Ranji Trophy: কাজে এল না রোহিতের ভোকাল টনিক, তারকা সমৃদ্ধ মুম্বইকে হারিয়ে চমক দিল জম্মু-কাশ্মীর

নিউজিল্যান্ড সিরিজ হোক বা বর্ডার-গাভাসকর ট্রফি, সাম্প্রতিক সময়ে টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে জেতাতে পারেননি রোহিত শর্মা, এবার ক্রিকেটার হিসেবে খেলেও মুম্বইকে জেতাতে পারলেন না রোহিত। ১১ বছর পর জম্মু-কাশ্মীরের কাছে হার রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বই দলের।

মুম্বইয়ের বিকেসি গ্রাউন্ডে শরদ পওয়ার ক্রিকেট আকাদেমিতে মুম্বই খেলতে নামে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মুম্বই। ১২০ রানেই তাদের প্রথম ইনিংসেক সমাপ্তি ঘটে। মুম্বইয়ের ব্যাটারেরা পুরোপুরি ব্যর্থ হলেও শার্দূল ঠাকুর ৫৭ বলে ৫১ রান করেন। শার্দূল ভালো রান না করলে আরও বড় লজ্জার মুখে পড়তে হত মুম্বইকে। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৯ বলে ৩ রান করেছিলেন রোহিত। রান পাননি যশস্বী এবং শ্রেয়সও।

মুম্বইয়ের প্রথম ইনিংস শেষ হয় ১২০ রানে। উমর নাজির ও যুধবীর সিংয়ের বোলিংয়ে রীতিমতো হিমশিম খান মুম্বইয়ের ব্যাটাররা। জবাবে প্রথম ইনিংসে জম্মু ও কাশ্মীর করে ২০৬ রান।

দ্বিতীয় ইনিংসে ৩৫ বলে ২৮ রান করেছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৩৫ বলে ২৮ রান করেন রোহিত, দুটি চার এবং তিনটি ছক্কা মারেন। পরিচিত আগ্রাসী মেজাজে খেলতে শুরু করলেও রোহিত যুধবীর সিংয়ের বলেই আউট দ্বিতীয় ইনিংসে শার্দূল ১৩৫ বলে ১১৯ রান করেন। ২৯০ রানে দ্বিতীয় ইনিংসের সমাপ্তি হয় মুম্বইয়ের। ফলে মুম্বই ২০৫ রানের লক্ষ্যমাত্রা দেয় জম্ম-কাশ্মীরকে।

তৃতীয় দিন মুম্বইয়ে দেখা গেল রোহিতকে দলকে উদ্বুদ্ধ করতে' দিতে। তৃতীয় দিনের খেলা শুরুর আগে রোহিতের ভোকাল টনিকে পুরো টিম তেতেও গিয়েছিল। কিন্তু কার্যক্ষেত্রে তা দেখা গেল না। তৃতীয় দিনে সহজেই জয় পেল জম্মু-কাশ্মীর। ৫ উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় জম্মু-কাশ্মীর।
এই জয়ের পলে পয়েন্ট টেবলের শীর্ষে উঠে এল উপত্যকার দলটি। বর্তমানে দুইয়ে বরোদা। মুম্বই থেকে গেল তিনেই। ৬টা ম্যাচ খেলে ৩টে মাত্র জয়। দুটোতে হার, একটা ড্র।

রোহিত শর্মা, যশস্বী জসওয়াল, শ্রেয়স আইয়ার, অজিঙ্কা রাহানে, শিবম দুবে ও শার্দূল ঠাকুর ছয়জন আন্তর্জাতিক স্তরে প্রসিদ্ধ ক্রিকেটার আছেন। কিন্তু তার পরেও দুর্বল জম্মু-কাশ্মীর হারিয়ে দিল মুম্বইকে। এখনও আরও একটি ম্যাচ বাকি আছে মুম্বইয়েৎ. ৩০ জানুয়ারি থেকে সেই ম্যাচে রোহিতকে ফের রঞ্জিতে দেখা যাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা আছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+