ম্যাচের জন্য দল ঘোষণা করে দেওয়া হল। সেখানে দেখা গেল রোহিত শর্মার নাম।

রোহিত সর্বশেষ ২০১৫ সালে রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের প্রতিনিধিত্ব করেছিলেন। রোহিত ২০১৮ সাল থেকে ঘরোয়া ক্রিকেট থেকে দূরে আছেন। মুম্বই দলের হয়ে আসন্ন রঞ্জি ট্রফির ম্যাচে খেলতে দেখা যাবে তাঁকে। তবে অধিনায়কত্ব করবেন না। আসন্ন রঞ্জি ট্রফির ম্যাচে অধিনায়ক অজিঙ্কা রাহানের সঙ্গে ওপেন করতে পারেন রোহিত। মুম্বইয়ের হয়ে খেলবেন যশস্বী জয়সওয়ালও। রোহিত মুম্বইয়ের অনুশীলনে যোগ দেওয়ায় খেলার আভাসই মিলেছিল আগেই রোহিত নিশ্চিত করে দেন আগামী ম্যাচে তিনি মুম্বইয়ের খেলবেন।

রোহিত জানিয়ে দেন, চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের আগে লাল বলে খেলতে হলেও তাঁর যে কোনও অসুবিধা হবে না তা উল্লেখ করেছেন রোহিত শর্মা। তাঁর কথায়, আমি তিন ফর্ম্যাটেই খেলার জন্য তৈরি থাকি। এটাই আমি অভ্যস্ত। লাল বল থেকে আবার সাদা বল, গোটা কেরিয়ারে এভাবেই খেলেছি, এটা আমার কাছে নতুন কোনও বিষয় নয়।

রঞ্জি ট্রফিতে ফিরে আসার অর্থ হতে পারে রোহিত শর্মা টেস্টে খেলা চালিয়ে যেতে চান। যদিও রঞ্জি ট্রফিতে রান পান তাহলে লাল বলের ম্যাচে তাঁর আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, এটি অবশ্যই একটি চিহ্ন নিয়ে আসে যে রোহিত এখনও টেস্টের জন্য হাল ছাড়েননি। আসন্ন রঞ্জি ম্যাচে রান পেলেন, তাহলে হয়ত রোহিতকে জুন জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে পরবর্তী পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতের অধিনায়কত্ব করতে দেখা যেতে পারে।

রোহিত-বিরাটের রঞ্জি খেলার সিদ্ধান্তকে স্বাগত জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার সিএবির অনুষ্ঠান শেষে সৌরভ বলেন, বিরাট এবং রোহিত যদি রঞ্জিতে খেলার সুযোগ পান তাহলে খেলুক, ভালোই হবে।

অন্যদিকে কলকাতায় এসে পন্থও অধিনায়ক রোহিতের ভূয়সী প্রসংশা করেছেন., সেরা অধিনায়ক বলতে গিয়ে পন্থ বলেন, কোনও একজনের নাম করাটা কঠিন। রোহিত ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি কীভাবে ক্রিকেটারদের পাশে থাকতে হয়। আমি যখন কোনও দলকে নেতৃত্ব দিই, একই অনুভূতি হয়। সবাইকে আত্মবিশ্বাস আর উৎসাহ দাও, সে তোমার জন্য, দলের জন্য কী করতে পারে কল্পনা করা যাবে না। আমিও সেই আদর্শ মেনে চলি।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+