Ranji Trophy: বিরাটের পরামর্শ কাজে লাগিয়ে পূজারাকে আউট, রঞ্জি অভিষেকেই তামিলনাড়ুকে জেতালেন গুর্জাপনীত

Ranji Trophy: রঞ্জি ট্রফি অভিষেকেই ম্যাচের সেরার পুরস্কার আদায় করে নিলেন গুর্জাপনীত সিং (Gurjapneet Singh)। কোয়েম্বাটোরে সৌরাষ্ট্রর বিরুদ্ধে প্রথম ইনিংসে উইকেট পাননি।

দ্বিতীয় ইনিংসে সৌরাষ্ট্রকে একাই ভাঙলেন তিনি। তুলে নিলেন ৬ উইকেট। স্বাভাবিকভাবেই ম্যাচের সেরাও হলেন।

Ranji Trophy

প্রথম ইনিংসে গুর্জাপনীতের বোলিং ফিগার ছিল ১৬ ওভার, ৩ মেডেন, ৪৬ রান খরচ করে কোনও উইকেট পাননি। দ্বিতীয় ইনিংসে বছর ২৫-এর পেসার গুর্জাপনীত ৫টি মেডেন-সহ ১৪ ওভারে ২২ রান খরচ করে ঝুলিতে পুরে ফেললেন ৬ উইকেট। তার মধ্যে রয়েছে চেতেশ্বর পূজারার উইকেটও।

গুর্জাপনীত পাঞ্জাবের আম্বালা থেকে উঠে এসেছেন। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হলো তামিলনাড়ুর হয়ে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্টের আগে চেন্নাইয়ে ভারতীয় দলের শিবিরে নেট বোলার হিসেবে ছিলেন। বাঁহাতি গুর্জাপনীতের বোলিং অ্যাকশনের সঙ্গে অনেকটা আশিস নেহরার বোলিং অ্যাকশনের মিল রয়েছে।

ভারতীয় দলের ট্রেনিং সেশনে গুর্জানপ্রীত আউট করেছিলেন বিরাট কোহলিকে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই পেসার বলেন, কোহলিকে আউট করার পর তাঁর দিকে তাকিয়েছিলাম। তবে দ্বিতীয়বার তাকানোর সাহস হয়নি। তিনি আউট হয়ে নিজের উপর প্রচণ্ড রেগে যান। এরপর একটি স্ট্রেট ড্রাইভ মেরে আমার দিকে তাকিয়ে হাসেন।

গুর্জাপনীতকে এরপর কোহলি মূল্যবান পরামর্শ দিয়েছিলেন। যা কাজে লাগিয়ে বাজিমাত করলেন তামিলনাড়ুর পেসার। কোহলি বলেছিলেন, যখন বল মুভ করবে না, তখন অ্যাঙ্গেল বদলাতে হবে। অ্যারাউন্ড দ্য উইকেট বোলিংয়ের চেষ্টা করতে হবে। তাতে ওই অ্যাঙ্গেলে সামান্য মুভমেন্ট পেলেই তা ব্যাটারদের অস্বস্তিতে ফেলতে পারবে।

সৌরাষ্ট্রর দ্বিতীয় ইনিংসে চেতেশ্বর পূজারা ৬ বলে ০ রানে গুর্জাপনীতের শিকার হন। প্রথম বলটিই ছিল বাউন্সার। এরপর কয়েকটি লেংথ বলের পর আবার বাউন্সার। এরপর কোহলির পরামর্শ মেনে অ্যাঙ্গলিং ডেলিভারি। আর তাতেই লেগ বিফোর হন পূজারা। স্বাভাবিকভাবেই পূজারার মতো তারকাকে আউট করতে কোহলির টিপস যে কাজে লেগেছে তা জানাতে ভোলেননি গুর্জাপনীত।

গুর্জাপনীত বলেন, কিংবদন্তি ব্যাটারকে বল করতে গেলে শুরু থেকেই নিখুঁত থাকতে হবে। প্ল্যান ছিল প্রথমদিকেই তাঁকে ব্যাকফুটে যেতে বাধ্য করা। এরপর ফ্রন্টফুটে খেলার মতো বল করলেই তাঁর অস্বস্তি বাড়বে বলে বিশ্বাস ছিল। সেটাই হয়েছে। প্রথম ইনিংসে উইকেট না পাওয়ার পর লক্ষ্মীপতি বালাজি উইকেটের জন্য ঝাঁপাতে বলেছিলেন। পিচ থেকে বিশেষ সাহায্য মিলছিল না। সে কারণে অ্যারাউন্ড দ্য উইকেট বল করাই ছিল সেরা বিকল্প।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+