Ranji Trophy: রঞ্জির ইতিহাসে এতদিন কেউ পারেননি! প্রথম ক্রিকেটার হিসেবে ঈর্ষণীয় নজির জলজ সাক্সেনার

Ranji Trophy: রঞ্জি ট্রফির ইতিহাসে এতদিন কেউ যা পারেননি তা করে দেখালেন জলজ সাক্সেনা। প্রথম ক্রিকেটার হিসেবে তিনি রঞ্জি ট্রফিতে ৬ হাজার রান করার পাশাপাশি ৪০০ উইকেট দখলের নজির গড়লেন।

তিরুঅনন্তপুরমে থুম্বায় সেন্ট জেভিয়ার্স কলেজ গ্রাউন্ডে কেরলের সঙ্গে ম্যাচ চলছে উত্তরপ্রদেশের। সেই ম্যাচেই বিরল কীর্তি স্থাপন কেরলের অলরাউন্ডারের।

Ranji Trophy

যাদবপুর বিশ্ববিদ্যালয় সল্টলেক ক্যাম্পাস মাঠে বাংলার বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জলজ রঞ্জি কেরিয়ারের ৬ হাজার রান পূর্ণ করেছিলেন। আজ উত্তরপ্রদেশের বিরুদ্ধে তিনি পাঁচ উইকেট নিলেন। যার মধ্যে চতুর্থ শিকারটি রঞ্জিতে তাঁর ৪০০তম।

বাঁহাতি নীতীশ রানা জলজের ঘূর্ণিতে ঠকে স্টাম্প আউট হন। এই উইকেট দখলের সঙ্গে সঙ্গেই রঞ্জিতে নয়া রেকর্ড গড়লেন জলজ। রঞ্জি ট্রফিতে ত্রয়োদশ বোলার হিসেবে তিনি ৪০০ উইকেট দখল করলেন। এদিন কেরিয়ারে ২৯ বার রঞ্জিতে ইনিংসে পাঁচ উইকেট দখল করেন জলজ।

২০০৫ সালে মধ্যপ্রদেশের হয়ে রঞ্জি অভিষেক হয় জলজের। ১১ বছর মধ্যপ্রদেশের হয়ে খেলে তিনি ১৫৯ উইকেট নেওয়ার পাশাপাশি ৪০৪১ রান করেছেন। ২০১৬-১৬ মরশুম থেকে তিনি কেরলের হয়ে খেলছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে কেরলের হয়ে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় তিনি আপাতত দুইয়ে, কেএন অনন্তপদ্মনাভনের পরই।

গত মরশুমেও জলজ একটি অনবদ্য কীর্তি স্পর্শ করেছিলেন। ভারতের ঘরোয়া ক্রিকেটে চতুর্থ প্লেয়ার হিসেবে সব ফরম্যাট মিলিয়ে ৯০০০ রান ও ৬০০ উইকেট দখলের মাইলফলক স্পর্শ করেন। তাঁর আগে এই কীর্তি রয়েছে ভিনু মাঁকড়, মদন লাল ও পারভেজ রসুলের।

রঞ্জি ট্রফিতে বর্তমান অলরাউন্ডারদের মধ্যে জলজের সাফল্যের ধারেকাছে কেউ নেই। তিনি নাম লিখিয়েছেন বিজয় হাজারে, মদন লাল, সুনীল যোশীদের সঙ্গে। জলজ এদিন ২টি মেডেন-সহ ১৭ ওভারে ৫৬ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন।

আগের ম্য়াচেই বাংলার বিরুদ্ধে কেরলের বিপর্যয় সামাল দিয়ে জলজ ৮৪ রানের ইনিংস খেলে দলকে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছিলেন। পরে বল হাতে ১ উইকেট নেন।

উত্তরপ্রদেশের প্রথম ইনিংস গুটিয়ে গিয়েছে ১৬২ রানে। নীতীশ রানা সর্বাধিক ২৫ রান করেন। জবাবে দিনের শেষে ২৩ ওভারে ২ উইকেটে ৮২ রান তুলে ফেলেছে কেরল।

এদিকে, এই গ্রুপেরই অপর দ্বৈরথে হরিয়ানা বেশ অস্বস্তিতে। হরিয়ানা গ্রুপের শীর্ষে রয়েছে। কেরল, কর্ণাটক, বাংলা, উত্তরপ্রদেশের পর রয়েছে পাঞ্জাব। রোহতকের লাহলিতে হরিয়ানাকে ১১৪ রানে থামিয়ে দিয়েছে তারা। জবাবে দিনের শেষে পাঞ্জাবের স্কোর ৫ উইকেটে ৯০।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+