বাংলার নির্বিষ বোলিং! হার্ভিকের পর অর্ধশতরান শেল্ডনের, রঞ্জি ফাইনালে লিড বাড়িয়ে চলেছে সৌরাষ্ট্র

রঞ্জি ফাইনালে বাংলার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড আদায় করে নিল সৌরাষ্ট্র। অর্ধশতরান করেন হার্ভিক দেশাই ও শেল্ডন জ্যাকসন।

রঞ্জি ফাইনাল থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে বাংলা। ব্যাটিং বিপর্যয়ের কারণে প্রথম দিনেই ব্যাকফুটে চলে গিয়েছিল মনোজ তিওয়ারির দল। আজ দ্বিতীয় দিনের প্রথম সেশনে দ্রুত কয়েকটি উইকেট তুলে নেওয়া লক্ষ্য ছিল বাংলার। কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির আগে দুটির বেশি উইকেট পড়েনি। লাঞ্চের পর আউট হন শেল্ডন জ্যাকসন।

হার্ভিক-শেল্ডনের অর্ধশতরান, বাংলার বিরুদ্ধে লিড সৌরাষ্ট্রর

বাংলার প্রথম ইনিংসে ১৭৪ রানের জবাবে গতকাল প্রথম দিনের শেষে সৌরাষ্ট্রর স্কোর ছিল ১৭ ওভারে ২ উইকেটে ৮১। লাঞ্চের আগে বাংলার বোলারদের নির্বিষ বোলিংয়ের ফায়দা তুলে ধীরেসুস্থে ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন সৌরাষ্ট্রর ব্যাটাররা। লাঞ্চে সৌরাষ্ট্রর স্কোর ছিল ৪৬ ওভারে ৪ উইকেটে ১৪৮। অর্থাৎ ২৯ ওভারে ৬৭ রান ওঠে, ২ উইকেটের বিনিময়ে। তার মধ্যে একজন নাইটওয়াচম্যান চেতন সাকারিয়া।

২৫.৩ ওভারে দলগত ১০১ রানের মাথায় আউট হন ওপেনার হার্ভিক দেশাই। ৮টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৭৯ বলে ৫০ রান করে মুকেশ কুমারের বলে লেগ বিফোর হন সৌরাষ্ট্রর ওপেনার। ১০৯ রানে পড়ে চতুর্থ উইকেট। ৪৫ বলে ৮ রান করে ঈশান পোড়েলের বলে বোল্ড হন সাকারিয়া। এরপর পঞ্চম উইকেট জুটিতে ৯৫ রান যোগ করার ফাঁকে সৌরাষ্ট্রর প্রথম ইনিংসে লিড সুনিশ্চিত করেন অর্পিত ভাসাভড়া ও শেল্ডন জ্যাকসন। কর্নাটকের বিরুদ্ধে রঞ্জি সেমিফাইনালে জ্যাকসন শতরান ও অর্পিত দ্বিশতরান করেছিলেন।

শেল্ডন জ্যাকসনকেই দ্বিতীয় সেশনে এখনও অবধি সাজঘরে ফেরাতে পেরেছেন বাংলার পেসাররা। ১০টি চারের সাহায্যে ১০৫ বলে ৫৯ রান করে শেল্ডন আউট হলেও অর্ধশতরানের দিকে এগিয়ে চলেছেন অর্পিত। শেষ পাওয়া খবরে ৬২ ওভারে সৌরাষ্ট্রর স্কোর ৫ উইকেটে ২১৬। অর্পিত ৪৪ ও চিরাগ জনি ৮ রানে ব্যাট করছেন। মুকেশ কুমার ও ঈশান পোড়েল ২টি করে উইকেট পেয়েছেন। একটি উইকেট এসেছে আকাশ দীপের ঝুলিতে। মুকেশ ১৮ ওভার বল করেছেন, চারটি মেডেন, ৪৬ রানে তিনি ২ উইকেট পেয়েছেন। আকাশ দীপ ২০ ওভার বল করেছেন, মেডেন চারটি, ৫৭ রানের বিনিময়ে তিনি ১টি উইকেট সংগ্রহ করেছেন। ঈশান পোড়েল ১৪ ওভারে ২টি মেডেন-সহ ৫৮ রানে ২টি উইকেট দখল করেছেন। শাহবাজ আহমেদ ৫ ওভার বল করেছেন ২৩ রান খরচ করেছেন, কোনও উইকেট পাননি। আকাশ ঘটকের ৫ ওভারে ১ মেডেন, ২৩ রান খরচ করে তিনিও উইকেট পাননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+