Ranji Trophy: শামির প্রত্যাবর্তন আরও পিছিয়ে গেল! রঞ্জিতে কর্ণাটক ও মধ্যপ্রদেশ ম্যাচে বাংলা দলে নেই তারকা পেসার

Ranji Trophy: মহম্মদ শামির প্রত্যাবর্তন পিছিয়েই চলেছে। শামিকে অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলে রাখা হয়নি। তবে তাতেও ডাউন আন্ডার সিরিজে খেলার আশা ছাড়়েননি শামি।

এমন জল্পনা চলছিল যে, বাংলার হয়ে কর্ণাটক ও মধ্যপ্রদেশ ম্যাচে শামির ম্যাচ ফিটনেস দেখে নেওয়া হবে। সব ঠিকঠাক থাকলে শামিকে তারপর অস্ট্রেলিয়া পাঠানো হতে পারে। যদিও সেই সম্ভাবনাও আপাতত শেষ।

Ranji Trophy

বাংলা বুধবার থেকে বেঙ্গালুরুতে খেলতে নামবে কর্ণাটকের বিরুদ্ধে। তারপর রয়েছে মধ্যপ্রদেশ ম্যাচ। সেই দুটি ম্যাচের জন্য আজ বাংলা দল ঘোষণা করা হলো। যাতে নাম নেই মহম্মদ শামির। শামির রিহ্যাব চলছে বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট আকাদেমির সেন্টার অব এক্সেলেন্সে।

মনে করা হচ্ছে, সেখান থেকে সবুজ সঙ্কেত না মেলাতে শামিকে দলে রাখা হলো না। ফলে কর্ণাটক ম্যাচে শামির খেলার সম্ভাবনা নেই। তবে যদি তাঁর ফিটনেসের উন্নতি ঘটে এবং ম্য়াচ খেলার জন্য সবুজ সঙ্কেত দেওয়া হয়, তাহলে শামিকে পরে দলে নেওয়ার পথও খোলাই থাকবে। তবে আপাতত প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিতভাবে ধাক্কাই খেল।

বেঙ্গালুরুতে কর্ণাটক ম্যাচের পর বাংলা দল যাবে ইন্দোরে। ১৩ তারিখ থেকে সেখানে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ রয়েছে বাংলার। লক্ষ্মীরতন শুক্লার প্রশিক্ষণাধীন এবং অনুষ্টুপ মজুমদারের নেতৃত্বাধীন বাংলা দল উত্তরপ্রদেশ ম্য়াচ থেকে তিন পয়েন্ট পায়। এরপর বৃষ্টি ও ভিজে আউটফিল্ডের কারণে বাংলা-বিহার ম্যাচে এক বলও খেলা হয়নি।

বৃষ্টিবিঘ্নিত বাংলা-কেরল ম্যাচেও দুই দলই এক পয়েন্ট করে পায়। বাংলা বাগে পেয়েও কেরলকে অল্প রানে থামাতে পারেনি। যার জেরে প্রথম ইনিংসে লিড আদায় করে তিন পয়েন্ট নিশ্চিত করার সুযোগও মাঠে মারা যায়। ফলে কোয়ার্টার ফাইনালে ওঠার ক্ষেত্রে বাংলাকে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

রঞ্জিতে বাংলা রয়েছে সি গ্রুপে, যার শীর্ষে রয়েছে হরিয়ানা। ৩ ম্যাচে ১৩ পয়েন্ট রয়েছে হরিয়ানার। ৩ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে কেরল রয়েছে দ্বিতীয় স্থানে। আগের ম্যাচে বিহারকে হারিয়ে কর্ণাটকও তিন ম্যাচে ৮ পয়েন্ট ঝুলিতে পুরেছে। কেরল এগিয়ে নেট রান রেটে। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে বাংলা আছে চারে।

বাংলা দল- অনুষ্টুপ মজুমদার (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা, সুদীপ চট্টোপাধ্যায়, সুদীপ কুমার ঘরামি, শাহবাজ আহমেদ, ঋত্ত্বিক চট্টোপাধ্যায়, অভিলীন ঘোষ, শুভম দে, শাকির হাবিব গান্ধী, প্রদীপ্ত প্রামাণিক, আমির গোনি, ঈশান পোড়েল, সুরজ সিন্ধু জয়সওয়াল, মহম্মদ কাইফ, রোহিত কুমার, ঋষভ বিবেক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+