Ranji Trophy: ব্যাট হাতে ব্যর্থ পন্থ, দুই ইনিংসেই দুরন্ত বোলিং জাদেজার, সৌরাষ্ট্রের কাছে ধরাশায়ী দিল্লি
সৌরাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে দিল্লির হয়ে খেলেননি বিরাট কোহলি। ফলে রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে দিল্লি বনাম সৌরাষ্ট্র ম্যাচে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন বর্তমান ভারতীয় দলের দুই ক্রিকেটার ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা। দুই দিনেই দিল্লিকে ধরাশায়ী করল সৌরাষ্ট্র। সেইসঙ্গে নক আউট পর্বে দিল্লির আশা আরও কমল।
দিল্লির হয়ে দুই ইনিংসেই ব্যর্থ হলেন ঋষভ পন্থ। দিল্লির প্রথম ইনিংস সমাপ্ত হয় ১৮৮ রানেই। পন্থ ১ রান করেই আউট হয়ে গিয়েছিলেন। সৌরাষ্ট্রের হয় প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন জাদেজা। পন্থকে আউট করতে না পারলেও দিল্লির পাঁচ ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছিলেন জাদেজা। শুক্রবার দ্বিতীয় ইনিংসে বোলিং করার সময় আরও ভয়ঙ্কর হয়ে উঠলেন জাড্ডু। ৭ উইকেট নিয়ে দিল্লি ব্যাটিংয়ে একাই ধস নামালেন। দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট পেলেন জাদেজা।

এই ম্যাচে হেরে পরের রাউন্ডে যাওয়া দিল্লির কাছে প্রায় অসম্ভব হয়ে গেল। শেষ ম্যাচে হয়ত দিল্লির হয়ে খেলতে পারেন বিরাট কোহলি। ৩০ জানুয়ারি থেকে শুরু হবে দিল্লি বনাম রেলওয়েজর ম্যাচ। পরের ম্যাচটি খেলবেন পারেন কোহলি, সৌরাষ্ট্র ম্যাচ শুরুর আগেই এই খবর জানা গিয়েছে। দিল্লি্ ক্রিকেট সংস্থার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে পরের ম্যাচে কোহলি রাজ্য দলের হয়ে খেলবেন।ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি, শেষবার ২০১২ সালে দিল্লির হয়ে রঞ্জি ট্রফি ম্যাচ খেলেছিলেন।
আগামী ৬ ফেব্রুয়ারি নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে একদনের সিরিজ খেলতে নামবে ভারত। সেক্ষেত্রে রেলওয়েজের বিরুদ্ধে ম্য়াচের পর হয়ত ভারতীয় দলের সঙ্গে আগামী ৫ জানুয়ারি যোগ দেবেন কোহলি। আগামী মাসে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি বিরাটের কেরিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।












Click it and Unblock the Notifications