Ranji Trophy: মনোজের বিদায়ী ম্যাচে মুকেশকে পাচ্ছে বাংলা, ইডেনে বিহার বধের লক্ষ্যে একাদশে থাকতে পারেন কারা?

Ranji Trophy: রঞ্জি ট্রফি থেকে ছুটি হয়ে গিয়েছে বাংলার। কাল ইডেনে শুরু হচ্ছে বাংলা-বিহার ম্যাচ। যা স্রেফ নিয়মরক্ষার। এই ম্যাচ খেলেই অবসর নেবেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি।

আজ রাজকোটে শুরু হওয়া ভারত-ইংল্যান্ড টেস্টের একাদশে ঠাঁই হয়নি মুকেশ কুমার। আকাশ দীপও ভারতীয় ড্রেসিংরুমে। তবে মুকেশ কুমারকে ইডেনে রঞ্জি ম্যাচ খেলতে পাঠানোর কথা জানিয়েছে বিসিসিআই।

Ranji Trophy: মনোজের বিদায়ী ম্যাচে মুকেশকে পাচ্ছে বাংলা

রঞ্জি ট্রফিতে ঘরের মাঠে মুম্বই ও থুম্বায় কেরলের কাছে হেরেই বাংলা ছিটকে গিয়েছে নক আউটে ওঠার দৌড় থেকে। বাংলা একটিই জয় পেয়েছে, ২টি হেরেছে, ড্র হয়েছে তিনটি ম্যাচ। প্রাকৃতিক প্রতিকূলতার কারণে বাংলা পয়েন্ট যেমন খুইয়েছে, তেমনই দল নির্বাচন নিয়ে নানা গরমিলের অভিযোগ উঠছে।

এলিট গ্রুপ বি-তে বাংলা ১২ পয়েন্ট নিয়ে রয়েছে ষষ্ঠ স্থানে। শেষ ম্যাচ জিতে মাথা উঁচু করে এবারের রঞ্জি অভিযান শেষ করা ছাড়া আর কোনও পথ খোলা নেই। মনোজ বলেছেন, জয় দিয়েই সফর শেষ করতে চাই। নিঃসন্দেহে আমার কাছে এই ম্যাচটা আবেগের। কিন্তু তা দূরে সরিয়ে রাখতে চাই। আমি চাই না আমার উপরই সব ফোকাস থাকুক।

দলের ভালো খেলা নিশ্চিত করাই যে প্রথম ও প্রধান লক্ষ্য তা বুঝিয়ে দিয়েছেন মনোজ। মাথা উঁচু রেখেই কেরিয়ার শেষ করতে চাইছেন তিনি। বাংলার হেড কোচ লক্ষ্মীরতন শুক্লা বলেছেন, মনোজকে শুভেচ্ছা। তাঁর প্রথম ম্যাচ দেখেছি। এখন তিনি শেষ ম্যাচ খেলতে চলেছেন। আমিও চাই দল জিতেই এবারের অভিযান শেষ করুক।

প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকে ব্যর্থ হয়েছেন রণজ্যোৎ সিং খাইরা। তিনি দলে জায়গা ধরে রাখেন কিনা সেটা দেখার। অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ ঘরামির ব্যাটে বড় রান প্রত্যাশা করছে বাংলা শিবির। মিডল অর্ডারে ভরসা মনোজ ও চলতি মরশুমে বাংলার সবচেয়ে সফল ব্যাটার অনুষ্টুপ মজুমদার।

ব্যাটে-বলে ভরসা শাহবাজ আহমেদও। পেস বোলিং বিভাগে বদল আসছে। আকাশ দীপের জায়গাতেই দলে আসছেন মুকেশ কুমার। সুরজ সিন্ধু জয়সওয়াল, মহম্মদ কাইফরাও চাইবেন প্রতিপক্ষকে সমস্যায় ফেলার। অঙ্কিত মিশ্র, করণ লালরাও দলে জায়গা ধরে রাখবেন বলেই মনে করা হচ্ছে। নিয়মরক্ষার ম্যাচে রিজার্ভ বেঞ্চের কাউকেও সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট।

বিহার ৬ ম্যাটে মাত্র ৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় গ্রুপে সকলের নীচে রয়েছে। তিনটি ম্যাচ তারা হেরেছে, ড্র রেখেছে তিনটি ম্যাচ। ফেভারিট বাংলার বিরুদ্ধে শেষ ম্যাচে অঘটন ঘটাতে চাইলেও কাজটা মোটেই সহজ হবে না বিহারের পক্ষে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+