রঞ্জিতে কেএল রাহুল-করুণ নায়ার নামলেও কর্ণাটক গুটিয়ে গেল ৮৮ রানে
রঞ্জি কোয়ার্টার ফাইনালে তামিলনাড়ুর বিরুদ্ধে খেলতে নেমে কর্ণাটক প্রথম ইনিংসে গুটিয়ে গেল মাত্র ৮৮ রানে। কর্ণাটকের দুই তারকা ব্যাটসম্য়ান করুণ নায়ার করলেন মাত্র ১৪ রান। কে এল রাহুল করেন মাত্র ৪ রান।
বিশাখাপত্তনম, ২৩ ডিসেম্বর : ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাই টেস্টে কর্ণাটকের দুই তারকা ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের মেলে ধরেছেন। একজন কেএল রাহুল, ১৯৯ রান করেছেন। আর একজন করুণ নায়ার ৩০৩ রান করে রেকর্ড বইয়ে নাম তুলেছেন।
তবে এই দুই আন্তর্জাতিক ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে খেলতে নেমে চরম ব্যর্থ হল। রঞ্জি কোয়ার্টার ফাইনালে তামিলনাড়ুর বিরুদ্ধে খেলতে নেমে করুণ নায়ার করলেন মাত্র ১৪ রান। কে এল রাহুল করেন মাত্র ৪ রান।

আর সবমিলিয়ে কর্ণাটক প্রথম ইনিংসে গুটিয়ে গেল মাত্র ৮৮ রানে। এদিন বিশাখাপত্তনমে কোয়ার্টার ফাইনালে টসে জিতে কর্ণাটককে ব্যাট করতে পাঠায় তামিলনাড়ু। রাহুল ও করুণ দুজনেই চূড়ান্ত ব্যর্থ হন। বাঁ হাতি পেসার নটরাজনের বলে রাহুল আউট হন রাহুল।
তামিলনাড়ুর হয়ে মিডিয়াম পেসার অশ্বিন ক্রাইস্ট ৩১ রান দিয়ে ৬ উইকেট নেন। মধ্যাহনভোজের বিরতির পরই কর্ণাটক ৮৮ রানে অলআউট হয়ে যায়।
কর্ণাটকের হয়ে কেএল রাহুল, করুণ নায়ার ছাড়াও মনীশ পান্ডে, স্টুয়ার্ট বিনির মতো জাতীয় দলে খেলা ক্রিকেটার কোয়ার্টার ফাইনালে খেলতে নেমেছেন।












Click it and Unblock the Notifications