Ranji Trophy: কোহলির অবসর নিয়ে মুখ খুললেন অশ্বিন, রঞ্জিতে অতিরিক্ত বিরাট বন্দনার করলেন সমালোচনাও
দীর্ঘ ১৩ বছর পর রঞ্জি ট্রফির ম্যাচ খেললেন বিরাট কোহলি। কিন্তু রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তনটা স্মরনীয় করে রাখতে পারলেন না বিরাট কোহলি। রেলওয়েজের বিরুদ্ধে দিল্লি জয় পেলেও কোহলির ব্যাট হাতে করেন মাত্র ৬ রান। ফলে লাল বলে কোহলির ব্যর্থতার ধারা অব্যাহত। এই পরিস্থিতিতে সমালোচনাও বৃদ্ধি পেয়েছে কোহলিকে ঘিরে। কিন্তু একদা সতীর্থ কোহলির পাশে দাড়িয়ে সমালোচকদের একহাত নিলেন আর অশ্বিন।
সাম্প্রতিক খাপার ফর্মের জন্য কোহলির ফর্ম নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে তাঁর অবসরের দাবিও উঠেছে। কিন্তু অশ্বিন মনে করেন ভারতীয় ক্রিকেটকে আরও অনেক কিছু দেওয়ার আছে কোহলির। একইসঙ্গে অশ্বিন বেশ ক্ষুব্ধ রঞ্জি ট্রফিতে অতিরিক্ত বিরাট স্তুতি নিয়েও। বিরাট প্রত্যাশা নিয়ে ১৩ বছর দিল্লির হয়ে রঞ্জি ম্যাচ খেলতে নেমেছিলেন কোহলি। তাঁর আগমনে উন্মাদনার জোয়ার বইল গত কয়েকদিন ধরেই। কোটলায় সাধারণ একটা রঞ্জি ম্যাচে দেখা গিয়েছিল জনপ্লাবন।

কোহলি প্রসঙ্গে অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে বলেন, রঞ্জি ট্রফিতে কোহলির মতো ক্রিকেটার এলে সেটা বিরাট ব্যাপার হয়। আমি জানি যে কোহলি সব সময় অনুপ্রাণিত থাকে। তাঁর উদ্দেশ্যে টেস্ট ক্রিকেট খেলা এবং সেখানে আরও ভালো পারফরম্যান্স করা। আমি মনে করি তাঁর মধ্যে এখনও অনেক খেলা বাকি আছে। কোহলির খেলা দেখতে প্রচুর জনসমাগত হয়ছিল। তবে আমি মনে করি প্রতিটি রঞ্জি ট্রফির ম্যাচেই এমন ভিড় থাকা উচিত।
অশ্বিন আরও জানিয়েছেন, রঞ্জি ট্রফির একটা ঐতিহ্য রয়েছে দেশে। এই টুর্নামেন্ট বছরের পর পর বছর ধরে অনেক ক্রিকেটার উপহার দিয়েছে। কোহলির খেলার পর আমি একটি টুইট দেখেছিলাম তাতে লেখা ছিল রঞ্জি ট্রফি ধন্য। আমি বলব রঞ্জি ট্রফির ইতিহাস জানেন। এটি দেশের প্রিমিয়ার টুর্নামেন্ট। অনেক দিন ধরে চলছে।
এর পাশাপাশি অশ্বিনের সংযোজন, কিংবদন্তি সচিন তেন্ডুলকরও রঞ্জি ট্রফির ম্যাচ খেলতেন। আমি বলব টুর্নামেন্টে খেললে লাভবান হয় খেলোয়াড়রা। ক্রিকেটের জন্য খেলোয়াড়রা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু খেলোয়াড়দের জন্য ক্রিকেট খুবই গুরুত্বপূর্ণ।
১৫ বল খেলেই হিমাংশু সাঙ্গয়ানের বলে বোল্ড হলেন বিরাট। মাত্র ৬ রান করতে পারেন তিনি। অনামী হিমাংশু সাঙ্গয়ানের বলে যেভাবে বোল্ড হলেন তাতে কোহলির ব্যাটিং নিয়ে ফের একবার প্রশ্ন উঠেছে। যদিও অশ্বিন বলেছেন, আমি বিরাটের ব্যাটিং দেখেছি মনে হয়েছে ওর ব্যাটটা দ্রুত নেমে গিয়েছিলষ এটা মাঝে মধ্যে হতেই পারে। আপনাকে গতির সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে।












Click it and Unblock the Notifications