Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ranji Trophy: রঞ্জিতে রেকর্ড হর্ষ দুবের, প্রথম ইনিংসে বিদর্ভের চেয়ে পিছিয়ে কেরল, সচিনের বাজে শট টার্নিং পয়েন্ট

Ranji Trophy: রঞ্জি ট্রফি জেতার সম্ভাবনা উজ্জ্বল করে ফেলল বিদর্ভ। কেরলের বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিয়ে। বিদর্ভের ৩৭৯ রানের জবাবে কেরল থামল ৩৪২ রানে।

বিদর্ভের হর্ষ দুবে প্রথম ইনিংসে তিন উইকেট পেয়েছেন। তাতেই কোনও রঞ্জি মরশুমে সবচেয়ে বেশি উইকেট দখলের রেকর্ডটি নিজের দখলে নিলেন।

Ranji Trophy

কেরল আজ তৃতীয় দিনের খেলা শুরু করে ৩৯ ওভারে ৩ উইকেটে ১৩১ রান- এই অবস্থা থেকে। ১২৫ ওভারে ৩৪২ রানে সচিন বেবির দলের প্রথম ইনিংসে যবনিকা পতন ঘটে। আদিত্য সারওয়াতে ১৮৫ বলে ৭৯ রান করেন।

সচিন বেবি শতরান হাতছা়ড়া করেন ২ রানের জন্য। অপ্রয়োজনীয়ভাবে পার্থ রেখাডের বলে বড় শট নিতে গিয়ে তিনি মিড উইকেট বাউন্ডারিতে ক্যাচ দেন করুণ নায়ারের হাতে। ২৩৫ বলে তিনি ৯৮ রান করেন, ১০টি চারের সাহায্যে।

সচিন বেবি আউট হলে বিদর্ভের স্কোর দাঁড়ায় ১০৬.৫ ওভারে ৭ উইকেটে ৩২৪। এরপর আর ১৮ রান তোলার ফাঁকেই বাকি তিন উইকেট হারায় কেরল। উইকেটে থিতু হওয়ার পরেও বেবি যে শট খেললেন সেটিই এবারের ফাইনালের টার্নিং পয়েন্ট হতে চলেছে।

সলমন নিজার ৪২ বলে ২১, মহম্মদ আজহারউদ্দিন ৫৯ বলে ৩৪, জলজ সাক্সেনা ৭৬ বলে ২৮, ইডেন অ্যাপল টম ৫২ বলে ১০, এমডি নিধীশ ১১ বলে ১ রান করেন। নেদুমানকুঝি বেসিল অপরাজিত থাকেন ০ রানে। প্রথম ইনিংসে ৩৭ রানের লিড নিল বিদর্ভ।

দর্শন নালকণ্ডে ২টি মেডেন-সহ ১৩ ওভারে ৫২ রান দিয়ে তিন উইকেট নেন। পার্থ রেখাডে সাতটি মেডেন-সহ ৩০ ওভারে ৬৫ রান খরচ করে তিন উইকেট ঝুলিতে পুরেছেন। হর্ষ দুবের ৪৪ ওভারের মধ্যে ১১টি মেডেন, ৮৮ রানের বিনিময়ে তিনি নিলেন তিন উইকেট। যশ ঠাকুর পেয়েছেন ১টি উইকেট।

২২ বছরের বাঁহাতি স্পিনার হর্ষ দুবে চলতি রঞ্জি ট্রফিতে এখনও অবধি ১০টি ম্যাচে ৬৯টি উইকেট নিয়েছেন। যা রঞ্জির ইতিহাসে কোনও মরশুমে সর্বাধিক। ২০১৮-১৯ মরশুমে বিহারের আশুতোষ আমন ৮ ম্যাচে ৬৮ উইকেট নিয়েছিলেন। সেই রেকর্ড এদিন ভাঙলেন হর্ষ। সৌরাষ্ট্রের জয়দেব উনাদকাট রয়েছেন তালিকার তিনে, ২০১৯-২০ মরশুমে তিনি ১০ ম্যাচে ৬৭ উইকেট নিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+