Ranji Trophy: শেষ রঞ্জি ম্যাচে বিরাটের সতীর্থ ছিলেন কারা? বর্তমানে কী করছেন সেই দলের তারকারা?
১৩ বছর পর আবার রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে নামছেন বিরাট কোহলি। বিরাট জ্বরে আক্রান্ত গোটা দিল্লি। হবে নাই বা ঘরের মাঠে আবার নিজের রাজ্যের হয়ে খেলতে নামছেন। বিরাটের জন্য বিশেষ বন্দোবস্ত করেছে ডিডিসিএ। থাকছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। মঙ্গলবার সকালে দিল্লি দলের সতীর্থদের সঙ্গে পুরো দমে অনুশীলন করেন কোহলি।
কোটলা বিরাটের কাছে ঘরের মাঠ, এই মাঠ কোহলির কাছে খুবই প্রিয় কারণ তাঁর ক্রিকেটীয় যাত্রায় তীর্থক্ষেত্র বলাই যায় কোটলাকে। তাই মঙ্গলবার সকালে বিরাটও কি ফিরে গেলেন ১৩ বছর আগের স্মৃতিতে। ১৩ বছরে অনেকটাই বদলে গিয়েছে ভারতীয় ক্রিকেট। বিরাট ও তারকা ক্রিকেটার থেকে হয়ে উঠেন কিংবদন্তি। শেষ বার যখন কোহলি রঞ্জি ট্রফির ম্যাচ খেলেছিলেন তখন কারা ছিলেন তাঁর সতীর্থ, তুলে ধরা হল এই প্রতিবেদনে।

ভারতীয় তারকা ব্যাটার বিরাট কোহলি, শেষবার ২০১২ সালে দিল্লির হয়ে রঞ্জি ট্রফি ম্যাচ খেলেছিলেন। গাজিয়াবাদের মাঠে উত্তরপ্রদেশের বিরুদ্ধে দুই ইনিংসে করেন যথাক্রমে ১৪ ও ৪৩। সেই ম্যাচে দিল্লি দলে ছিলেন গৌতম গম্ভীর, বীরেন্দ্র সেহওয়াগ,উন্মুক্ত চাঁদ, মিঠুন মানহাস, মিঠুন মানহাস, সুমিত নারওয়াল, প্রদীপ সাঙ্গওয়ান, আশিস নেহেরা, ইশান্ত শর্মা, বিকাশ মিশ্র।
সেই ম্যাচে দিল্লি দলে হয়ে ওপেন করেছিলেব গৌতম গম্ভীর, বীরেন্দ্র সেহওয়াগ। দুই ক্রিকেটারই অবসর নিয়েছেন। এরমধ্যে গম্ভীর আবার বর্তমানে ভারতীয় দলের কোচ হয়েছেন। অন্যদিকে বীরু বর্তমানে ধারাভাষ্যকর হিসাবে কাজ করছেন। উন্মুক্ত চাঁদ একটা সময় বেশ প্রচার পেয়েছিলেন অনূধ্বর্ ১৯ বিশ্বকাপ জেতায়। বর্তমানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন।
আসিশ নেহরা এবং ঈশান্ত শর্মা দুই জনেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। নেহরা বর্তমানে তিনি গুজরাট টাইটান্স দলে রয়েছেন কোচিং স্টাফ হিসাবে। ঈশান্ত অবশ্য আইপিএলে খেলা চালিয়ে যাচ্ছেন। মিঠুন মানহাসও অবসর নিয়ে কোচিংয়ে এসেছেন। বাকি ক্রিকেটাররা এখনও অবসর নেননি। সীমাবদ্ধ আছেন ঘরোয়া ক্রিকেটে।
চোটের জন্য আসন্ন রঞ্জি ট্রফির ম্যাচে সৌরাষ্ট্রের বিরুদ্ধে খেলেননি বিরাট কোহলি। আগামী ৬ ফেব্রুয়ারি নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে একদনের সিরিজ খেলতে নামবে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একদিনের দলে রয়েছন কোহলি। সেক্ষেত্রে রেলওয়েজের বিরুদ্ধে ম্য়াচের পর হয়ত ভারতীয় দলের সঙ্গে আগামী ৫ জানুয়ারি যোগ দেবেন কোহলি। আগামী ১ ফেব্রুয়ারি বোর্ডের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সম্ভবত যোগ দিতে পারবেন না কোহলি কারণ রঞ্জি ট্রফির ম্যাচ চলবে।












Click it and Unblock the Notifications