Ranji Trophy: অনুষ্টুপের পর শতরান মনোজের, বোলিং ত্রয়ীর দাপটে অসমের বিরুদ্ধে বাংলার সরাসরি জয়ের আশা

Ranji Trophy: অঘটন না ঘটলে এবারের রঞ্জি ট্রফিতে বাংলা প্রথম জয়ের সাক্ষী থাকতে চলেছে গুয়াহাটিতেই। প্রথম ইনিংসে লিড থেকে বাংলা ২ উইকেট দূরে। অসম পিছিয়ে ৩০৬ রানে।

প্রথম ইনিংসে বাংলার ৪০৫ রানের জবাবে আজ দ্বিতীয় দিনের শেষে অসম ৮ উইকেটে ৯৯ রানে ধুঁকছে। অনুষ্টুপ মজুমদারের শতরানের পর সেঞ্চুরি হাঁকালেন অধিনায়ক মনোজ তিওয়ারি। তারপর দাপট বোলারদের।

Ranji Trophy: অনুষ্টুপের পর শতরান মনোজের

প্রথম দিনের শেষে বাংলার স্কোর ছিল ৪ উইকেটে ২৪২। অনুষ্টুপ মজুমদার ১২০ ও মনোজ তিওয়ারি ৬৮ রানে অপরাজিত ছিলেন। আজ ১৩১.৪ ওভারে বাংলার ইনিংস শেষ হয় ৪০৫ রানে। অনুষ্টুপ করেন ২৩৫ বলে ১২৫। মনোজ প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০তম শতরান হাঁকান। তিনি ৯টি চারের সাহায্যে ২৬৪ বলে ১০০ রান করে আউট হন।

করণ লাল ১১৩ বলে ৫২ এবং সুরজ সিন্ধু জয়সওয়াল ৭৫ বলে ৫২ রান করে বাংলার স্কোর চারশো পার করাতে অবদান রাখেন। মনোজ আউট হয়েছিলেন ১০২.৪ ওভারে ৩০৭ রানে। সেখান থেকে হাল ধরেন করণ ও সুরজ। সুরজ দলগত ৩৮১ ও অঙ্কিত মিশ্র দলের ৩৮৮ রানে আউট হয়েছিলেন।

সুমন দাসের সঙ্গতে করণ অর্ধশতরান পূর্ণ করেন এবং বাংলাকে ৪০৫ রানে পৌঁছে দেন। অসমের বোলারদের মধ্যে সফলতম মুখতার হুসেন। ৮টি মেডেন-সহ ৩৮.৪ ওভারে ৮৬ রানের বিনিময়ে তিনি ৪ উইকেট নিয়েছেন। ধরণী রাভা ২টি এবং মৃন্ময় দত্ত, রিয়ান পরাগ, আকাশ সেনগুপ্ত ও রাহুল সিং ১টি করে উইকেট নিয়েছেন।

জবাবে খেলতে নেমে শুরু থেকেই অসমের ব্যাটারদের অস্বস্তিতে ফেলেন বাংলার বোলাররা। দিনের শেষে ৩৪ ওভারে ৮ উইকেটে ৯৯ রান তুলেছে অসম, তার মধ্যে ৫০ রান দেনিশ দাসের, ৩৬ রানে অপরাজিত সাহিল জৈন। আর কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। ব্যাট করতে নামতে পারেননি অধিনায়ক রিয়ান পরাগ। চোট নাকি অসুস্থতার কারণে তিনি ব্যাট করতে নামেননি, তা নিয়ে এখনও কিছু জানানো হয়নি।

মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ ৩টি মেডেন-সহ ১০ ওভারে ৩২ রান খরচ করে তিনটি উইকেট নিয়েছেন। ১টি মেডেন-সহ ৯ ওভারে ২৫ রান দিয়ে তিনটি উইকেট পেয়েছেন জয়সওয়াল। অভিষেক ম্য়াচে নজর কেড়েছেন অঙ্কিত মিশ্র। ২টি মেডেন-সহ ১০ ওভারে ২২ রানের বিনিময়ে তিনি ২টি উইকেট নিয়েছেন। সুমন দাস ৫ ওভারে ১৮ রান খরচ করেছেন, উইকেট পাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+