Ranji Trophy: দিল্লির হয়ে নামা নিয়ে মুখে কুলুপ বিরাটের, যশস্বী মুম্বইয়ের প্র্যাকটিসে, রোহিতকে নিয়ে ধোঁয়াশা

Ranji Trophy: রঞ্জি ট্রফি ফের শুরু হবে ২৩ জানুয়ারি থেকে। কিন্তু তাতে বিরাট কোহলি, রোহিত শর্মাকে দেখা যাবে কিনা তা নিয়ে জল্পনা অব্যাহত।

রোহিতকে তবু ব্যাটিং অনুশীলন বা দৌড়াতে দেখা গেলেও বিরাট কোহলি সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। আলিবাগে তাঁকে দেখা গিয়েছে। কিন্তু রঞ্জিতে খেলা নিয়ে এখনও মুখে কুলুপ।

Ranji Trophy

ঘঅ অস্ট্রেলিয়া সফরে পারথ টেস্টের দ্বিতীয় ইনিংস বাদে বাকি সব ইনিংসেই ব্যর্থ কোহলি। স্বাভাবিকভাবেই তাঁকে ইংল্যান্ড সফরের দলে রাখা উচিত কিনা তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। প্রাক্তনদের মতো দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা চাইছেন, বিরাট ছন্দে ফিরতে রঞ্জিতে খেলুন।

ঋষভ পন্থ ডিডিসিএকে জানিয়ে দিয়েছেন তিনি রঞ্জি ট্রফিতে দিল্লির হয়ে পরের ম্যাচে খেলবেন। কিন্তু এখনও অবধি কোহলির কাছ থেকে কোনও বার্তা পাননি ডিডিসিএ কর্তারা। তবে পন্থ, বিরাট, হর্ষিত রানাকে সম্ভাব্য দলে রেখেছে দিল্লি। কিন্তু বিরাটের নীরবতায় তাঁকে নিয়ে ধোঁয়াশা অব্যাহত।

মুম্বইয়ের অনুশীলনে গতকাল দেখা গিয়েছিল রোহিত শর্মাকে। তিনি বেশ কিছুক্ষণ ব্যাটিং অনুশীলন করেছিলেন অজিঙ্ক রাহানের সঙ্গে জুটি বেঁধে। যদিও রোহিতকে পরের ম্যাচে মুম্বই পাবে কিনা তা নিশ্চিত নয়। কারণ, রোহিত গতকাল প্র্য়াকটিসে এলেও আজ আসেননি।

ভারতীয় টেস্ট দলের ওপেনার যশস্বী জয়সওয়াল আজ মুম্বইয়ের রঞ্জি দলের সঙ্গে অনুশীলন করেছেন। তিনি জম্মু ও কাশ্মীর ম্য়াচে খেলবেন বলেই জানা যাচ্ছে। উল্লেখ্য, ভারতের হেড কোচ গৌতম গম্ভীর ভারতীয় দলে তারকা সংস্কৃতি তুলে দিতে চান। ফাঁকা থাকলে সব ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেট খেলারও নির্দেশ দিয়েছেন।

পন্থ, যশস্বীরা গম্ভীররে নির্দেশ মানছেন। তবে বিরাটের মতো রোহিতকে নিয়ে আজ ধোঁয়াশা তৈরি হলো বেশি করে। রোহিত মুম্বইয়ের প্র্যাকটিসে না গেলেও তাঁকে দেখা গিয়েছে বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে দৌড়াতে। সঙ্গে একজন ট্রেনার ছিলেন। পার্ক ট্র্যাকে স্প্রিন্টিং সেশনের ফাঁকে রোহিত তাঁর সঙ্গে থাকা ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। ৬ ফেব্রুয়ারি থেকে ভারত-ইংল্যান্ড ওডিআই সিরিজ শুরু। সেই সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত। কোনও কোনও অংশের মতে, রোহিত ওই সিরিজেরই প্রস্তুতি সারছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+