Ranji Trophy: রোহিত, যশস্বী, শ্রেয়সকে পাচ্ছে না মুম্বই! গ্রুপের শেষ রঞ্জি ম্যাচ না খেলার কারণ প্রকাশ্যে

Ranji Trophy: রঞ্জি ট্রফির নক-আউট পর্বে মুম্বইয়ের যাওয়া অনিশ্চিত। পরিস্থিতি জটিল হয়েছে জম্মু ও কাশ্মীরের কাছে অপ্রত্যাশিত পরাজয়ে।

ওই ম্যাচে তারকাখচিত দল নামিয়েও গতবারের চ্যাম্পিয়নদের হারতে হয়েছে। মরণ-বাঁচন শেষ ম্যাচে মুম্বই পাচ্ছে না একঝাঁক তারকাকে।

Ranji Trophy

রঞ্জি এলিট গ্রুপ এ-তে ৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জম্মু ও কাশ্মীর। বরোদার ৬ ম্যাচে ২৭ পয়েন্ট। মুম্বই রয়েছে তিনে, ৬ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে। বিকেসির শরদ পওয়ার ক্রিকেট আকাদেমিতে শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ মেঘালয়। যারা ৬টি ম্যাচের সব কটিতেই হেরেছে।

বরোদার ম্যাচ বাকি জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে। ফলে মুম্বই ঝাঁপাবে সাত পয়েন্টের জন্যই। একটি সর্বভারতীয় দৈনিকের প্রতিবেদনে উল্লেখ, রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল ও শ্রেয়স আইয়ার মুম্বইয়ের হয়ে শেষ ম্য়াচে নামবেন না।

বিসিসিআই সূত্রকে উদ্ধৃত করে জানানো হয়েছে, এই তিন ক্রিকেটারই বিসিসিআইয়ের নমন বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাজির থাকবেন। সেটি হবে শনিবার, যা রঞ্জি ম্যাচের তৃতীয় দিন। রবিবার মুম্বইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টি২০ আন্তর্জাতিক খেলতে নামবে ভারত।

রোহিতদের পাশাপাশি শিবম দুবেকেও শেষ রঞ্জি ম্যাচে পাবে না মুম্বই। তার কারণ, নীতীশ কুমার রেড্ডি ছিটকে যাওয়ায় শিবম দুবে ডাক পেয়েছেন ভারতের টি২০ দলে। রাজকোটে তিনি দলের সঙ্গে যোগও দিয়েছেন।

রঞ্জি ম্যাচ চার দিন গড়ালে তা শেষ হওয়ার কথা রবিবার। ওইদিন থেকেই নাগপুরে একদিনের আন্তর্জাতিক দলের শিবির আয়োজন করা হয়েছে। যদিও বিরাট কোহলি, লোকেশ রাহুলরা কিন্তু রঞ্জি ম্যাচ খেলেই ওডিআই দলের সঙ্গে যোগ দেবেন। ভারত-ইংল্যান্ড তিন ম্যাচের ওডিআই সিরিজ নাগপুরে শুরু ফেব্রুয়ারির ৬ তারিখ থেকে।

রোহিত ১০ বছর পর রঞ্জি খেলতে নেমে হতাশই করেছেন। জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে তিনি প্রথম ইনিংসে ৬ ও দ্বিতীয় ইনিংসে ২৮ রান করেন। যশস্বী জয়সওয়াল করেছিলেন ৪ ও ২৬ রান। শ্রেয়স আইয়ারও ওই ম্যাচে ব্যর্থ। তিনি আউট হন ১১ ও ১৭ রানে।

যদিও চলতি রঞ্জি ট্রফিতে শ্রেয়স এখনও অবধি মুম্বইয়ের সর্বাধিক রান সংগ্রহকারী। পাঁচটি ম্যাচে শ্রেয়স ৪৮০ রান করেছেন। শতরান ২টি। গড় ৬৮.৫৭। শিবম দুবে জম্মু ও কাশ্মীর ম্যাচে দুই ইনিংসেই শূন্য রানে আউট হন। একঝাঁক তারকা না থাকায় মুম্বইয়ে একাদশে ফিরবেন ওপেনার আয়ুষ মাত্রে ও সূর্যাংশ শেগড়ে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+