Ranji Trophy: দ্বিতীয় দিনের অনুশীলনে কুল মুডে বিরাট, কোহলির রঞ্জি খেলা নিয়ে কী বলছেন দিল্লি দলের কোচ?

বৃহস্পতিবার থেকে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে নামছে বিরাট কোহলি। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ১৩ বছর পর আবার রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তন করতে চলেছেন কোহলি। তাঁর আগমনে উজ্জীবিত গোটা দিল্লি শিবির, এমনকি রঞ্জি ট্রফির ম্যাচ নিয়েও উন্মাদনা বৃদ্ধি পেয়েছে। বিরাট কোহলির মতো কিংবদন্তি ক্রিকেটার রঞ্জি খেলায় তা যে ঘরোয়া ক্রিকেটের জন্য অত্যন্ত ইতিবাচক একটা দিক তা মানছেন দিল্লি দলের কোচ শরনদীপ সিং।

রঞ্জি ম্যাচ খেলার জন্য সোমবারই দিল্লি চলে আসেন বিরাট কোহলি। মঙ্গলবার সকালে দিল্লি দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেন কোহলি। বুধবার অর্থ্যাত ম্যাচের আগের দিন সকালে দিল্লি দলের সঙ্গে অনুশীলন করলেন কোহলি। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনের অনুশীলনেও প্রথমে দিল্লি দলের সতীর্থদের সঙ্গে ফুটবল খেললেন। কিংবদন্তি ক্রিকেটার হলেও বিরাট কিন্ত দ্রুত দিল্লি দলের সতীর্থদের সঙ্গে মানিয়ে নিয়েছেন। হাসি-খুশি মেজাজেই রয়েছেন তিনি।

ভারতীয় দলের প্রাক্তন নির্বাচক তথা বর্তমানে দিল্লি দলের কোচ শরনদীপ সিংয়ের মতো বিরাটের মতো তারকা ক্রিকেটারদের উপস্থিতি ঘরোয়া ক্রিকেটের জন্য অত্যন্ত ইতিবাচক একটা দিক। বিরাট রঞ্জি খেললে তরুণ ক্রিকেটাররা আরও বেশি অনুপ্রাণিত হবেন। একই সঙ্গে ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক করার যে নীতি নিয়েছে বিসিসিআই তাঁকেও স্বাগত জানিয়েছেন দিল্লি দলের কোচ।

সংবাদ সংস্থাকে দিল্লি দলের কোচ জানিয়েছেন, বিরাট কোহলির মতো ক্রিকেটারের রঞ্জি ট্রফির ম্যাচ খেলা ঘরোয়া ক্রিকেটের জন্য ভালো। এতে তরুণ ক্রিকেটারদের মধ্যে উৎসাহ বৃদ্ধি পাবে। একইসঙ্গে বিরাটের সঙ্গে তরুণ ক্রিকেটাররা একসঙ্গে অনুশীলন করার সুযোগ পাচ্ছে, এটা তাদের জন্য খুবই ভালো একটা দিক। ক্রিকেটাররা তাদের আইকন কোহলির সঙ্গে অনুশীলন করতে পারায় অনেক বেশি অনুপ্রাণিত হবেন।

এর পাশাপাশি শরনদীপ সিং বলেছেন, বিরাটের সঙ্গে ম্যাচ নিয়ে অনেক কথা হয়েছে। পাশাপাশি অনুশীলন নিয়েও কথা হয়েছে. সব মিলিয়ে দারুন কেটেছে অনুশীলনের সময়টা। কোহলিকে আসন্ন রেলওয়েজের বিরুদ্ধে ম্যাচে দিল্লি দলের অধিনায়কত্ব করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু দলকে নেতৃত্ব দিতে রাজী হননি কোহলি।
ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি, শেষবার ২০১২ সালে দিল্লির হয়ে রঞ্জি ট্রফি ম্যাচ খেলেছিলেন। গাজিয়াবাদের মাঠে উত্তরপ্রদেশের বিরুদ্ধে দুই ইনিংসে করেন যথাক্রমে ১৪ ও ৪৩। সাম্প্রতিক সময়ে ব্যাটে রানের খরা চলছে। সমালোচন চলছে তাঁকে ঘিরে। তবে রঞ্জি ট্রফিতে রান পেলে নিজে যেমন আত্মবিশ্বাস পানে তেমনই সমালোচকদেরও বার্তা দিতে পারবেন কোহলি।


শুধু কোহলি নন আসন্ন রঞ্জি ম্যাচে একাধিক তারকাকে দেখতে পাওয়া যাবে। আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হতে চলা হরিয়ানার বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে কর্ণাটকের বিরুদ্ধে খেলবেন কেএল রাহুল। রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে তৈরি আছেন মহম্মদ সিরাজ। এদিকে সৌরাষ্ট্রের হয়ে পরের ম্যাচে খেলতে পারেন জাদেজা। কারণ তাঁকে সৌরাষ্ট্র দলের সঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছে। চোট কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চলেছে রিয়ান পরাগ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+