Ranji Trophy: সুখবর বাংলা দলের জন্য, মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচেই হচ্ছে শামির প্রত্যাবর্তন
প্রতিযোগিতামূলক ক্রিকেটে আবার প্রত্যাবর্তন করছেন মহম্মদ শামি। বুধবার থেকে মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জিত ট্রফির ম্যাচে মাঠে নামছে বাংলা। এই ম্যাচেই বাংলার হয়ে খেলবেন মহম্মদ শামি। মঙ্গলবার সিএবির পক্ষ থেকে একটিতে বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছে, মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচে বাংলার হয়ে খেলবেন জাতীয় দলের তারকা ক্রিকেটার।
মঙ্গলবার সিএবির পক্ষ থেকে যে প্রেস বিবৃতি দেওয়া হয়েছে তাতে লেখা হয়েছে, ভারতীয় ক্রিকেট দল এবং বাংলা রঞ্জিত ট্রফি দলের জন্য দারুন একটা খবর। তারকা পেসার মহম্মদ শামি আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন করতে চলেছেন। বুধবার থেকে শুরু হতে চলা ইন্দোরে মধ্যপ্রদেশ এবং বাংলা ম্যাচে মাঠে নামবেন শামি।

শামির প্রত্যাবর্তন শুধু ছিল সময়ের অপেক্ষা, বিগত কয়েক সপ্তাহ ধরেই শামির প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন নিয়ে জল্পনা চলছিল। কিন্তু এনসিএ থেকে ছাড়পত্র পাচ্ছিল না জাতীয় দলের তারকা পেসার। অবশেষে ছাড়পত্র পেয়ে গেলেন শামি। তাঁর মতো তারকা পেসার আগমনের ফলে বাংলা দলের শক্তি অনেকটাই বাড়লো। বাংলা দলের পরের রাউন্ডে যাওয়ার ক্ষেত্রেও মধ্যপ্রদেশ ম্যাচ অনেকটাই গুরুত্বপূর্ণ।
২০২৩ সালের বিশ্বকাপের পর থেকে আর জাতীয় দলের হয়ে খেলতে পারেননি শামি। চোটের ধাক্কায় প্রায় ১ বছরের কাছাকাছি সময় ২২ গজের বাইরে আছেন শামি। এই পরিস্থিতি পুরো ফিট হয়ে মাঠে নামতে চলেছেন বাংলা দলের পেসার।
দলীপ ট্রফির পর এবার বাংলাদেশের বিরুদ্ধে টেস্টেও দলে জায়গা হয়নি মহম্মদ শামির। চোট থেকে মুক্ত হওয়ার পর ঘরোয়া ক্রিকেট খেলেই শামিকে জাতীয় দলে ফিরতে হবে। আপাতত বর্ডার গাভাসকর ট্রফির জন্য দলও ঘোষণা হয়ে গিয়েছে কিন্তু বাংলার হয়ে ভালো পারফরম্যান্স করলে অস্ট্রেলিয়া সফরে ডাক পেতে পারেন তিনি ।
বর্তমানে বাংলা দল ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপে ৫ নম্বরে আছে। পরের রাউন্ডে যেতে হলে মধ্যপ্রদেশ ম্যাচ থেকে পুরো পয়েন্টই তুলতে হবে বাংলা দলকে।












Click it and Unblock the Notifications