Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ranji Trophy: রঞ্জি সেমিফাইনালে পৌঁছে গেল মুম্বই, বিদর্ভ ও গুজরাত, জ্যাকসনের অবসর

Ranji Trophy: রঞ্জি ট্রফির সেমিফাইনালে মুখোমুখি হবে মুম্বই ও বিদর্ভ। ইডেনে হরিয়ানাকে হারিয়ে শেষ চারে চলে গেল গতবারের চ্যাম্পিয়নরা।

বিদর্ভ হারিয়ে দিল তামিলনাড়ুকে। সৌরাষ্ট্রকে হারিয়ে দিয়েছে গুজরাত। তারপরই অবসর নিলেন শেল্ডন জ্যাকসন। শেষ চারে যেতে জম্মু ও কাশ্মীরের দরকার ৮ উইকেট।

Ranji Trophy

ইডেনে রঞ্জির তৃতীয় কোয়ার্টার ফাইনালের চতুর্থ দিনে হরিয়ানার সামনে ৩৫৪ রানের টার্গেট রেখেছিল মুম্বই। ৫৭.৩ ওভারে হরিয়ানা শেষ ২০১ রানেই। ওপেনার লক্ষ্য দালাল ৬৪ ও সাতে নামা সুমিত কুমার ৬২ রান করেন। ৩৯ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন রয়স্টন ডায়াস। শার্দুল ঠাকুর তিনটি ও তনুশ কোটিয়ান ২টি উইকেট নেন।

এদিনই শতরান করেন অজিঙ্ক রাহানে। তিনি ১৮০ বলে ১০৮ রান করেন। মেরেছেন ১৩টি চার। চলতি রঞ্জি ট্রফিতে এটি মুম্বই অধিনায়কের প্রথম শতরান। শিবম দুবে করেন ৪৮। মুম্বইয়ের দ্বিতীয় ইনিংসে অনুজ ঠাকরাল নেন চার উইকেট। ২টি করে উইকেট নেন অংশুল কম্বোজ, সুমিত কুমার ও জয়ন্ত যাদব।

এর আগে, এদিনই চতুর্থ কোয়ার্টার ফাইনালে রাজকোটে গুজরাত ইনিংস ও ৯৮ রানে হারিয়ে দেন সৌরাষ্ট্রকে। সৌরাষ্ট্র দ্বিতীয় ইনিংসে ১৯৭ রানেই গুটিয়ে যায়। চেতেশ্বর পূজারা প্রথম ইনিংসে করেছিলেন ২৬। দ্বিতীয় ইনিংসে ২। হার্ভিক দেশাই করেন সর্বাধিক ৫৪। প্রিয়জিৎসিং জাদেজা চারটি, অর্জন নাগওয়াসওয়ালা তিনটি, রবি বিষ্ণোই ২টি ও চিন্তন গজা ১টি উইকেট নেন। জয়মিত প্যাটেল ম্যাচে ২ উইকেট ও ১০৩ রান করে ম্যাচের সেরা হন।

আইপিএলে ২০১৭ ও ২০২২ সালে কলকাতা নাইট রাইডার্সে খেলা সৌরাষ্ট্রের শেল্ডন জ্যাকসন অবসর নিলেন। ১০৬টি প্রথম শ্রেণির ম্য়াচে তিনি ৭২৮৩ রান করেছেন। ২১টি শতরান ও ৩৯টি অর্ধশতরান-সহ। শেষ ম্যাচে তাঁর অবদান ১৪ ও ২৭।

দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে নাগপুরে তামিলনাড়ুকে ১৯৮ রানে হারাল বিদর্ভ। যশ রাঠোরের ১১২ ও হর্ষ দুবের ৬৪ রানের সুবাদে বিদর্ভের দ্বিতীয় ইনিংস আজ শেষ হয় ২৭২ রানে। সাই কিশোর নেন ৫ উইকেট। জবাবে ৪০১ রানের টার্গেট তাড়া করতে নেমে ২০২ রানে শেষ তামিলনাড়ু। নচিকেত ভুতে ও হর্ষ দুবে তিনটি করে উইকেট নেন। প্রদোষ রঞ্জন পাল ৫৩ ও সোনু যাদব ৫৭ রান করেন।

অন্যদিকে, পুণেতে প্রথম কোয়ার্টার ফাইনালে জম্মু ও কাশ্মীরকে শেষ দিনে ৮ উইকেট নিতে হবে। জম্মু ও কাশ্মীরের ২৮০ রানের জবাবে ২৮১ তোলে কেরল। আজ ৯ উইকেটে ৩৯৯ তুলে ইনিংস ডিক্লেয়ার করে জম্মু ও কাশ্মীর। জবাবে দিনের শেষে কেরলের স্কোর ২ উইকেটে ১০০। কেরল অল আউট না হলে শেষ চারে যাবে প্রথম ইনিংসে ১ রানের লিড নেওয়ায়। জম্মু ও কাশ্মীরের অধিনায়ক পরশ ডোগরা ১৩২ রান করেন। এমডি নিধীশ নেন চার উইকেট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+