Ranji Trophy: লক্ষ্মী-মনোজের কোন বৈঠকেই খেলা ঘোরাল বাংলা? নক আউটে সম্ভাব্য প্রতিপক্ষ কে?
রঞ্জি ট্রফির ম্যাচে কল্যাণীর বেঙ্গল ক্রিকেট আকাদেমি গ্রাউন্ডে ডাভ হোয়াটমোরের প্রশিক্ষণাধীন বরোদাকে উড়িয়ে দিল লক্ষ্মীরতন শুক্লার প্রশিক্ষণাধীন বাংলা। সেই সঙ্গে এলিট গ্রুপ এ-র শীর্ষস্থান দখল করে নক আউট পর্বের দিকে অনেকটাই এগিয়ে গেল মনোজ তিওয়ারির দল। ১৭ তারিখ থেকে রোহতকের লাহলিতে হরিয়ানার বিরুদ্ধে ম্যাচ খেলতে কাল সকালেই রওনা হয়ে যাচ্ছে বাংলা।

বাংলা শীর্ষে
বরোদাকে আজ ৭ উইকেটে হারিয়ে চলতি রঞ্জি ট্রফিতে তৃতীয় জয় ছিনিয়ে নিয়েছে বাংলা। আজ জয়ের লক্ষ্যে পৌঁছতে শেষ দিনে বাংলার দরকার ছিল ১২৪ রান, হাতে ছিল ৭ উইকেট। এদিন কোনও উইকেট না হারিয়েই জয় নিশ্চিত করে ফেলে বাংলা। মধ্যাহ্নভোজের বিরতির নির্ধারিত সময়ে বাংলা জয়ের দোরগোড়ায় পৌঁছে ষাওয়ায় অতিরিক্ত কিছুক্ষণ খেলানো নয়। ফলে বর্ধিত প্রথম সেশনেই আসে কাঙ্ক্ষিত ও স্মরণীয় জয়। ১১টি চার ও ১টি ছয়ের সাহায্যে ১৪০ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন সুদীপ ঘরামি। অধিনায়ক মনোজ তিওয়ারি ৮টি বাউন্ডারির সাহায্যে ১১৮ বলে ৬০ রানে অপরাজিত থাকেন। মনোজ দর্শনীয় কিছু রিভার্স স্যুইপ মারেন বরোদার অনভিজ্ঞ স্পিনারদের বিরুদ্ধে। এই জয়ের সুবাদে ৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেল বাংলা। ৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উত্তরাখণ্ড। হিমাচল প্রদেশ রয়েছে ৫ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিনে। বরোদার ৫ ম্যাচে ১৩ পয়েন্ট।

হরিয়ানা ও ওডিশা ম্যাচ বাকি
বাংলার পরবর্তী ম্যাচ লাহলিতে হরিয়ানার বিরুদ্ধে। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে হরিয়ানা রয়েছে পাঁচে। বাংলার শেষ ম্যাচ ওডিশার বিরুদ্ধে, যাদের ৫ ম্যাচে রয়েছে মাত্র ৭ পয়েন্ট। এবারের রঞ্জিতে একটিও ম্যাচ জিততে পারেনি ওডিশা, আট দলের মধ্যে পয়েন্ট তালিকায় ওডিশা আছে সাতে। ওডিশার বিরুদ্ধে বাংলার শেষ ম্যাচ ইডেনে। ফলে বাংলা কোয়ার্টার ফাইনাল কার্যত নিশ্চিতই করে ফেলেছে। চাপের মুখ থেকে যেভাবে জয় ছিনিয়ে নিচ্ছে বাংলা দল, তা দলের আত্মবিশ্বাস বাড়ানোর পক্ষে ইতিবাচক বলেই মনে করছেন কোচ লক্ষ্মী ও অধিনায়ক মনোজ। যদিও এমন চাপের মুখে দল যাতে আর না পড়ে সেজন্য রণকৌশলও সাজানো হচ্ছে।

বোলারদের নিয়ে বৈঠকে লক্ষ্মী-মনোজ
বরোদা ২৬৯ রান তোলার পর তৃতীয় দিনের প্রথম ওভারেই বাংলা অল আউট হয়ে গিয়েছিল ১৯১ রানে। দ্বিতীয় দিনের খেলা শেষের পর লক্ষ্মী ও মনোজ আলাদা করে বসেন দলের পেসারদের সঙ্গে। মুকেশ কুমার ভারতীয় দল থেকে এসে এই প্রথম রঞ্জি খেললেন। দলের বোলারদের বুঝিয়ে দেওয়া হয়, রাজ্য দলের হয়ে ভালো খেললেই জাতীয় দলের দরজা খোলে। রঞ্জি ট্রফি কঠিন টুর্নামেন্ট। ফলে সব কিছু ভুলে বাংলার হয়ে সেরাটা দিতে উজ্জীবিত করা হয় বোলারদের। যার সুফলও মেলে। প্রথম ইনিংসের তুলনায় দ্বিতীয় ইনিংসে আরও ভালো বোলিং করেন মুকেশ। তবে বাংলার শিবির সূত্রে খবর, ঈশান পোড়েল ও আকাশ দীপ আরও ভালো বোলিং করেছেন। ঈশানের কপাল খারাপ, প্রথম ইনিংসে ভালো বোলিং করেও উইকেট পাননি। উল্লেখ্য, লক্ষ্মী-মনোজের ভোকাল টনিকের সুফল হিসেবে বাংলার পেসাররা ৯৮ রানে গুটিয়ে দেন বরোদাকে। উইকেটকিপার অভিষেক পোড়েলও কোচ লক্ষ্মীর তালিমে নিজেকে উন্নত করছেন। ভালো কয়েকটি ক্যাচও ধরেন।

চাপে পড়েও জয়
ম্যাচ যত এগিয়েছে উইকেট ততই ব্যাটিং সহায়ক হয়ে গিয়েছে। বোলাররা বাংলাকে ম্যাচে ফেরানোর পর বাকি কাজটা সারেন মনোজ ও সুদীপ। সুদীপের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন ম্যাচের সেরা অনুষ্টুপ মজুমদার। তবে জিতলেও বাংলা শিবিরে অস্বস্তি থাকছেই। ওপেনিং জুটিতে বড় রান না ওঠায়। অভিষেক দাস ও সায়নশেখর মণ্ডলকে অভিমন্যু ঈশ্বরনের সঙ্গে জুড়েও লাভ হচ্ছে না। বিশেষজ্ঞ ওপেনারও আর দলে নেই। সায়নও প্রত্যাশাপূরণ করতে পারছেন না। এই পরিস্থিতিতে লাহলির উইকেট দেখে বাংলার একাদশে রদবদল হতেই পারে। লাহলিতে যদি গ্রিন টপও থাকে তাহলে অন্যতম সেরা পেস বোলিং অ্যাটাক নিয়ে তার মোকাবিলা করতে প্রস্তুত বাংলা। টপ অর্ডার ব্যর্থ হলে চাপ যাতে মিডল অর্ডারের উপর এসে না পড়ে সে বিষয়টিই নিশ্চিত করতে চাইছে বাংলা।

নক আউটে সম্ভাব্য প্রতিপক্ষ
বাংলা যদি শীর্ষস্থান ধরে রেখেই কোয়ার্টার ফাইনালে যায় তাহলে প্রতিপক্ষ হবে গ্রুপ সি-র ২ নম্বর দল। আপাতত সি গ্রুপের শীর্ষে রয়েছে কর্নাটক। তাদের রয়েছে ৫ ম্যাচে ২৬ পয়েন্ট। কেরল ৫ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে চলে এসেছে দ্বিতীয় স্থানে। ৫ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ঝাড়খণ্ড রয়েছে তিনে, ৫ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চারে রাজস্থান। ফলে কেরল বা রাজস্থান হতে পারে নক আউটে বাংলার সম্ভাব্য প্রতিপক্ষ। মনোজ তিওয়ারি বলেন, এবার বাংলাকে রঞ্জি জেতাতে পারলে তবেই অবসর নেব। আমরা যেভাবে খেলছি, চাপের পরিস্থিতি থেকেও ম্যাচ জিতছি, তাতে নক আউটে যে কোনও দলকে ফেস করতে আমরা তৈরি।
(ছবি- সিএবি)
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications