Ranji Trophy Final: দানিশের অপরাজিত শতরান, করুণ পার করলেন ৮ হাজার! কেরলের বিরুদ্ধে বড় রানের লক্ষ্যে বিদর্ভ
Ranji Trophy Final: আজ থেকে নাগপুরে শুরু হলো রঞ্জি ট্রফির ফাইনাল। প্রথম দিনেই অপরাজিত শতরান হাঁকিয়ে বিদর্ভকে লড়াইয়ে ফেরালেন দানিশ মালেওয়াড়।
করুণ নায়ার শতরান পেলেন না ১৪ রানের জন্য। তবে এদিনই প্রথম শ্রেণির ক্রিকেটে ৮ হাজার রান পূর্ণ করলেন তিনি।

চলতি রঞ্জি ট্রফিতেই প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় দানিশের। বছর একুশের দানিশ গুজরাতের বিরুদ্ধে ১১৫ রানের ইনিংস খেলেছিলেন। তারপর এদিন ফের শতরান এলো তাঁর ব্যাটে। তাও আবার দলের বিপর্যয় সামাল দিয়ে, রঞ্জি ফাইনালের মতো বড় মঞ্চে।
দানিশ এই নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে নবম ম্যাচ খেলছেন। ১৪তম ইনিংসে দ্বিতীয় শতরান পেলেন। পাঁচটি হাফ সেঞ্চুরিও করেছেন। রঞ্জি কোয়ার্টার ফাইনালে তামিলনাড়ুর বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭৫ করার পর দ্বিতীয় ইনিংসে ফেরেন শূন্য রানে। সেমিফাইনালে মুম্বইয়ের বিরুদ্ধে তাঁর স্কোর ছিল ৭৯ ও ২৯।
এর আগে রঞ্জি অভিষেকে অন্ধ্রের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৬১, উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫৬, হিমাচলের বিরুদ্ধে ৫৯ রানের ইনিংস খেলেছিলেন দানিশ। কাল তিনি নামবেন দ্বিশতরান পূর্ণ করার লক্ষ্যে।
প্রথম দিনের শেষে বিদর্ভ ৮৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫৪ রান তুলেছে। দানিশ অপরাজিত আছেন ২৫৯ বলে ১৩৮ রান করে। ১৪টি চার ও ২টি ছয় মেরেছেন। করুণ নায়ার ১৮৮ বলে ৮৬ রান করে রান আউট হন। তিনি ৮টি চার ও একটি ছয় মেরেছেন।
কেরল টস জিতে ফিল্ডিং নিয়েছিল। প্রথম ওভারের দ্বিতীয় বলে শূন্য রানে পড়ে প্রথম উইকেট। পার্থ রেখাডে ২ বলে ০ রান করে এমডি নিধীশের বলে লেগ বিফোর হন। সপ্তম ওভারের তৃতীয় বলে ১১ রানে দ্বিতীয় উইকেট হারায় বিদর্ভ। ২১ বলে ১ রান করে নিধীশের দ্বিতীয় শিকার দর্শন নালকণ্ডে।
এরপর ইডেন অ্যাপল টমের বলে কট বিহাইন্ড হন ধ্রুব শোরে (৩৫ বলে ১৬)। ১২.৫ ওভারে ২৪ রানে তৃতীয় উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায় বিদর্ভ। অবস্থা সামাল দেন দানিশ ও করুণ। চতুর্থ উইকেট জুটিতে তাঁরা যোগ করেন ২১৫ রান। দানিশের সঙ্গে অপরাজিত আছেন যশ ঠাকুর (১৩ বলে ৫)। নিধীশ ২টি ও ইডেন অ্যাপল টম নিয়েছেন ১টি উইকেট।
এদিকে, আজই প্রথম শ্রেণির ক্রিকেটে ৮ হাজার রান পূর্ণ করলেন করুণ নায়ার। ১০ রান করার সঙ্গে সঙ্গেই তিনি এই মাইলফলক স্পর্শ করেন। কেরিয়ারের ১১৪তম প্রথম শ্রেণির ম্যাচে, ১৮২তম ইনিংসে। করুণের প্রথম শ্রেণির ক্রিকেটে ২২টি শতরান রয়েছে, ৩৫টি হাফ সেঞ্চুরি। চলতি রঞ্জির কোয়ার্টার ফাইনালে শতরান (১২২) হাঁকান তামিলনাড়ুর বিরুদ্ধে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications