Ranji Trophy: মুকেশ ও ঈশানের বিধ্বংসী বোলিংয়ে বরোদা শেষ ৯৮ রানে, বাংলার জিততে চাই ১৭৭

রঞ্জি ট্রফির ম্যাচের তৃতীয় দিনে বরোদার বিরুদ্ধে বাংলাকে লড়াইয়ে ফেরালেন পেসাররা। বরোদার ২৬৯ রানের জবাবে আজ বাংলার প্রথম ইনিংস শেষ হয়েছিল ১৯১ রানে। কিন্তু প্রথম ইনিংসে লিড নেওয়ার ফায়দা তুলতে ব্যর্থ বরোদার ব্যাটাররা। চা বিরতির আগেই ৯৮ রানে গুটিয়ে গেল বিষ্ণু সোলাঙ্কির দলের দ্বিতীয় ইনিংস।

বরোদা শেষ ৯৮ রানে, বাংলার জিততে চাই ১৭৭

(ছবি- সিএবি মিডিয়া)

ফলে বাংলাকে এবারের রঞ্জির তৃতীয় জয় ছিনিয়ে নিতে গেলে তুলতে হবে ১৭৭ রান। দ্বিতীয় ইনিংসে মুকেশ কুমার চারটি ও ঈশান পোড়েল তিনটি উইকেট নিয়েছেন। ওপেনার প্রত্যুষ কুমার ১৪৯ বল খেলে ৬২ রানে অপরাজিত থাকেন। বাকিরা কেউই দুই অঙ্কের রান করতে পারেননি।

গতকাল দ্বিতীয় দিনের শেষে বাংলার স্কোর ছিল ৫৯ ওভারে ৯ উইকেটে ১৮৯। আজ ম্যাচের প্রথম ওভারের তৃতীয় বলেই বাংলার শেষ উইকেটটি তুলে নেন সাহেজাদখান পাঠান। মুকেশ কুমার অপরাজিত থাকেন ৭ বলে ৫ রান করে। ব্যক্তিগত ৮ বলে ৭ রান করে পাঠানের শিকার ঈশান পোড়েল। পাঠান ৫টি মেডেন-সহ ১৭.৩ ওভারে ৪৮ রানের বিনিময়ে ৫ উইকেট তুলে নেন। বাংলার ইনিংসে সর্বাধিক ৯০ রান করেন অনুষ্টুপ মজুমদার। ১৭১ বলের ইনিংসে রয়েছে ১১টি চার। অভিষেক পোড়েল ২৫ ও অভিমন্যু ঈশ্বরন ২২ রান করেছিলেন। এই তিনজন ছাড়া আর কোনও ব্যাটারই নিজেদের রানকে ১০ অবধি নিয়ে যেতে পারেননি। সোয়েব সোপারিয়া ৪৩ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেন। বিষ্ণু সোলাঙ্কি ও মহেশ পিথিয়া একটি করে উইকেট পান।

প্রথম ইনিংসে ৭৮ রানের লিড পায় বরোদা। কিন্তু দ্বিতীয় ইনিংসে প্রথম ওভার থেকেই ধাক্কা খেতে শুরু করে সোলাঙ্কির দল। শূন্য রানে পড়ে দুই উইকেট। ৮ রানে পড়ে তৃতীয় উইকেট, চতুর্থ উইকেট পড়ে ১৮ রানে। ১৫ ওভারে ২২ রানে পঞ্চম ও ১৭ ওভারের শেষ বলে ২৬ রানে ষষ্ঠ উইকেট হারায় বরোদা। ৩৯ রানে পড়ে সপ্তম উইকেট। অষ্টম উইকেট পড়ে ৬৩ রানে, বরোদা নবম উইকেট হারায় ৮৭ রানে। শেষ অবধি ৪৪ ওভারে ৯৮ রানেই অল আউট হয়ে যায় তারা।

জ্যোৎস্নিল সিং, প্রিয়াংশু মোলিয়া ও সাহেজাদখান পাঠান ০ রানে আউট হন। বিষ্ণু সোলাঙ্কি ৫, শাশ্বত রাওয়াত ৮, নিনাদ রাথভা ও মিতেশ প্যাটেল করেন ৪ রান। মহেশ পিথিয়া ২, সোয়েব সোপারিয়া ৪ ও বাবাশফি পাঠান ৩ রান করে আউট হন। প্রথম ইনিংসে মুকেশ কুমার তিন উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে তাঁর বোলিং ফিগার ১৪ ওভার ৩ মেডেন ৪৩ রানে ৪ উইকেট। ঈশান পোড়েল তিনটি মেডেন-সহ ১১ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট দখল করেছেন। আকাশ দীপের ১১ ওভারে ১টি মেডেন, ১৯ রান দিয়ে তিনি নেন ১ উইকেট। প্রথম ইনিংসে আকাশ পেয়েছিলেন চার উইকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+