Ranji Trophy: ঘাড়ে চোটের সমস্যায় বিরাট! দিল্লির মতোই কোহলিকে নিয়ে উদ্বেগে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কও
বিরাট কোহলি কি দিল্লির হয়ে আসন্ন রঞ্জিত ট্রফির ম্যাচে খেলবেন, এই নিয়ে যখন প্রবল জল্পনা কল্পনা চলছে তারই মধ্যে পাওয়া গেল বড় আপডেট। যা শুধু দিল্লির শিবিরেরই নয় উদ্বেগ বাড়াবে ভারতীয় দলেরও।
অস্ট্রেলিয়ার মাটিতে খারাপ পারফরম্যান্সের জন্য বিরাট কোহলি-রোহিত শর্মা সহ সমস্ত তারকা ক্রিকেটারদেরই ঘরোয়া ক্রিকেট খেলা নির্দেশ দিয়েছে বিসিসিআই। ইতিমধ্যেই রোহিত শর্মা অনুশীলন শুরু করে দিয়েছেন মুম্বই দলের হয়ে। কিন্তু বিরাট কোহলি দিল্লির আদৌ খেলবেন কিনা তা নিয়ে জল্পনা কল্পনা অব্যাহত।।

যদিও সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুসারে বিরাট কে রেখেই দল ঘোষণা করতে চলেছে দিল্লি ক্রিকেট বোর্ড। তবে তাঁর চোটের অবস্থার ওপরেই খেলার বিষয়টি নির্ভর করছে। বিরাট কোহলি আগামী রঞ্জি ম্যাচে দিল্লির হয়ে খেলতে পারবেন কিনা সেটা ডিডিসিএ সভাপতিকে আজ রাতের মধ্যেই জানিয়ে দিতে পারেন বিরাট কোহলি।
সৌরাষ্ট্রের বিরুদ্ধে এই ম্যাচে দিল্লির কাছে ডু অর ডাই। পরবর্তী পর্বে পৌঁছনোর জন্য এই ম্যাচ কার্যত 'মাস্ট উইন' সাত বারের চ্যাম্পিয়নদের জন্য। ইতিমধ্যেই ৩৮ জন ক্রিকেটারকে নিয়ে অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হয়েছে অনুশীলন শিবির। প্রসঙ্গত ২০১২ সালে শেষবার রঞ্জি ট্রফি খেলেছিলেন কোহলি। গাজিয়াবাদের মাঠে উত্তরপ্রদেশের বিরুদ্ধে দুই ইনিংসে করেন যথাক্রমে ১৪ ও ৪৩।
বিরাট আদৌ রঞ্জি সেই নিয়ে সংশয় ছিলই। এহেন পরিস্থিতিতে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন সূত্রে খবর, ঘাড়ে চোট আঠে বিরাটের। সেই যন্ত্রণা কমানোর জন্য ইনজেকশন নিতে হয়েছে তাঁকে। ফলে দিল্লির হয়ে তঁর খেলা নিয়ে সংশয় রয়েছে। তবে দিল্লি দলকে ঋষভ পন্থ নয় নেতৃত্ব দিতে পারেন আয়ূষ বাদোনি। পন্থের নেতৃত্বদানের কথা ছিল আগামী ম্যাচে।
আগামী মাসে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি বিরাটের কেরিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু যেভাবে বিরাটের চোটের খবর প্রকাশে এসেছে তা কিন্তু ভারতীয় থিঙ্ক ট্যাংকের উদ্বেগ বাড়াবে












Click it and Unblock the Notifications