Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রঞ্জি ট্রফি ফাইনালে 'একপেশে' জয়ের পথে সৌরাষ্ট্র, তিন দিনে ম্যাচ ঘোরানোর প্রত্যয় বাংলার কোচ লক্ষ্মীর

রঞ্জি ট্রফি ফাইনালে একপেশে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করল সৌরাষ্ট্র। দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে বাংলার চেয়ে এগিয়ে ১৪৩ রানে, হাতে ৫ উইকেট।

রাজকোটে সৌরাষ্ট্রের কাছে রঞ্জি ফাইনালে হারের মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল বাংলার কাছে। বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি ফাইনালের আগে ইডেনের সবুজ উইকেট দেখে হুঙ্কার দিয়েছিলেন, একপেশে ম্যাচ হবে। মনোজের কথাই সত্যি হলো, কিন্তু প্রথম দুই দিনে বাংলা নয়, একপেশে দাপট দেখিয়ে খেতাবের কাছাকাছি পৌঁছে গেল সৌরাষ্ট্র।

 রঞ্জি ট্রফি ফাইনালে একপেশে জয়ের পথে সৌরাষ্ট্র

প্রথম দিনের প্রথম সেশনে সৌরাষ্ট্রর পেসাররা যে দাপট দেখালেন তাঁর সামান্যও যদি বাংলার বোলাররা দেখাতে পারতেন তাহলে ম্যাচটা একপেশে হতো না। প্রথম দিনের শেষে বাংলার ১৭৪ রানের জবাবে সৌরাষ্ট্র তুলে ফেলেছিল ১৭ ওভারে ২ উইকেটে ৮১। আজ সারাদিনে বাংলার বোলাররা সাকুল্যে তিনটি উইকেটের বেশি তুলতে পারেননি। একটা সময় সৌরাষ্ট্রের স্কোর ছিল ৪ উইকেটে ১৩৪। কিন্তু ব্যাটারদের পর বোলারদের ব্যর্থতায় বাগে পেয়েও জয়দেব উনাদকাটের দলকে অস্বস্তিতে ফেলতে পারল না বাংলা।

দ্বিতীয় দিনে চা বিরতির পর আলো কম থাকায় কিছুটা সময় নষ্ট হয়। দিনের শেষে সৌরাষ্ট্র প্রথম ইনিংসে ৮৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩১৭ রান তুলেছে। হার্ভিক দেশাই ৫০ ও শেল্ডন জ্যাকসন ৫৯ রান করেন। ২০১৯-২০ রঞ্জি ফাইনালের নায়ক অর্পিত ভাসাভড়া (Arpit Vasavada) এবারের রঞ্জি সেমিফাইনালে দ্বিশতরান হাঁকিয়েছিলেন, দ্বিতীয় ইনিংসে চাপের মুখ থেকেও দায়িত্বশীল ব্যাটিং করে দলকে জিতিয়েছিলেন। তিনি অধিনায়কও ছিলেন, তবে উনাদকাট আসায় তিনিই সৌরাষ্ট্রকে নেতৃত্ব দিচ্ছেন। শেল্ডন জ্যাকসনের সঙ্গে ৯৫ রানের পার্টনারশিপ গড়ার পর চিরাগ জনিকে নিয়ে অবিচ্ছেদ্য ষষ্ঠ উইকেট জুটিতে ইতিমধ্যেই ১১৩ রান যোগ করেছেন অর্পিত।

১১টি চারের সাহায্যে অর্পিত ১৫৫ বলে ৮১ রান করে অপরাজিত রয়েছেন। চিরাগ জনি ১০০ বল খেলে ৫৭ রানে অপরাজিত রয়েছেন। মুকেশ কুমার ও ঈশান পোড়েল ২টি করে ও আকাশ দীপ একটি উইকেট পেয়েছেন। এই তিন পেসার ক্লান্ত হয়ে পড়তেই আকাশ ঘটক ও শাহবাজ আহমেদের অবলীলায় সামলে রান বাড়াচ্ছে সৌরাষ্ট্র। ইতিমধ্যেই তাদের লিড ১৪৩, হাতে ৫ উইকেট। বাংলা শিবির কোনওমতেই এই লিডকে ২০০-র উপর যেতে না দেওয়ার পণ করেছে। হেড কোচ লক্ষ্মীরতন শুক্লার কথায়, কালকের প্রথম সেশনটা গুরুত্বপূর্ণ। ম্যাচে তিন দিন এখনও বাকি। আমরা ঘুরে দাঁড়াবই। যদিও সৌরাষ্ট্র যেভাবে পরিকল্পনামাফিক খেলছে তাতে বাংলার জেতার সম্ভাবনা বাবুঘাটের গঙ্গার জলে তলিয়ে যেতে চলেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+